জাতীয়

২৭ নভেম্বর শহীদ ডাঃ মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী

প্রেস বিজ্ঞপ্তি আগামী ২৭ নভেম্বর'২০২২  ছাত্র-গণঅভ্যুত্থান ও শহীদ ডাঃ মিলনের ৩২তম মৃত্যুবার্ষিকী। ১৯৯০ সনের এই দিনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের...

Read moreDetails

মগবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে আলোকিতের পুঁজি বিতরণ

মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত সমাজ উন্নয়ন সংস্থা হাতিরঝিল এর উদ্যোগে আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে অর্থ...

Read moreDetails

গাইবান্ধায় বউ-শাশুড়ির মেলা

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত হয়েছে। বউ-শাশুড়ির মধ্যে...

Read moreDetails

অধ্যাপক কাজী মদিনা’র ৮০তম জন্মোৎসব উদযাপিত

প্রেস বিজ্ঞপ্তি ২২ নভেম্বর, ২০২২ মঙ্গলবার বিকেল ৪:৩০টায় মোহাম্মদপুরের খিলজী রোডের (২২/১৫, লোকেশন: সেফরন হলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, শিশু সংগঠক, প্রাবন্ধিক ও নেতৃস্থানীয় পরিবেশকর্মী অধ্যাপক কাজী মদিনা’র ৮০তম জন্মোৎসব উদযাপিত হয়। জন্মোৎসবকে উপলক্ষ করে আয়োজিত বিশেষ পরিবেশ সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন ও পরিবেশ বিষয়ক নাচ, গান ও আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে চমৎকার একটি সন্ধ্যা। আর এর মধ্য দিয়েই শুভ সূচনা হয় প্রভা অরোরা ও সুচর্চা’র বিশেষ নিয়মিত কার্যক্রম ‘পরিবেশসন্ধ্যা’র। এখন থেকে এই কার্যক্রমটি নিয়মিতভাবে প্রতি তিন বা চারমাস অন্তর অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর গানটির সাথে নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের আর শেষ হয় আমার মুক্তি আলোয় আলোয় গানটির সাথে নৃত্য পরিবেশনার মাধ্যমে। নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পী মেঘমালা মেঘোশ্রী এবং সূর্যিমালা সূর্যশ্রী। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক স্বরচিত আবৃত্তি পাঠ করেন ড. এম এ সাত্তার মণ্ডল। পরিবেশ বিষয়ক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা বেগম ডালিয়া নওশিন, স্থপতি ও শিল্পী সালমা এ শফি, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাইফুল ইসলাম শুভ, শিল্পী স্বর্ণময়ী মণ্ডল, শিল্পী নকুল চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ড. নিমাই মণ্ডল, ডালিয়া দাস প্রমুখ। হাওয়াইন স্টিল গিটার পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী আনোয়ারুল আলম চন্দন। অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাস্বরূপ অধ্যাপক কাজী মদিনাকে বাংলাদেশের লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী ও অন্যান্য গুণীজনদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে কাজী মদিনা নিজেও উপস্থিত থেকে পরিবেশ বিষয়ক কবিতা পাঠ করে শোনান। অধ্যাপক নজরুল ইসলাম, শফি আহমেদ, রাষ্ট্রদূত মসুদ মান্নান, ড. ওয়াহাব, শাহজাহান কিবরিয়া, ড. নুরুল ইসলাম নাজেম,  , অধ্যাপক আমেনা বেগম, ড. আবু জামিল ফয়সাল, ড. আফতাব উদ্দিনসহ দেশের প্রজ্ঞাবান ব্যক্তিত্বরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে ‘অনন্য ব্যক্তিত্ব’ শিরোনামে অধ্যাপক কাজী মদিনাকে নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারীও উপস্থাপন করা হয়। প্রভা অরোরা’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সুচর্চার প্রেসিডেন্ট বিধান চন্দ্র পাল অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে এই ব্যতিক্রমী আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে বলেন, প্রভা অরোরা’র বিশেষ একটি কার্যক্রম হিসেবে আমরা আজকে থেকে ‘পরিবেশসন্ধ্যা’ শুরু করছি। কাজী মদিনা সবকিছুর উর্দ্ধে একজন পরিবেশসচেতন ও পরিবেশবান্ধব ব্যক্তিত্ব। তাই তাঁর জন্মদিনকে ঘিরে এই জাতীয় আয়োজন করতে পারাটা সত্যিই আমাদের জন্য পরম সৌভাগ্যের একটি বিষয়। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিল্পমাধ্যমগুলোকে বিশেষভাবে কাজে লাগানোটা জরুরি। আমরা এই গুরুত্ব উপলব্ধি করে নিয়মিত চর্চা ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শিল্পীদেরকে পরিবেশ সুরক্ষায় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একই কাতারে আনতে চাই। যার মাধ্যমে শিল্পমাধ্যমকে অন্য ও অনন্যরকমভাবে কাজে লাগিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের নানান ইস্যুতে সার্বিক গণসচেতনতা সৃষ্টির প্রচেষ্টাকে আরও বেগবান করা সম্ভব হবে বলেও আমরা বিশ্বাস করি। প্রসঙ্গত উল্লেখ থাকে যে, কাজী মদিনার পুরো নাম: কাজী গুলশান নাহার। মদিনা নামটি দিয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী মদিনার জন্ম ২১ নভেম্বর ১৯৪২ তারিখে রংপুরে। ১৯৬৪ সালের নভেম্বরে পাকিস্তান টেলিভিশনে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু হয় তাঁর। এরপর তিনি সরকারি বদরুন্নেসা কলেজ, ইডেন কলেজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘ ৫৬ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। তিনি গোলাম মুস্তাফা আবৃত্তি পদক, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদকসহ গুরুত্বপূর্ণ সম্মান ও স্বীকৃতিও বিভিন্ন সময়ে অর্জন করেছেন। বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক, শিক্ষামূলক, শিশুদের জন্য অনুষ্ঠান ও মহিলাদের জন্য অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করে অসামান্য অবদান রেখে আসছেন তিনি।

Read moreDetails

ঠাকুরগাঁওয়ে পিকেএসএফ’র স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত আবাসিক প্রশিক্ষণের সমাপ্তি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়র পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর স্বমন্বিত কৃষি ইউনিটভুক্ত প্রানিসম্পদ খাতের আওতায় ৩ দিনব্যাপি প্রশিক্ষণ ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে  শেষ...

Read moreDetails

সোনাকান্দায় মোবাইল আই হসপিটালের ৪দিন ব্যাপী চক্ষু ক্যাম্প শুরু

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে মোবাইল আই হসপিটালের ব্যবস্থাপনায় মহানগর যুব সংহতি নেতা ফরহাদ উল্লাহ’র উদ্যোগে ৪দিন ব্যাপী চক্ষু ক্যাম্প ২২...

Read moreDetails

ভারতের লোকসভার ডেপুটি স্পিকারের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন বাংলাদেশের প্রতিনিধিগণ

প্রেস বিজ্ঞপ্তিতে ১৯ ও ২০ নভেম্বর ২০২২ দুইদিন ব্যাপী ড. রামমনোহর লোহিয়া গবেষণা প্রতিষ্ঠান, নিউ দিল্লির আয়োজনে ভারতের আসাম রাজ্যের...

Read moreDetails

জঙ্গী ছিনতাই প্রশাসনের ব্যর্থতার প্রমাণ : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার আসামী, ভয়ংকর জঙ্গী ছিনতাই প্রশাসনের ব্যর্থতার...

Read moreDetails

রাজধানীর তুরাগে সম্পত্তি আত্মসাৎ করতে ভুয়া স্ত্রী সাজিয়ে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রেস বিজ্ঞপ্তি নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানাধীন রাজাবাড়ী এলাকায় একটি ভূমি দস্যু চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে...

Read moreDetails

খাবারের খোঁজে পাড়া মহল্লায় ঘুরছে বানর

জামালপুরে শহরের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে বেড়াচ্ছে বনপ্রাণী একটি বানর। বানরটির সঙ্গে অনেকেই ঠাট্টা মশকরা করলেও অনেকেই জানিয়েছেন ক্ষোভ। রাত...

Read moreDetails
Page 779 of 995 1 … 778 779 780 … 995

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.