Friday, October 23, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

নীলফামারীতে ভাষাসৈনিকদের স্মৃতি স্মারক নেই

admin by admin
February 5, 2023
in জাতীয়, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

 

রংপুর বিভাগীয় প্রতিনিধি: মায়ের ভাষার অধিকার আদায়ে ১৯৫২ সালে আন্দোলনে নেমেছিল বাঙালি জাতি। সেই আন্দোলনে জড়িয়ে পড়ে নীলফামারীর প্রগতিশীল ছাত্র,যুবক, শিক্ষক ও রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। তবে এ আন্দোলনের ৭১ বছর পেরিয়ে গেলেও তাদের স্মৃতি রক্ষায় জেলায় কোনও স্মারক ও স্থাপনা নির্মাণ হয়নি। নতুন প্রজন্মের অনেকে ভাষাসৈনিকদের নাম ও পরিচয় জানে না। কিভাবে ভাষাসৈনিকদের পরিচয় জানবে নতুন প্রজন্ম, এমন প্রশ্ন সুশীল সমাজের। সুশীল সমাজের লোকজন ও স্থানীয়রা বলেন, ভাষা আন্দোলনের সময় সারা দেশের ন্যায় উত্তাল হয়ে উঠে ছিল উত্তরের জনপদ নীলফামারী। সে সময় আবু নাজেম মো. আলী, খয়রাত হোসেন, দবির উদ্দিন আহমেদ, সামছুল হক ও শফিয়ার রহমানের নেতৃত্বে ছাত্র-শিক্ষক ও জনতা ঝাঁপিয়ে পড়েছিল ভাষা সংগ্রামে। তাদের অনেকে বেঁচে নেই। ফেব্রুয়ারি মাস এলেই ভাষাসৈনিকদের স্মরণ করা হয়। কিছু কর্মসূচী পালিত করা হলেও আর কোনও আলোচনায় থাকেন না দেশের সূর্যসস্তানগণ। ফলে নতুন প্রজন্ম জানতে পারছে না, ভাষাসৈনিকদের অবদানের কথা। তাদের স্মরণীয় করে রাখতে স্থানীয় পর্যায়ে নেই কোনও উদ্যোগ। নেই কোনও মূল্যায়ন।প্রয়াত ভাষাসৈনিক সফিয়ার রহমানের ছেলে এনায়েতুর রহমান বলেন, মাতৃভাষা বাংলার জন্য বাবা কারাভোগ করেছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। অথচ এখন তার কোনও মূল্যায়ন নেই। নতুন প্রজন্ম জানে না নীলফামারীর ভাষাসৈনিক কারা। তাদের স্মরণীয় করে রাখতে ভাষাসৈনিকদের নামে সড়ক, স্থাপনার নামকরণ এবং স্মৃতিস্মারক নির্মাণের দাবি জানাই। তাদের প্রাপ্ত সম্মানটুকু দেওয়ার অনুরোধ জানাই। তাহলে বাবাসহ ভাষাসৈনিকের আত্না শান্তি পাবে। প্রশাসনের কাছে অনুরোধ, ভাষাসৈনিকদের স্মৃতি রক্ষায় যাতে উদ্যোগ নেওয়া হয়।বাবা মৃত্যুর আট বছর পেরিয়ে গেলেও স্মৃতি স্মারক নির্মাণের উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন এমন অভিযোগ করে এনায়েতুর রহমান বলেন, ফেব্রুয়ারি মাস এলেই শহীদ মিনার ধোয়া-মোছা ও ভাষাসৈনিকদের স্মরণ করা হয়। এরপর সারা বছর কেউ কোনও খবর রাখে না। জেলা শহরের সড়ক ও সরকারি স্থাপনা ভাষাসৈনিকদের নামে নামকরণের জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই। যাতে পরবর্তী প্রজন্ম ভাষাসৈনিকদের স¤পর্কে জানতে পারে, তাদের রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস মনে রাখতে পারে। জানা যায়, নীলফামারী জেলা শহরে ভাষাসৈনিক ও সাবেক মন্ত্রী খয়রাত হোসেনের নামে কেবল থানা পাড়ায় একটি সড়ক ও পৌরসভার একটি মার্কেটের নামকরণ করা হয়েছে। তবে এসব স্থাপনা এখন অন্য নামে চেনেন স্থানীয়রা। কারণ মার্কেটে নামফলক নেই। ফলে খয়রাত হোসেন মার্কেট নামে পরিচিতি না পেয়ে, তা পৌর মার্কেট নামে পরিচিতি পেয়েছে। বাকিদের নামে এখনও কোনও স্থাপনা নির্মাণ বা নামকরণ হয়নি। প্রয়াত ভাষাসৈনিক দবির উদ্দিন আহমেদের ভাতিজা আহসানুল করিম বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর ভাষাসৈনিক খয়রাত হোসেনের নামে পৌর কর্তৃপক্ষ একটি সড়ক ও মার্কেট করেন। তাও আবার সেগুলো ভিন্ন নামে পরিচিতি পেয়েছে। অন্য ভাষাসৈনিকের নামে কোনও কিছুই নেই। ভাষার জন্য যারা সংগ্রাম করেছেন, তাদের স্মৃতি চিহ্নটুকুও নেই। প্রত্যেকের নামে অবকাঠামো ও সড়কের নামকরণ করা হোক। তা না হলে ভাষা আন্দোলনের ইতিহাস পরবর্তী প্রজন্ম জানতে পারবে না। তবে দায়সারাভাবে শহীদ মিনারের পাশে পাঁচ ভাষাসৈনিকের নাম লিখে রাখা হয়েছে। নীলফামারী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ওবায়দুর আনোয়ার বলেন, যদি ভাষাসৈনিকদের ছবিসহ স্মৃতি স্মারক নির্মাণ করা যেতো, তাহলে ছাত্রছাত্রী এমনকি শিশুরাও দেখে বলতে পারতো, ওই যে তিনি আমাদের ভাষাসৈনিক। দুর্ভাগ্য এত বছরেও তাদের স্মৃতি স্মারক নির্মাণ করা হয়নি। জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২০১৫ সালে সাড়ে ১২ লক্ষ টাকা ব্যয়ে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। সেই শহীদ মিনারে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি ও বিজয় দিবসসহ জাতীয় দিবসে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রয়াত ভাষাসৈনিক খয়রাত হোসেনের নামে সড়ক ও মার্কেটের নামকরণ করা হয়েছে উল্লেখ করে মেয়র দেওয়ান কামাল বলেন, বাকি চার ভাষাসৈনিকের নামে শহরের বিভিন্ন সড়কের নামকরণের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে অবকাঠামো এবং সড়কের নামকরণের পরিকল্পনাও আছে। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে তাদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজুল হক বলেন, বাংলা ভাষাকে পৃথিবীর মানচিত্রে স্মরণীয় করে রেখেছেন ভাষাসৈনিকরা। ভাষা সংগ্রামের ৭১ বছর পেরিয়ে গেছে। কিন্তু শিশুরা কিভাবে জানবে, বাঙালি জাতির উপর বাংলা ভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল পাকিস্তানিরা। জেলা পরিষদের পক্ষে ভাষাসৈনিকদের স্মৃতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, ভাষাসৈনিকদের ছবিসহ স্মৃতি স্মারক নির্মাণের পরিকল্পনা রয়েছে। স্মৃতি স্মারক নির্মাণ হলে এ প্রজন্মের শিক্ষার্থীরা সহজে ভাষাসৈনিকদের চিনতে পারবে।

 

Views: 300

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

by admin
October 23, 2026
0
8

  মোঃবুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ এর সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার পূজামণ্ডপগুলোতে শারদীয়...

ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি

ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি

by admin
October 23, 2026
0
8

  জয়পুরহাট প্রতিনিধি:শ্রী মোহন জয়পুরহাটের কালাই উপজেলার পশ্চিম কুজাইল নয়া পাড়া এলাকায় এক প্রবাসী চালকের সাথে প্রতারণা, পরকীয়ায় লিপ্ত হওয়া...

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

by admin
October 23, 2026
0
2

  মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার: গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নে আবারও বেড়েছে তার চোরের উৎপাত। চুরি হচ্ছে সেচপাম্প,...

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১

ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১

by admin
October 23, 2026
0
3

    (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক...

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর

by admin
October 23, 2026
0
40

সৌদি আরবে শিরচ্ছেদ হওয়া সুইটি আক্তারের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের নগর ছাওয়ালী গ্রামে। সুইটি আক্তার ফজল মিয়া ও...

২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’

২২৭ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’

by admin
October 23, 2026
0
9

ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘চাম্পি’। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়টি তাইওয়ানের দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল? October 23, 2026
  • ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর October 23, 2026
  • বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ October 23, 2026
  • ইউরোপে ঘড়ির কাটা পেছাচ্ছে এক ঘণ্টা October 23, 2026
  • ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা October 23, 2026
  • আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী October 23, 2026
  • মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 23, 2026
  • নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা October 23, 2026
  • কথিত বাংলাদেশ প্রেস ক্লাবের রায়পুর উপজেলার সাইনবোর্ডে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল: দম্পতিকে আটকে মারধর-লুটপাটের অভিযোগে মামলা October 23, 2026
  • রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা October 23, 2026
  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026
  • গাজীপুরে গাড়িচাপায় এসআইসহ নিহত ২ October 23, 2026
  • চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত October 23, 2026
  • ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ১ October 23, 2026
  • অস্ত্র নয়, ভাত চাই; যুদ্ধ নয়, কাজ চাই; ধ্বংস নয়, শান্তি চাই : বজলুর রহমান বাবলু October 23, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে হরিণ শিকারিদের ফেলে যাওয়া মাংস-চামড়া-মাথা-পা জব্দ October 23, 2026
  • মোরেলগঞ্জে আগুনে পুড়ল ৫ দোকান, ক্ষতি ২৫ লাখ টাকা October 23, 2026
  • দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ October 23, 2026
  • জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন October 23, 2026
  • ৮১ বছরে জাতিসংঘ: বিশ্ব চায় প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন – নিকোলাস বিশ্বাস October 23, 2026
  • সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল?

      October 23, 2026
      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর

      October 23, 2026
      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ

      October 23, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d