এস.এম.  সাইফুল ইসলাম কবির,  বাগেরহাট :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন...

Read moreDetails

মোরেলগঞ্জে এসইডিপি’র আওতায় ২৬ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান   

                                                                         এস.এম.  সাইফুল ইসলাম কবির,  বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে অবদান রাখায়২৬ জন কৃতি...

Read moreDetails

খাজুরায় ভ্রাম্যমান অাদালতের মাধ্যমে মাদক কারবারীকে সাতদিনের কারাদন্ড। 

জীবন আচার্য্য (যশোর) প্রতিনিধি - বাঘারপাড়ার খাজুরায় মাদক পরিবহনকালে এক মাদক কারবারি কে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। প্রত্যক্ষদর্শী সূত্রে...

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা

ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় কলেজছাত্রের মামলা জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষে বিজিবির গুলিতে ৩ জন নিহত ও ১৮ জন আহতের ঘটনার সাড়ে ৬ বছর পর আদালতে মামলা করেছেন এক কলেজছাত্র। সোমবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক রাজিব কুমার রায় মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিপুর উপজেলার বেতনা বিওপির নায়েক মো. হাবিবুল্লাহ (৩৭), নায়েক দেলোয়ার হোসেন (৩৫), সিপাহী হাবিবুর রহমান (৩৫), সিপাহী মুরসালিন (৩৭), সিপাহী বায়রুল ইসলাম (৩৩), নায়েক সুবেদার জিয়াউর রহমানসহ (৪০) অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী আব্দুল কাশেম (২৫) হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের মো. আমিরুলের ছেলে এবং হরিপুর সরকারি মোসলেমউদ্দিন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দাবি, ভারতীয় গরু জব্দ করায় সশস্ত্র চোরাকারবারিরা হামলা করলে তারা গুলি চালাতে বাধ্য হন। আর গ্রামবাসী বলছে, বৈধ কাগজ থাকার পরও বিজিবি সদস্যরা গরু নিয়ে যাচ্ছিল। তার প্রতিবাদ করায় বিজিবি গুলি চালায়। তাদের গুলিতে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের নজরুলের ছেলে দিনাজপুর সরকারি কলেজের ছাত্র মো. নবাব (২৬), একই গ্রামের জহির উদ্দীনের ছেলে মো. সাদেক (৩৬) ও বহরমপুর গ্রামের নূর ইসলামের ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র জয়নুলসহ (১২) তিনজন নিহত ও ১৮ জন গুলিবিদ্ধ হয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে বহরমপুর গ্রামের হুকুম হাজীর ছেলে হবিবর রহমান ২টি গরু ও রুহিয়া গ্রামের নাজিম ৩টি গরু জাদুরানী হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। ওই সময় বেতনা সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গরুগুলো আটক করে ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চাইলে বিজিবি সদস্যরা তাদের পেটে রাইফেলের নল ঠেকায়। এ দৃশ্য দেখে গ্রামবাসী প্রতিবাদ করে। এ সময় বিজিবির সদস্যরা উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এতে ঘটনাস্থলেই নবাব, সাদেক ও জয়নুল মারা যান। তবে এই ঘটনায় তৎকালীন জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম সাংবাদিকদের বলেছিলেন, চোরাই গরু ঢুকেছে সন্দেহে বিজিবি অভিযান চালায়। তারা বেশ কয়েকটি গরু জব্দ করে। এ সময় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ বাধে এবং গুলিতে হতাহতের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করে দিয়েছিলেন। মামলার বাদী মো. আবুল কাশেম জানান, সেদিন আমি এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তায় দেখি বিজিবি ও গ্রামবাসীর মধ্যে গরু আটক নিয়ে বাগবিতণ্ডা চলছিল। এমন সময় হঠাৎ করে বিজিবির ছোড়া গুলি আমার ডান চোখে এসে লাগে। ওই ঘটনায় ৩ জন নিহতসহ ১৮ জন আহত হন। আমরা বেশ কয়েকবার থানায় মামলা করতে গিয়েছিলাম কিন্তু আমাদের মামলা নেয়নি পুলিশ। উল্টো আমাদের বিরুদ্ধেই ২টা মামলা করেন বিজিবি। তাদের মামলায় আমি দুইবার জেলও খেটেছি। তিনি আরও বলেন, গত বছরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে মামলা করার পরিবেশ আসায় আমি ন্যায় বিচারের আশায় ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের তাদের বিরুদ্ধে মামলা করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত দিয়েছে। আশা করি আমরা ন্যায় বিচার জসীমউদ্দীন ইতি

Read moreDetails

মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি, বিচারের দাবিতে মানববন্ধন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের ছোটপরি গ্রামে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি। রবিবার বেলা ১১টায় প্রতিবাদে...

Read moreDetails

মোরেলগঞ্জে গভীর রাতে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষতি

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে এক ব্যবসায়ীর দোকানঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার দিবাগত রাত...

Read moreDetails

বাগেরহাটে পিলজংগ ও লখপুরে ইউনিয়ন বিএনপি’র নির্বাচন অনুষ্ঠিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :  ফকিরহাটের পিলজংগ ও লখপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২...

Read moreDetails

হরিপুরে ৫৪ জন গ্রামপুলিশদের জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণ

হরিপুরে ৫৪ জন গ্রামপুলিশদের জন্য বাইসাইকেল ও পোশাক বিতরণ জসীমউদ্দীন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ৫৪ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল ও পোশাক  প্রদান করেছে উপজেলা প্রশাসন। গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, তথ্য সংগ্রহ ও জরুরি বার্তা পৌঁছানোর কাজে নিয়োজিত গ্রাম পুলিশদের চলাচল আরও গতিশীল করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২৩তারিখ বুধবার বেলা ১২টার সময় উপজেলা চত্তরে, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ, প্রাথমিক শিক্ষা সুলতান সালাহ উদ্দীন,মৎস্য অফিসার রাকিবুল ইসলাম,  জনস্বাস্থ্য সানোয়ার হোসেন জনি প্রধান, হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতিসহ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে প্রতিটি গ্রাম পুলিশ সদস্যের হাতে একটি করে নতুন বাইসাইকেল,পোশাক  এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এর মাধ্যমে গ্রাম পুলিশের দায়িত্ব পালনের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি মাঠপর্যায়ে সরকারি সেবার গতি ও মানও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন প্রচেষ্টার অংশ হিসেবে গ্রাম পুলিশদের কার্যক্রমকে আরও কার্যকর করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গ্রাম পুলিশদের সাড়া দেওয়ার সময় কমে আসবে এবং তাঁরা দ্রুত পৌঁছাতে পারবেন দায়িত্বপূর্ণ স্থানে। এই কার্যক্রম শুধু একটি উপহার নয়, এটি মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও বিশ্বাসের একটি মজবুত নিদর্শন হিসেবেও বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে আরও বিভিন্ন উপকরণ ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। উল্লেখ্য, দেশের বিভিন্ন উপজেলায় ধাপে ধাপে গ্রাম পুলিশদের জন্য এ ধরনের সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করছে সরকার, যার ধারাবাহিকতায় হরিপুর উপজেলা এবার যুক্ত হলো।

Read moreDetails

বাগেরহাটে নিখোঁজের একদিন পর ঘেরের পানিতে তরুণীর মরদেহ উদ্ধার      

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিখোঁজের একদিন পর চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরের পানির মধ্য থেকে অর্পিতা...

Read moreDetails

মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান  

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোংলা বন্দরে ব্যবসায়ীদের পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।...

Read moreDetails
Page 42 of 146 1 … 41 42 43 … 146

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.