– বাংলাদেশে এক দশক পূর্তি উদযাপন উপলক্ষে ‘সুপার অফার’ নিয়ে হাজির হয়েছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর অংশ হিসেবে এই ঘোষণা দিতে পেরে অপো আনন্দিত। অপো ফ্যানদের অনন্য অভিজ্ঞতার জন্য উৎসবের থিম ‘সুপার অফার’-এর মাধ্যমে নির্ধারিত কিছু সুপার ডিভাইসে বিশেষ পুরস্কার ও ছাড় দেওয়া হয়েছে। বিশেষ এই উদযাপনে বাংলাদেশে অপো’র পথচলার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য মূল্য ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর সঙ্গে রয়েছে আকর্ষণীয় নিশ্চিত উপহার। গ্রাহকরা অপো রেনো১২ এফ ৫জি-তে ৫,০০০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন, ফলে এই ডিভাইসটির দাম হবে মাত্র ৩৭,৯৯০ টাকা। একই পরিমাণ ছাড়ে অপোপ্রেমীরা মাত্র ২৯,৯৯০ টাকায় পেয়ে যাচ্ছেন অপো রেনো১২ এফ ৪জি স্মার্টফোনটি। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ অপো এ৬০ বর্তমানে ২,০০০ টাকা মূল্যছাড়ের পর ২২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়াও গ্রাহকরা ‘অপো এ৩ সিরিজ কম্বো বক্স’ এবং ‘অপো রেনো১২ এনকো গিফট বক্স’- এর মতো উপহারগুলোও নিশ্চিতভাবে পেতে পারেন। ‘ও ফ্যানস ফেস্টিভ্যাল’-এর উৎসবমুখর পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে এই আকর্ষণীয় অফারের সমাহার। উৎসবের আনন্দে যুক্ত হয়ে এই অফারের মাধ্যমে অপো ভক্তরা একটি স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করবেন। অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “আমাদের ফ্যানরা সবসময় পারফরমেন্স ও উদ্ভাবনকে নতুন উচ্চতায় পৌঁছতে অনুপ্রাণিত করে। ও ফ্যানস ফেস্টিভ্যাল তাদেরকে অকর্ষণীয় পুরস্কার ও ডিসকাউন্ট অফারের সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশে আমাদের ১০ম বার্ষিকীর উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে।” ও ফ্যানস ফেস্টিভ্যাল হল ভক্তদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যা উচ্ছ্বাস, চমক এবং অবিশ্বাস্য সব অফারে ভরপুর। এই উৎসব উদযাপনে অংশগ্রহণ করতে এবং দারুণ সব অফার পেতে গ্রাহকদেরকে নিকটস্থ অপো স্টোর বা অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছে যেতে হবে।
Read moreDetailsনিজস্ব প্রতিবেদক : গ্যালাক্সি গ্লোবাল আইটি’র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল ফয়সাল তার সর্বশেষ প্রকল্প পিকইজি নিয়ে ডিজিটাল সল্যুশনের জগতে...
Read moreDetailsরং চটা জিন্সের প্যান্ট পরা, জ্বলন্ত সিগারেট ঠোঁটে ধরা, লাল শার্ট গায়ে তার বুক খোলা, সানগ্লাস কপালে আছে তোলা, রাখনা...
Read moreDetailsগত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার গণহত্যা চালালে এবং বিজয় অর্জন না হলে সশস্ত্র সংগ্রামের ভিডিও বার্তা দিয়ে রেখেছিলেন বলে...
Read moreDetailsস্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন: এআই দিয়ে কী কী করা যাবে! স্যামসাংয়ের ফ্যান এডিশন (এফই) নিয়ে আবারও শুরু হয়েছে ফিসফাস—ফ্যানদের জন্য...
Read moreDetailsঢাকা, বাংলাদেশ – – বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় তাদের সকল প্রোডাক্ট ক্যাটাগরিতে ফ্রি লিস্টিং অর্থাৎ বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দেয়ার সুযোগ ঘোষণা করেছে। ২৮...
Read moreDetailsআওয়ামী লীগ নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের বিষয়ে কোনো রিট করা হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।...
Read moreDetailsচলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাস পর্যন্ত কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশের ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং...
Read moreDetailsনেত্রকোণা: বাড়ির পাশে বাঁশ ঝাড় ও অনাবাদি জমি। মাঝে মধ্যে যেখানে খানিকটা আলো পড়ে। দিনের বেশীর ভাগ সময় ছায়া থাকে জায়গাটিতে।...
Read moreDetailsস্যামসাং ডি-সিরিজের ফোরকে এআই টিভিতে চলছে সেরা ক্যাশব্যাক অফার! স্যামসাং ডি সিরিজের টিভিতে ৩৮ হাজার টাকা পর্যন্ত ছাড় স্যামসাং টিভিতে...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob