Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

ইউরোপের বিভিন্ন দেশের অভিবাসন আইন

admin by admin
December 14, 2023
in আইন/আদালত, বিশেষ সংবাদ, বিশ্ব
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জন্য একটি যৌথ ও সমন্বিত অভিবাসন নীতির সংস্কার গ্রহণের ঠিক কয়েক মাস আগে ফ্রান্সে শুরু হয়েছে দেশটির জাতীয় অভিবাসন আইনের সংস্কার প্রক্রিয়া। সামগ্রিক অভিবাসন নীতি কঠোর করতে চায় প্যারিস।

২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বসবাসরত অ-ইউরোপীয় নাগরিকের সংখ্যা ছিল জোটের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ। অর্থাৎ ব্লকের মোট ৪৪৭ মিলিয়ন বা ৪৪ কোটি ৭০ লাখ মানুষের মধ্যে প্রায় ২৪ মিলিয়ন বা দুই কোটি ৪০ লাখ অভিবাসী।

সবচেয়ে বেশি অভিবাসী আছেন জার্মানিতে, যেখানে সাড়ে ১১ মিলিয়ন বা এক কোটি ১১ লাখ ৫০ হাজারেরও বেশি বিদেশি নাগরিক বসবাস করছেন। অপরদিকে ফ্রান্স, ইতালি ও স্পেনে মোট অভিবাসীর সংখ্যা প্রায় ৫০ লাখ।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিগগিরই একটি নতুন অভিবাসন নীতি গ্রহণের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও ২৭টি সদস্য দেশের এই বিষয়ে নিজস্ব আইন রয়েছে। এই আইনগুলো একে অপরের থেকে বেশ আলাদা।

সবচেয়ে কঠোর ডেনমার্ক ও সুইডেনে

ফ্রান্সের ডানপন্থি এবং অতি-ডান দলগুলো ডেনিশ অভিবাসন নীতিকে বারবার তাদের উদাহরণ হিসেবে নানা বক্তব্যে উল্লেখ করেছেন। ইইউতে সবচেয়ে কট্টর অভিবাসন নীতি আছে ডেনমার্কে।

অনিয়মিত উপায়ে দেশটিতে যাওয়া অভিবাসীদের সঙ্গে থাকা ব্যক্তিগত জিনিসপত্র পর্যন্ত বাজেয়াপ্ত করা হয় এবং মৌলিক সুবিধা সীমিত করা হয়। দেশটির চাকরির বাজারও অভিবাসীদের জন্য উন্মুক্ত নয়। বিদেশি কর্মীদের জন্য অনুমোদিত পেশার নির্দিষ্ট তালিকা রয়েছে। যার ফলে দেশটির বিভিন্ন খাতে শ্রমিক ঘাটতি থাকলেও অভিবাসন যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছে।

স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের আরেক দেশ সুইডেন চলতি মাসের শুরুতে অভিবাসন আইন কঠোর করেছে। ওয়ার্ক পারমিটের আওতায় রেসিডেন্স পারমিট পেতে আগ্রহী অভিবাসীদের এখন থেকে প্রতি মাসে কমপক্ষে দুই হাজার ৪০০ ইউরো বেতনের চাকরিতে নিযুক্ত থাকতে হবে। যদিও বেশিরভাগ বিদেশিরা কম বেতনের সঙ্গে অনিশ্চিত চুক্তিতে কাজ করে থাকেন।

সুইডেনের অতি-ডানপন্থি এসডি পার্টি (সুইডেন ডেমোক্র্যাটস) থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের ওপর তার জোটের প্রধান মিত্ররা অভিবাসনবিরোধী নানা রোডম্যাপ চাপিয়ে দিচ্ছে।

শিথিল করছে জার্মানি

জার্মানির জনসংখ্যায় বাড়ছে বার্ধক্য ও অবসরে যাওয়া লোকেদের সংখ্যা। দেশটির বিভিন্ন খাত সচল রাখতে প্রয়োজন অন্তত চার লাখ বিদেশি। এ লক্ষ্যে ২০০০ সালের পর প্রথমবারের মতো জার্মান সরকার সম্প্রতি অভিবাসন নীতি শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।

এর আওতায় পাঁচ বছর ধরে নিয়মিত বসবাসের পর নাগরিকত্ব আবেদনের সুযোগ দেওয়া, দ্বৈত নাগরিকত্ব রাখার বিধান রাখাসহ বেশ কিছু পরিবর্তন এনে দক্ষ অভিবাসীদের আকৃষ্ট করতে চাইছে দেশটি।

বৈধ অভিবাসনে আগ্রহী হলেও আশ্রয়প্রার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের জন্য থাকা সুবিধা সীমিত করতে চাইছে। এ লক্ষ্যে গত ৬ নভেম্বর রাজ্যপ্রধানদের সঙ্গে ঐক্যমতে পৌঁছেছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস।

হাঙ্গেরির ‘দ্বৈতনীতি’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপের কট্টর অভিবাসনবিরোধী নেতাদের একজন। শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের না চাইলেও দেশটি বিদেশি শ্রমিকের ওপর নির্ভর করে। পোল্যান্ডের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য।

হাঙ্গেরি সরকার আগামী বছরগুলোতে অর্ধ মিলিয়ন বা পাঁচ লাখ কর্মসংস্থান তৈরি করতে চায়। কারণ দেশটির অনেক নাগরিক পশ্চিম ইউরোপের দেশগুলোতে গণহারে পাড়ি জমানোর কারণে শ্রমিক ঘাটতি দেখা দিয়েছে। যার কারণে দেশটিকে এশিয়ার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ইস্যু করা অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসার ওপর নির্ভর করতে হচ্ছে।

অভিবাসন নীতি সহজ করছে স্পেন

অভিবাসীদের ইউরোপে আগমনের অন্যতম প্রধান দেশ স্পেন। আশ্রয়প্রার্থী এবং অন্যান্যদের রেসিডেন্স পারমিট প্রাপ্তির প্রক্রিয়াগুলোকে সহজ ও ত্বরান্বিত করতে ২০২২ সালে আগস্টে একটি বিশাল সংস্কার নিয়েছিল তারা।

নিয়ম অনুযায়ী, যেসব অনিয়মিত অভিবাসী কমপক্ষে দুই বছর স্পেনে থাকার প্রমাণ দিতে পারবেন তাদের ১২ মাস মেয়াদি একটি রেসিডেন্স পারমিট দেওয়া হবে। তবে শ্রমিক ঘাটতির খাতগুলো কর্মরত আছেন এমন শর্তপূরণ করতে হবে।

মৌসুমি কর্মীরা স্পেনে অবস্থানরত বিদেশি বাসিন্দাদের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। তারাও নতুন এই সংস্কার দ্বারা প্রভাবিত হয়। বিশেষ করে তাদের জীবনযাত্রার অবস্থার উন্নতির জন্য এটি ভূমিকা রাখবে। মৌসুমি ভিসায় আসা লোকেরা চাইলে এখন থেকে চার বছর মেয়াদি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এই আইনের আওতায় অভিবাসী বছরে নয় মাস পর্যন্ত কাজ করার অনুমতি পান। তবে বছরে তিন মাসের জন্য তাদের নিজ দেশে ফেরত যেতে হবে।

এছাড়া পারিবারিক পুনর্মিলন ভিসায় আসা ব্যক্তিদের জন্য নতুন আইনে একটি মৌলিক পরিবর্তন এনেছে। এখন থেকে পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়ার মাধ্যমে ইস্যু করা রেসিডেন্স পারমিটে ওয়ার্ক পারমিট অন্তর্ভুক্ত থাকবে। এই সুবিধা আগে ছিল না।

জর্জা মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি ইটালীয় সরকার এই বছর শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের অভ্যর্থনা শর্তগুলোকে কঠোর করে এমন কয়েকটি পদক্ষেপের অনুমোদন দিয়েছে।

বিশেষ করে প্রাপ্তবয়স্কদের সঙ্গে নাবালকদের আবাসন ব্যবস্থা, আটককেন্দ্রে অভিবাসীদের সংখ্যা বৃদ্ধিসহ নিয়মিত অনেক অভিবাসীকে বহিষ্কারের মতো বিষয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

যদিও দেশটির সরকার মৌসুমি ও স্পন্সর ভিসায় নিয়মিত অভিবাসনের জাতীয় কোটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের মতে, অর্থনৈতিক কার্যকলাপের জন্য নির্দিষ্ট খাতে শ্রমিক ঘাটতির অভাব মেটাতে গত বসন্ত থেকে নিয়মিত অভিবাসী শ্রমিকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গ্রিসেও নানা ব্যবস্থা

স্পেন ও ইতালির মতো গ্রিসও তাদের অভিবাসন আইনে পরিবর্তন এনেছে। প্রায় ১০ বছর ধরে শরণার্থী আগমনের চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছে।

দেশটির রক্ষণশীল সরকার গণহারে বৈধতার পরিবর্তে নিয়মিতকরণের পদ্ধতিগুলো সহজ করার চেষ্টা করছে। বাংলাদেশ, মিশরসহ বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীদের নিয়মিত করতে দ্বিপাক্ষিক চুক্তি ও স্কিমও সই করেছে।

তবে আশ্রয়প্রার্থীদের দেশটিতে ভোগান্তির শেষ নেই। ২০২২ সাল থেকে আশ্রয়প্রার্থীরা তাদের আশ্রয় আবেদন জমা করতে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হয়। একবার অ্যাপয়েন্টমেন্ট পেলে তাদের এক বছর পর্যন্ত আবেদনের সিদ্ধান্ত পেতে অপেক্ষা করতে হয়।

এছাড়া আবেদন চলাকালে আশ্রয়প্রার্থীদের অবশ্যই বন্ধ আশ্রয় কেন্দ্রে থাকতে হয় যেখান থেকে দৈনিক সীমিত সময়ের জন্য বের হওয়ার সুযোগ থাকে।

দেশটির আশ্রয় ও অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গ্রিসে বর্তমানে বিভিন্ন দেশের সাত লাখ ৫০ হাজার অভিবাসী নিয়মিতভাবে বসবাস করছে। ২০২২ সালে এক লাখ ৫০ হাজারেও বেশি রেসিডেন্স পারমিট ইস্যু করা হয়েছে।

অভিবাসী দ্বিতীয় প্রজন্মকে তাদের পিতা-মাতার সূত্রে বর্তমানে ১০ বছর মেয়াদি রেসিডেন্স পারমিট দেওয়া হচ্ছে। আগে এটির মেয়াদ ছিল পাঁচ বছর।

Post Views: 533

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
4

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
66

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
20

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d