Wednesday, October 14, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

বিজয় রাকিন সিটিতে ইশতিয়াক উলফার ‘মাফিয়ারাজ’: দেড় কোটি টাকা লোপাট ও ফ্ল্যাট দখলের ভয়াবহ চক্রান্ত

admin by admin
August 8, 2026
in অপরাধ, জাতীয়, রাজধানী ঢাকা
Reading Time: 1 min read
1 0
A A
0
বিজয় রাকিন সিটিতে ইশতিয়াক উলফার ‘মাফিয়ারাজ’: দেড় কোটি টাকা লোপাট ও ফ্ল্যাট দখলের ভয়াবহ চক্রান্ত
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধি:
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) থেকে দুর্নীতির কলঙ্ক লেপন করে অপসারিত হয়েও থামেনি তাঁর বেপরোয়া ও অপকর্মের নগ্ন রথ। কাফরুলের ‘মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি’র সাধারণ কিংবা বৈধ সদস্যদের অনুমোদন তো দূরের কথা, কোনো চাহিদা বা সম্মতি না থাকা সত্ত্বেও অনৈতিক রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দাপট খাটিয়ে চরম গায়ের জোরে প্রশাসক পদটি বাগিয়ে নেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফা। সাধারণ সদস্যদের তোয়াক্কা না করে ও নিয়মনীতির সীমানা মাড়িয়ে সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সাথে আঁতাত করে বেআইনিভাবে প্রশাসক পদটি করায়ত্ত করে এই বিতর্কিত প্রশাসক আসনে বসেই মেতে উঠেছেন সদস্যদের ঘাম ঝরানো উপার্জনে সঞ্চিত অর্থ চরম নির্লজ্জতার সাথে লুটপাট, ক্ষমতার ঘৃণ্য অপব্যবহার এবং অধিবাসীদের শত কোটি টাকার মাথা গোঁজার শেষ সম্বলটুকু দখলের এক জঘন্য মাফিয়াতন্ত্রে।

অনুসন্ধান ও সমাজসেবা অধিদপ্তরে দাখিলকৃত অফিশিয়াল দাপ্তরিক অভিযোগ সূত্রে জানা যায়, প্রশাসকের চেয়ারে বসেই উলফা সাধারণ সদস্যদের বিন্দুমাত্র পরোয়া না করে সমিতির তহবিলে জমা হওয়া কোটি কোটি টাকা বেআইনিভাবে তুলে তসরুফের চরম নিকৃষ্ট উৎসবে মেতে ওঠেন। দুর্নীতির এই লাগামহীন তাণ্ডব রুখতে পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগ রিট পিটিশন (নং- ২২৩৪২/২০২৫)-এর আদেশে গত ০৭/০৭/২০২৬ তারিখে সমিতির ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব ধরনের টাকা উত্তোলনে স্পষ্ট ও কড়া নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের সেই সুনির্দিষ্ট ও বিচারিক নির্দেশকেও চরম ঔদ্ধত্যের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আইনি ব্যবস্থার প্রতি নজিরবিহীন অবমাননা প্রদর্শন করে তিনি ক্ষমতার অন্ধ দাপটে অর্থ উত্তোলন অব্যাহত রাখেন। আদেশ অমান্য করে ০৭/০৭/২০২৬ থেকে ২২/০৭/২০২৬ তারিখের মাত্র কয়েকদিনের ব্যবধানেই আরও ২৪.৮০ লাখ টাকা ব্যাংক থেকে বেআইনিভাবে তুলে নিয়ে আত্মসাৎ করেন। আদালতের কড়া নিষেধাজ্ঞা ও নিয়োগের শর্ত পুরোপুরি পায়ে দলে তিনি এ পর্যন্ত মোট ১ কোটি ৩০ লক্ষ টাকার বিশাল অর্থ আত্মসাৎ ও লুটপাট করেছেন, যা একজন প্রশাসকের চরম নীচতা ও নৈতিক অবক্ষয়ের নগ্ন প্রমাণ।
এই ভয়াবহ আর্থিক দুর্নীতি ও অন্যায় প্রশাসনিক নিয়োগের বিরুদ্ধে ফুঁসে উঠে গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে সমিতির মূল সদস্যরা রাজপথে নেমে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং সমাজকল্যাণ অধিদপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। তবে ভুক্তভোগীদের আকুল আবেদন ও যুক্তিসঙ্গত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নিয়ে উল্টো সমাজসেবা অধিদপ্তরের একশ্রেণীর চরম দুর্নীতিগ্রস্ত ও নীতিহীন কর্মকর্তার সাথে জঘন্য অশুভ আঁতাত গড়ে তোলেন উলফা। ফলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দূরের কথা, উল্টো ১ এপ্রিল জারি করা এক অত্যন্ত বিতর্কিত আদেশে (স্মারক: ৪১.০০.০০০০.০০০.০৮৬.২৭.০০১৬.২৮.১৯) তাঁকে ‘পরিচালকমণ্ডলীর সমকক্ষ’ একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়, যা দিয়ে তিনি প্রতিবাদী সদস্যদের মুখ বন্ধ করা ও সাধারণের ওপর দমন-পীড়ন চালানোর কুৎসিত সুযোগ পান। পরবর্তীতে সব আইনি নীতি বিসর্জন দিয়ে সমাজসেবা অধিদপ্তর তাঁকে স্বপদে বহাল রাখে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পুনরায় কয়েক দফায় তাঁর মেয়াদ বৃদ্ধি করে। সর্বশেষ গত ২৬/০৭/২০২৬ তারিখে জারি করা এক আদেশে (স্মারক নম্বর: ৪১.০০.০০০০.০০০.০৮৬.২৭.০০১৬.২৮.৫৪৭) তাঁকে পুনরায় আরও ৬ মাসের জন্য প্রশাসকের পদে বহাল রেখে মেয়াদ বর্ধিত করে দপ্তরটি, যা এই অশুভ সিন্ডিকেটের চরম প্রশাসনিক দেউলিয়াত্বকেই নির্দেশ করে।

প্রশাসনিক ক্ষমতার এমন জঘন্য অপব্যবহারের পর উলফার লোলুপ দৃষ্টি পড়ে সদস্যদের রক্তের দামে কেনা নিবন্ধিত ফ্ল্যাটের ওপর। নামজারি সম্পন্ন ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধিত কোটি কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক বেআইনিভাবে দখলের পরম ঘৃণ্য ও নগ্ন পাঁয়তারা শুরু করেন তিনি। স্থানীয় অপরাধী চক্র ও নেপথ্যে থাকা কুখ্যাত আবাসন নির্মাণ প্রতিষ্ঠান ‘রাকিন’-এর প্রত্যক্ষ মদদে বিজয় রাকিন সিটিতে একের পর এক অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যান। এর ধারাবাহিকতায় গত ১ আগস্ট বৈধ ফ্ল্যাটসমূহ গায়ের জোরে ও অস্ত্রের মুখে দখলের নির্লজ্জ উদ্দেশ্যে একদল বহিরাগত সশস্ত্র সন্ত্রাসী নিয়ে এলাকায় প্রকাশ্যে ভয়াবহ তাণ্ডব ও হামলা চালানো হয়, যা পুরো এলাকায় এক ভয়াল ও আতঙ্কগ্রস্ত পরিস্থিতির সৃষ্টি করে। তবে এই জঘন্য ও বর্বর হামলার পর সিটির সর্বস্তরের সাধারণ বাসিন্দারা ভয়ভীতি পেছনে ফেলে জীবন বাজি রেখে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলেন। অধিবাসীদের এই অভূতপূর্ব ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে; ভেস্তে যায় সন্ত্রাসী ও দখলদারদের বড় ধরনের দখলের চক্রান্ত।

১ আগস্টের সন্ত্রাসী তাণ্ডব ভেস্তে যাওয়ার পর গত ৫ আগস্ট ২০২৬ তারিখে পদের চরম অন্ধ অহংকার ও নগ্ন স্বৈরাচারী মনোভাব প্রদর্শন করেন উলফা। ঐ দিন তিনি সমিতির কয়েকজন নিরীহ সাধারণ সদস্যকে কৌশলে কার্যালয়ে ডেকে এনে অবরুদ্ধ পরিবেশে মানসিক নির্যাতন চালান এবং সমাজসেবা অধিদপ্তরের ১ই এপ্রিলের বিতর্কিত পত্রটি দেখিয়ে সদস্যপদ চিরতরে বাতিল ও বাসা থেকে উচ্ছেদের জঘন্য হুমকি দেন। একই সাথে নিজের অপকর্ম, আর্থিক লুটপাট ও সন্ত্রাসী হামলা ধামাচাপা দিতে ৪ আগস্ট ২০২৬ তারিখের ব্যাকডেটে একটি চরম বিভ্রান্তিকর ও ধোঁকাবাজিমূলক ‘মতবিনিময় সভার বিজ্ঞপ্তি’ (সূত্র: মুমুকস/প্রশাসক/২০২৬/১৩২) প্রকাশ করেন। চিঠিতে বিজয় রাকিন সিটির ৮৭০টি বৈধ ফ্ল্যাটের মালিকদের লক্ষ্য করে আগামী ৮ আগস্ট ২০২৬ তারিখে সভায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়, যা মূলত ফ্ল্যাট মালিকদের ব্ল্যাকমেইল ও মানসিক গোলামিতে বাধ্য করার এক সুপরিকল্পিত ও কুৎসিত প্রশাসনিক মহড়া।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ ৮ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত সেই ‘মতবিনিময় সভায়’ সরেজমিনে উপস্থিত থেকে চিত্র পর্যবেক্ষণ করে দেখা যায়, administrator ইশতিয়াক আজিজ উলফা এবং আবাসন কোম্পানি ‘রাকিন’-এর মধ্যকার অনৈতিক ও নগ্ন যোগসাজশের ঘৃণ্য রূপ শতভাগ উন্মোচিত হয়েছে। সাধারণ ফ্ল্যাট মালিকদের অধিকার রক্ষায় যার আইনি ভূমিকা পালনের কথা ছিল, সেই প্রশাসক উলফা মূলত রাকিনের তল্পিবাহক ও তাদের দালাল হিসেবে সভায় আবির্ভূত হন। সেবার ছদ্মবেশে সার্ভিস চার্জের নামে কোম্পানি রাকিনের স্বার্থে ফ্ল্যাট মালিকদের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার যে গোপন সমঝোতা ও চক্রান্ত তারা চালিয়েছিলেন, উপস্থিত সবার তীব্র ও ক্ষুব্ধ প্রতিবাদে তা ধুলোয় মিশে গেছে—কারণ সবাই একবাক্যে জানিয়ে দিয়েছেন সার্ভিস চার্জ পরিচালনার এখতিয়ার কেবল ফ্ল্যাট মালিক ও তাঁদের আইনগত বৈধ নিবন্ধিত সংগঠন ‘অ্যাপার্টমেন্ট ওনার্স সোসাইটি’র, ‘MMPKS’ কিংবা রাকিনের দালাল প্রশাসকের নয়।

রাকিনের সাথে প্রশাসকের এই অশুভ ও ঘৃণ্য আঁতাতের সবচেয়ে বিষাক্ত চালটি উন্মোচিত হয় তাদের দীর্ঘদিনের সীমাহীন ব্যর্থতা ধামাচাপা দেওয়ার কৌশলে। বছরের পর বছর পার হয়ে গেলেও আবাসন কোম্পানি ‘রাকিন’ ফ্ল্যাট মালিকদের আইনি রেজিস্ট্রেশন সম্পন্ন করছে না, অসংখ্য গুরুত্বপূর্ণ নির্মাণকাজ অসমাপ্ত ফেলে রেখেছে এবং ভবনের মারাত্মক সব নির্মাণ ত্রুটি (Construction Defects) সংশোধন না করেই দায় এড়িয়ে যাচ্ছে। একই সাথে জমির প্রকৃত মালিক মুক্তিযোদ্ধা পরিবারের প্রাপ্ত ন্যায্য ক্ষতিপূরণ মেটাতেও তারা চরম টালবাহানা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইন ও চুক্তি অনুযায়ী প্রশাসকের প্রধান কাজ ছিল রাকিনকে আইনি কাঠগড়ায় দাঁড় করানো, নোটিশ দেওয়া এবং অবিলম্বে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন প্রদান, নির্মাণ ত্রুটি মেরামত ও জমির মালিকদের ক্ষতিপূরণ আদায়ে বাধ্য করা। কিন্তু প্রশাসক উলফা উল্টো রাকিনের অন্যায়কে ঢাকতে তাদেরই প্রস্তুত করা জঘন্য চিত্রনাট্য বাস্তবায়ন করছেন।
সমিতি কর্তৃক কঠোরভাবে শতভাগ সরকারি নিয়ম মেনে ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সকল ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, অথচ উলফা ও তাঁর অশুভ সিন্ডিকেট অতি কুৎসিত ও জঘন্য চাল চেলেছেন। আইনগতভাবে কোনো ফ্ল্যাটকে ‘অবৈধ’ ঘোষণা করার বিন্দুমাত্র এক্তিয়ার বা বিচারিক ক্ষমতা প্রশাসকের না থাকা সত্ত্বেও, নিজের স্বার্থ হাসিল ও ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে তিনি কিছু সংখ্যক ফ্ল্যাটকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘অবৈধ’ বলে অপপ্রচার চালাচ্ছেন এবং মূল সত্য ধামাচাপা দেওয়ার নগ্ন জালিয়াতির আশ্রয় নিচ্ছেন। যথাযথ সরকারি বিধিবিধান ও প্রক্রিয়ায় প্রদত্ত বরাদ্দের কোনো ফ্ল্যাটকে এককভাবে ‘অবৈধ’ আখ্যা দেওয়ার কোনো আইনি ভিত্তিই থাকতে পারে না। প্রকৃতপক্ষে এটি এক সুপরিকল্পিত ও অশুভ ব্ল্যাকমেইলিং চক্রান্ত, যেখানে মূল বরাদ্দকে কৃত্রিমভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ রেখে পরবর্তীতে যারা বরাদ্দগ্রহীতা থেকে রক্তের দামে কেনা কষ্টার্জিত টাকায় ফ্ল্যাট কিনেছেন তাঁদের মুখে “আপনাদের কিছু হবে না” বলে সস্তা ও বিষাক্ত সান্ত্বনা ছড়ানো হচ্ছে। এটি কেবল এক চরম আইনি স্ববিরোধিতাই নয়, বরং অধিবাসীদের চিরতরে জিম্মি ও মানসিকভাবে নির্যাতন করার সবচেয়ে ঘৃণ্য কৌশল। এই তথাকথিত মিষ্টি কথার বিষাক্ত অন্তরালে আজ কয়েকটি ফ্ল্যাটকে লক্ষ্যবস্তু বানিয়ে প্রকৃতপক্ষে পুরো সমিতির ৮৭০টি বৈধ ফ্ল্যাটের সব বরাদ্দ বাতিলের এক ভয়াবহ নগ্ন চক্রান্তে হাত দিয়েছেন উলফা ও রাকিন সিন্ডিকেট। উচ্ছেদ ও সম্পত্তি হারানোর কৃত্রিম আতঙ্কে মালিকদের দিশেহারা রেখে আবাসন কোম্পানি ‘রাকিন’-এর ওপর থেকে রেজিস্ট্রেশন আদায়, অসমাপ্ত কাজ সম্পন্ন, মারাত্মক নির্মাণ ত্রুটি মেরামত ও জমির মালিকদের কোটি কোটি টাকার ক্ষতিপূরণ আদায়ের যৌথ আইনি চাপকে একমুহূর্তে বাঞ্ছাল করাই এই ঘৃণ্য চক্রান্তের মূল লক্ষ্য। একই সাথে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অধিবাসীদের ইস্পাতকঠিন ঐক্য চুরমার করে বিভাজন সৃষ্টি করা এবং সবাইকে আতঙ্কে রেখে মূল অন্যায় থেকে নজর সরিয়ে সুযোগ বুঝে সমিতির ব্যাংকে গচ্ছিত কোটি কোটি টাকার সঞ্চিত তহবিল লুটপাট ও তসরুফ করে শূন্যে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই চক্র।

আইনত ও নৈতিকভাবে একজন প্রশাসকের একমাত্র দায়িত্ব হলো সমিতির পূর্বের কমিটি কর্তৃক প্রদত্ত ও সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত বৈধ ভোটার তালিকা অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। অথচ আদালতের কোনো আদেশ বা ডিগ্রি ছাড়াই নিবন্ধিত ও মিউটেশনকৃত বৈধ সম্পত্তি উচ্ছেদের যে চরম বেআইনি ধোঁকাবাজি তিনি দেখাচ্ছেন, তা এক নজিরবিহীন ক্ষমতার অপব্যবহার। নির্বাচন নিয়ে বারবার “তিন মাস, তিন মাস” বলে মূলো ঝুলিয়ে ক্ষমতার মেয়াদ বাড়ানো এবং রাকিন যে ফ্ল্যাট মালিকদের দীর্ঘদিনের রেজিস্ট্রেশন দিচ্ছে না, নির্মাণ ত্রুটি বা জমির মালিকদের ক্ষতিপূরণ দিচ্ছে না সে ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বদলে উল্টো রাকিনের থেকে অনৈতিক সুবিধা নিয়ে মালিকদের স্বার্থ বলি দেওয়া প্রমাণ করে তাঁর আসল লক্ষ্য সদস্যদের সেবা দেওয়া নয়, বরং পদের লোভ, অর্থ তসরুফ ও রাকিনের সাথে জোট বেঁধে মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখা।

উচ্চ আদালতের স্পষ্ট আদেশ অমান্য করে ১ কোটি ৩০ লক্ষ টাকা আত্মসাৎ, ক্ষমতার জোরে বেআইনি নিয়োগ ও বারবার অবৈধভাবে মেয়াদ বৃদ্ধি, অস্ত্রধারী বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রকাশ্য তাণ্ডব এবং জালিয়াতিপূর্ণ নোটিশের আড়ালে মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের পর সাধারণ সদস্যদের মাঝে ক্ষোভের চরম অগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটেছে। এর আগেও একাধিকবার এই দুর্নীতির বরপুত্র প্রশাসককে অপসারণ করে অনতিবিলম্বে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের জন্য সমাজসেবা দপ্তরে একাধিক লিখিত আবেদন জানানো হয়, কিন্তু রহস্যজনক ও সন্দেহজনক কারণে দপ্তরটি তা আমলেই নেয়নি। সর্বশেষ গত ০৪/০৮/২০২৬ তারিখে সমিতির পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পুনরায় লিখিত চিঠিতে অনতিবিলম্বে চরম দুর্নীতিগ্রস্ত ইশতিয়াক আজিজ উলফাকে বরখাস্ত করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে দেশের আইন ও সাধারণ বাসিন্দাদের নিরাপত্তা সুসংহত রাখতে বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা ও উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের নিকট ভুক্তভোগীরা বিনীত আহ্বান জানান—অনতিবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত উলফা এবং সন্ত্রাসী কার্যক্রম চালানো রাকিন সিন্ডিকেটের বিরুদ্ধে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে টাকা আত্মসাৎ, অস্ত্রধারী সন্ত্রাসী দিয়ে হামলা এবং অবৈধভাবে জমি ও ফ্ল্যাট দখলের গভীর ষড়যন্ত্রে লিপ্ত উলফাকে দ্রুত প্রশাসকের পদ থেকে অপসারণ ও গ্রেপ্তার করে বিচারিক কাঠগড়ায় দাঁড় করানো এখন সময়ের দাবি। একই সাথে আবাসন কোম্পানি রাকিনের দীর্ঘদিনের জালিয়াতি, ফ্ল্যাট হস্তান্তরে ব্যর্থতা এবং নির্মাণ ত্রুটির যথাযথ আইনি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছেন ভুক্তভোগী বাসিন্দারা। বিজয় রাকিন সিটির সর্বস্তরের অধিবাসীরা একযোগে কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, সমাজসেবা অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের সঙ্গে উলফা ও রাকিন সিন্ডিকেটের এই জঘন্য অশুভ আঁতাত ও মাফিয়াতন্ত্র অবিলম্বে উপড়ে না ফেললে, অধিবাসীরা নিজেদের জীবন, স্থায়ী আবাসন ও নিরাপত্তার স্বার্থে রাজপথে আরও ভয়াবহ ও কঠোর গণআন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।

Views: 175

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
5

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
4

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
16

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
24

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
19

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ October 14, 2026
  • কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত October 14, 2026
  • নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • সরিষাবাড়িতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র ্যালি মহহড়া ও আলোচনা সভা October 14, 2026
  • বুড়িচংয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন October 14, 2026
  • স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ October 14, 2026
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, তেল কোম্পানি ভবনে আগুন October 14, 2026
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি October 14, 2026
  • অবসরের বয়সই নেই, ঢোকার বয়সে বাধা কেন? October 14, 2026
  • জিততে পারল না বাংলাদেশ October 14, 2026
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ

      October 14, 2026
      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত

      October 14, 2026
      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

      October 14, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d