কালিহাতীততে গরু বোঝাই ট্রাক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে
নিহত তিন
মোঃ ফারুক আহমেদ (টাঙ্গাইল)
টাঙ্গাইলের কালিহাতীতে গরু বোঝাই ট্রাকের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৪ জন
আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) ভোররাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ মর্মান্তিক
দুর্ঘটনা ঘটে। নিহতরা- জামালপুর সদর উপজেলার কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের ছেলে আব্দুল্লাহ আল অক্ষর (৬), ও তার নানী শাশুড়ি হুসেইনে আরা (৬৮) এবং তাদের বহনকারী প্রাইভেটকারের চালক।
জনা যায়, মাদারগঞ্জ থেকে গরু নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। কালিহাতী উপজেলার বাগুটিয়া বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পর পর দুটি প্রাইভেটকারের প্রথমটির একপাশে লেগে চাকা খুলে রাস্তার পাশে পড়ে যায় এবং পরের প্রাইভেটকারের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মোট ৭ জনকে আহতাবস্থায় উদ্ধার করে আশংকাজনক অবস্থায় দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং ৫ জনকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
পরে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকেও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)






