সরিষাবাড়ি প্রতিনিধিঃ সরিষাবাড়ির সীমান্তবর্তী ভূঞাপুরের নলিন বাজার পার হওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়ে এক গৃহবধু মৃত্যু হয়েছে। তিনি সিএনজি যোগে ছেলের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত সিএনজি থেকে ছিটকে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা যায়।
নিহত গৃহবধূ সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে এবং সাকের আলীর স্ত্রী বলে জানা যায়।
স্থানীয় ও পরিবার সূত্রে প্রকাশ, নিহত গৃহবধূ তাঁর ছেলের বাসা টাঙ্গাইলের ভূয়াপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজি যোগে রওয়ানা হয়। পথিমধ্যে সিএনজিটি নলিন বাজার এলাকা পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা হঠাৎ গৃহবধূর সঙ্গে থাকা সাইড ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। ছিনতাইকারীদের হ্যাচকা টান সামলাতে না পেরে চলন্ত সিএনজি থেকে তিনি পাকা রাস্তায় ছিটকে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।
ঘটনার পরপরই দ্রুত স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক পথে ছিনতাইকারী চক্রের দমনে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে নিজ জমিতে পানি দিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামে...









