ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪: বাংলাদেশের ফটোগ্রাফি প্রেমীদের সৃজনশীলতা ও প্রতিভা প্রদর্শনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। মোবাইল ফোন ব্র্যান্ডটি ‘রিয়েলমি ১২ প্রেজেন্টস: আনলিশ ইওর ক্রিয়েটিভিটি – ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪’ শীর্ষক এক প্রতিযোগিতা চালু করেছে। রিয়েলমি’র সহযোগিতায় এই ইভেন্টটি আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি। প্রতিযোগিতা শেষে সেরা ২০টি ছবি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রদর্শিত হবে। এই প্রতিযোগিতা মোবাইল ফটোগ্রাফির এক বিশেষ উদযাপন, যা নতুন রিয়েলমি ১২ এর অত্যাধুনিক ফিচারগুলোর মাধ্যমে করা হয়েছে। অংশগ্রহণকারীরা তাদের সেরা ছবি জমা দিয়ে দারুণ পুরস্কার জেতার সুযোগ পাওয়ার পাশাপাশি জাতীয় স্বীকৃতি অর্জন এবং প্রতিভাবান ফটোগ্রাফারদের ক্রমবর্ধমান সমাজের অংশ হতে পারবেন। নবীন ও অভিজ্ঞ উভয় মোবাইল ফটোগ্রাফারদের জন্য এটি সৃজনশীলতা উন্মোচনের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম। গত ১৯ অক্টোবর, ২০২৪ রাত ৮:০০ টা থেকে ছবি জমা নেওয়া শুরু হয়েছে এবং শেষ হবে আগামী ৩১ অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৯ মিনিটে। প্রতিযোগিতায় শীর্ষ বিজয়ী পাবেন অতুলনীয় ক্যামেরা পারফরম্যান্স এবং সেরা ফিচারসমৃদ্ধ অত্যাধুনিক স্মার্টফোন রিয়েলমি ১২, যা মোবাইল ফটোগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অন্যান্য বিজয়ীরা পাবেন নানা আকর্ষণীয় উপহার।
Read moreDetailsছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দিন তথা ৫ আগস্টকে ‘অন্তর্বাস দিবস’ বলায় বেগম বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষিকা রুমা সরকারকে ফেনীর ছাগলনাইয়া সরকারি কলেজে...
Read moreDetailsসম্প্রতি আটটি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, আওয়ামী লীগ আমলে “বিভিন্ন...
Read moreDetailsসম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল, গ্যাস, খনি, খুচরা ব্যবসা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো...
Read moreDetailsশেখ রাসেলের জন্মদিন নিয়ে আনন্দ কুটুম নামের একজনের একটি লেখা শুক্রবার নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে বিতর্কের মুখে পড়েছেন কথাসাহিত্যিক...
Read moreDetailsঅন্তর্বর্তী সরকার জাতীয় শোক, শিশুসহ আটটি দিবস বাতিল করেছে| বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও...
Read moreDetailsঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিল করছে অন্তর্বর্তী...
Read moreDetailsস্টাফ রিপোর্টার; নারায়ণগঞ্জের ফতুল্লায় মোঃ সোলায়মান ও রেখা ভূইয়া দম্পত্তিসহ একটি পরিবারের বিরুদ্ধে ফেসবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যমে) অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইলিংয়ের...
Read moreDetailsবিকাশের সাথে ‘স্ক্যান টু পে’ সমাধান নিয়ে আসায় সম্প্রতি বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ অ্যাওয়ার্ড...
Read moreDetailsঅধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবিত ‘থ্রি জিরোস’ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে জমা হিসাব ও ঋণ প্যাকেজ সহ নতুন বিভিন্ন পণ্য চালু করেছে দেশের...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob