দিনাজপুরে তুলা চাষ সম্প্রসারণ: সম্ভাবনা প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ: সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ ১৩...
দিনাজপুর প্রতিনিধি : দেশের উত্তরাঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ: সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও করনীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ ১৩...
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশ-ইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে...
মোঃ ফিরোজ খান মানুষ এখন আর মানুষ খোঁজে না খোঁজে প্রতিষ্ঠা, অর্থ আর সুবিধা। কারো হৃদয় ভাঙ্গলে কেউ থেমে থাকে...
আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরে পুর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে শিশু ধর্ষণের মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।এদিকে...
এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসছে সুন্দরবন উপকূল...
এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য ও বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনকে ঘিরে আবারও উত্তেজনাকর পরিস্থিতির...
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল...
/ মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক/ নিঃশর্ত ক্ষমা চেয়ে নিজের মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক। গত ১১ জুন ২০২৬ তার সাক্ষরিত এক প্রেস নোটে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। লিখিত বার্তায় ক্ষমা চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গত ১৯ মে ২০২৬ বিভিন্ন গণমাধ্যমের সামনে সাদামাটা এন্টারটেইনমেন্ট প্রযোজিত 'চারুলতা' এবং 'ঢাকা ১২০৫' চলচ্চিত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবের পরিপ্রেক্ষিতে আমার দেওয়া বক্তব্যগুলো ভুল এবং অসত্য ছিল, যা প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবসায়িক সুনামের ক্ষতিসাধন করেছে। বিষয়টির জন্য আমি সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং সংশ্লিষ্ট সবার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। পরিচালক রাইসুল ইসলাম অনিক বলেন, আমি পূর্বে দাবি করেছিলাম 'চারুলতা' চলচ্চিত্রের শুটিং শেষ হয়েছে। তবে চলচ্চিত্রটির শুটিং এখনও পুরোপুরি শেষ হয়নি। একই সঙ্গে সিনেমাটির এডিটিং ও ডাবিং সম্পূর্ণ শেষ হয়েছে বলে আমি যে দাবি করেছিলাম, সেটিও সঠিক নয়। উপরন্তু আমি দাবি করেছিলাম 'চারুলতা' সিনেমার নাম পরিবর্তন করে 'ঢাকা ১২০৫' রাখা হয়েছে। আমি স্পষ্ট করতে চাই যে, এই দুটি সম্পূর্ণ আলাদা ও ভিন্ন চলচ্চিত্র। চলচ্চিত্র পরিচালক সমিতি এবং প্রযোজক সমিতিতেও সিনেমা দুটি পৃথকভাবে নিবন্ধিত। এছাড়া সাদামাটা এন্টারটেইনমেন্ট আমাকে এগারো লক্ষ টাকা দিয়েছে বলে আমি যে দাবি করেছিলাম সেটি ঠিক নয়। বরং সাদামাটা এন্টারটেইনমেন্ট পরিপূর্ণ সিনেমা বানানোর জন্য চুক্তিপত্র অনুযায়ী যে অর্থ প্রয়োজন হয়, ঠিক সেই পরিমাণ টাকা আমাকে সম্পূর্ণ প্রদান করেছে। উপরোক্ত বিষয়সমূহের আলোকে পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমা চেয়ে বলেন, সাদামাটা এন্টারটেইনমেন্টের মতো একটি স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম আমার অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও গণমাধ্যমে দেওয়া মিথ্যা বিবৃতির কারণে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি তাদের কাছ থেকে চুক্তির চেয়েও বেশি টাকা নিয়েও সিনেমাটি বুঝিয়ে না দিয়ে এবং আর্থিক অনিয়ম করে প্রযোজনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি ও মানহানি করেছি। এজন্য আমি আমার সকল ভুলের জন্য সাদামাটা এন্টারটেইনমেন্ট এবং এর সত্ত্বাধিকারী ওয়ালিদ আহমেদের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি। প্রসঙ্গত, "ইতিচিত্রা", "বিশ্বাস করেন ভাই" ও "গুপ্তধনের খোঁজে" শিরোনামের সিনেমাগুলো নির্মাণ করেছেন রাইসুল ইসলাম অনিক।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজার অনুষ্ঠান নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জানাজার...
উপসাগরীয় অঞ্চলে চলমান ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম) আগামী রোববারের মধ্যেই স্বাক্ষরিত হতে পারে। একটি পশ্চিমা...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob