সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)প্রতিনিধি:বান্দরবানের লামায় ৬০ লিটার চোলাই মদসহ এক জনকে আটক করেছে পুলিশ। আজিজনগর ক্যাম্প পুলিশের একটি দল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ) ভোর সাড়ে ৫টায় আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্টে তাকে আটক করা হয়। আটককৃত আবদুস শুক্কুর(৩১) লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুশতমা পাড়ার আবুল কাশেমের ছেলে।
পুলিশ ক্যাম্প ইনর্চাজ মো. শামীম শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযানের সময় ৬০ লিটার দেশি চোলাই মদসহ আবদুস শুক্কুর নামে একজনকে আটক করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় দেলোয়ার ও মিজান নামের অপর দুই সহযোগী। তিনি আরও জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার পর লামা থানায় হস্তান্তর করা হয়েছে।
লামা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সংবাদ প্রেরক
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







