জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো এবং সিওয়াইই অ্যাওয়ার্ড ২০২৩-এর পার্টনার গ্রামীণফোন গর্বিত টেলিকম পার্টনার হিসেবে জেসিআই স্মার্ট বাংলাদেশ সামিট, এক্সপো...
Read moreDetailsপ্রত্যক্ষ কর ব্যবস্থার আধুনিকায়নে জাতীয় সংসদে ‘আয়কর বিল-২০২৩’ উত্থাপন করা হয়েছে। এ বিলের বিধান অনুযায়ী ৪০ লাখ টাকার বেশি সম্পদ...
Read moreDetailsআমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে গতকাল বিকাল ৪টায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হল...
Read moreDetailsস্টাফ রিপোর্টার বাংলাদেশে ডেটা সেন্টারের জন্য উপযোগী পণ্য ও সমাধান নিয়ে এসেছে হুয়াওয়ে। এর মধ্যে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সলিউশন স্মার্টলি, এজ কম্পিউটিংয়ের জন্য স্মার্ট ডেটা সেন্টার সমাধান ফিউশন মডিউল৮০০ এবং জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের উপযোগী ইউপিএস৫০০০-ই অন্যতম। সম্প্রতি ঢাকায় আয়োজিত ‘বাংলাদেশ ডেটা সেন্টার পার্টনার ইভেন্ট ২০২৩’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ওই অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ এশিয়ার ডিজিটাল পাওয়ার বিজনেস বিভাগ। অনুষ্ঠানে ফিউশনডিসি১০০০এ এবং ফিউশন মডিউল২০০০ সমাধান প্রদর্শন করা হয়। একটি মডিউলের মধ্যে পাওয়ার সাপ্লাই, কুলিং, র্যাক ও স্ট্রাকচার, ক্যাবলিং এবং ম্যানেজমেন্ট সিস্টেমকে সমন্বয় করে জরুরি বিদ্যুৎ সরবরাহ ও মাঝারি আকারের ডেটা সেন্টারের জন্য এই সমাধানগুলো তৈরি করা হয়েছে। ইন্টারনেটের ক্রমবর্ধমান চাহিদা, সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের প্রাপ্যতা এবং ডিজিটালভাবে সচেতন গ্রাহকসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশের আইসিটি ইকোসিস্টেম ভালো অবস্থানে পৌঁছেছে। ডিজিটাল রূপান্তরের এই যুগে টেকসই উন্নয়নের জন্য ডেটার ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে অনেক প্রতিষ্ঠান এর কর্মদক্ষতা বাড়ানোর জন্য ডেটা সেন্টারের সুবিধা গ্রহণ করছে। এক্ষেত্রে বিদ্যুৎ-সাশ্রয়ী সমাধান অনিবার্য হয়ে পড়েছে। বাংলাদেশের শিল্পখাতকে এই উদ্যোগে সহায়তা করার অভিপ্রায় নিয়ে হুয়াওয়ে ডেটা সেন্টারের জন্য উপযোগী পণ্য ও সমাধান নিয়ে এসেছে। এই পণ্য এবং সেবাগুলো বাংলাদেশে চলমান ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করবে এবং শিল্পখাতে দক্ষতা বাড়াতে সহায়ক হবে। অনুষ্ঠানে হুয়াওয়ের ভ্যালু-অ্যাডেড পার্টনারস (ভিএপি), স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং অন্যান্য টিয়ার-১ ও টিয়ার-২ সহযোগীরা উপস্থিত ছিলেন। হুয়াওয়ে সাউথ এশিয়ার ডিজিটাল পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর লিয়াং উইক্সিং (জ্যাক) বলেন, ‘গত কয়েক বছর ধরে হুয়াওয়ে বাংলাদেশের শিল্পখাতে স্মার্ট ও গ্রিন পাওয়ার সলিউশন দেওয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। এই যুগে নিজস্ব ডেটা সেন্টার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং হুয়াওয়ে বাংলাদেশের বাজারে নতুন ডেটা সেন্টার পণ্য ও সমাধান উন্মোচন করতে পেরে আনন্দিত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদের ডিজিটাল সমাধানের মাধ্যমে দেশ ও এর জনগণ আইসিটির প্রকৃত শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর ভবিষ্যত গড়ে তোলার সুযোগ পাবে।’
Read moreDetailsআসন্ন ঈদ-উল-আযহার আনন্দকে আরো বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য দূর্দান্ত সব অফার নিয়ে এসেছে শীর্ষ অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড স্যামসাংয়ের বিশেষ ঈদ ক্যাম্পেইন...
Read moreDetailsএবারের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টেকসই পরিবেশ তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ সল্যুশন নিয়ে আসতে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে গ্রামীণফোন। স্মার্ট বাংলাদেশের ডিজিটাল এনাবলার হিসেবে গ্রামীণফোন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং টাওয়ারে সোলার প্যানেল ব্যবহার বৃদ্ধিতে নিজেদের প্রচেষ্টা জোরদার করেছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ এ বিষয়ে আলোচনায় গ্রামীণফোন আজ ‘গ্রিন এনার্জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা আয়োজন করে, যেখানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি খাতের বিশেষজ্ঞ ও কূটনৈতিকগণ। গ্রামীণফোন ক্রমবর্ধমানভাবে টেকসই সল্যুশনের ব্যবহার, পরিবেশ সুরক্ষা নিয়ে প্রচারণা এবং জ্বালানি-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় নিরলশভাবে কাজ করছে। ২০১৯ সালের...
Read moreDetailsআমি বরিশালের একটা মেয়েকেই চিনি। অর্থ্যাত আমার স্ত্রীর বাড়ি বরিশাল। কিন্তু বরিশালের মেয়েরা অন্য জেলা থেকে আলাদা নয়। সমস্ত বাংলাদেশটাই...
Read moreDetails২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হওয়ার পর আইনটিতে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৭ হাজার ১টি মামলা...
Read moreDetailsস্টাফ রিপোর্টার টেকসই পরিবেশ তৈরি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখতে ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ কার্বন নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। সায়েন্টিফিক বেইজড টারগেট ইনিশিয়েটিভ (এসবিটিআই) কর্তৃক অনুমোদিত আইসিটি খাত-নির্ভর ডিকার্বোনাইজেশন পাথওয়ের ওপর নির্ভর করে এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ (০৫ জুন) গ্রামীণফোনের...
Read moreDetailsমহাকাশ নিয়ে আগ্রহী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একদল শিক্ষার্থী অংশ নিচ্ছেন মার্স সোসাইটি আয়োজিত সম্মানজনক ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে (ইউআরসি)। আর মেধাবী তরুণদের এ দলকে স্পন্সর করছে গ্রামীণফোন। বৈশ্বিকভাবে স্বীকৃত রোবোটিকস প্রতিযোগিতা – ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতিবছর যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইউটাতে অনুষ্ঠিত হয়। মার্স সোসাইটির উদ্যোগের অংশ হিসেবে ইউআরসি চ্যালেঞ্জে শিক্ষার্থীদের দলকে পরবর্তী প্রজন্মের মার্স রোভার নকশা ও তৈরি করতে বলা হয়, যা পরবর্তীতে মঙ্গল যাত্রার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। উল্লেখ্য, স্বনামধন্য আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান মার্স সোসাইটি মঙ্গলগ্রহ সম্পর্কে তথ্য জানার ক্ষেত্রে এবং মঙ্গলে মানুষের বসবাসের সম্ভাব্যতা অনুসন্ধানে কাজ করে। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটার হ্যাঙ্কসভিলে অনুষ্ঠাতব্য ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৩ এর ফাইনালে অংশগ্রহণ করবে বুয়েটের ‘ইন্টারপ্ল্যানেটার’ টিম। ‘ইন্টারপ্ল্যানেটার’ টিম চার চাকার এক উদ্ভাবনী রোভার তৈরি করেছে। তারা এ রোভারের নাম দিয়েছে ‘প্রচেষ্টা ভি১.০।’ রোভারটিতে ফিচার হিসেবে রয়েছে অল-টেরেইন অটোনোমাস ট্রাভেল, এক্সট্রিম রিট্রাইভাল ও ডেলিভারি মিশন, রোবোটিক আর্ম এবং অণুজীব ও পুষ্টি নিয়ে মাটি বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট। এ নিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘টিম ইন্টারপ্ল্যানেটারের এই যাত্রায় আমি উচ্ছ্বসিত। তাদের এই চেষ্টা রীতিমতো আক্ষরিক অর্থেই বিশ্বের গন্ডি পেরিয়ে মহাবিশ্বকে জানার চেষ্টায় বাধাগুলো জয় করে বাংলাদেশের জন্য নতুন সুনাম বয়ে এনেছে। তাদের উদ্যম এবং কঠোর পরিশ্রম আমাদের অদম্য তরুণ সমাজের উদাহারণ। এবং তাদের বিজয় এক অর্থে পুরো বাংলাদেশেরই বিজয়। ইন্টারপ্ল্যানেটার আমাদের তরুণদের যেকোনো বাধা পেরিয়ে যাওয়ার সক্ষমতাকেই প্রতিনিধিত্ব করছে, তাদের অ্যাডভেঞ্চারের চেতনা এবং সামনের সম্ভাবনা আমাকে আশা দেয় এবং আমি নিশ্চিত যে এটি আমাদের তরুণদের নতুন দিগন্ত জয় করতে অনুপ্রাণিত করবে। এটি আমার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের যে গ্রামীণফোন মানবজাতির মঙ্গল গ্রহের এই বিজয়ী যাত্রার অংশ হতে পেরেছে ।’ টিম ইন্টারপ্ল্যানেটর ইতোমধ্যে বিশ্বজুড়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় স্বীকৃতি অর্জন করেছে। তাদের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় রোভার চ্যালেঞ্জ (ইআরসি) ২০২২-এ বিশ্বব্যাপী অষ্টম স্থান অর্জন করা এবং প্রতিযোগিতায় ইউরোপের বাইরে শীর্ষ দল হিসেবে স্থান করে নেয়া। পাশাপাশি, তারা ইআরসি ২০২২ -এর রিমোট এডিশনে চতুর্থ স্থান অর্জন করেছে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০১৬-এ পঞ্চম স্থান অর্জন করেছে, ইন্টারন্যাশনাল প্ল্যানেটরি এরিয়াল সিস্টেমস চ্যালেঞ্জে ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে, ইআরসি ২০২১ -এর রিমোট এডিশনে একাদশ তম অবস্থান অর্জন করেছে, ইআরসি ২০১৯ -এ ১৬ স্থান অর্জন করেছে এবং ইআরসি ২০২০ -এ বিশ্বব্যাপী ১৩তম অবস্থান (দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়) অর্জন করেছে। তরুণদের মধ্যে উদ্ভাবন এবং শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে কাজ করে চলেছে গ্রামীণফোন। পাশাপাশি, গ্রামীণফোন সামগ্রিকভাবে এর লক্ষ্য – ডিজিটাল প্রযুক্তি-ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারনা করা হচ্ছে, প্রচেষ্টা ভি১.০ প্রদর্শনের মাধ্যমে রোভার ভেসেলে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের উৎকর্ষ সবার সামনে উন্মোচিত হবে। স্মার্ট বাংলাদেশের কানেক্টভিটি পার্টনার গ্রামীণফোন মনে করে ইন্টারপ্ল্যানেটারের সাফল্য দেশের আরও অনেক তরুণকে অনুপ্রাণিত করবে এবং তাদের রোবোটিকস ও প্রযুক্তির সাথে সম্পৃক্ততা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob