আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জননেত্রী...
Read moreDetailsনিচের রেখাচিত্রটি একটি ঈগলের গতিপথ গত ২০ বছর ধরে । ঈগলটির পিঠে একটি ট্র্যাকার বসান হয়েছিল রাশিয়ায় । এরপর সে...
Read moreDetails৯-১১ এর পর প্রথম প্ৰকাশিত বিবৃতিতে ওসামা বিন লাদেন বলেছেন যে তিনি হামলার পিছনে ছিলেন না। "আমি বিশ্বকে আশ্বস্ত করতে...
Read moreDetailsটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একসাথে কাজ করবে হুয়াওয়ে এবং বিকাশ। নিজেদের মধ্যে সহযোগিতাকে আরও জোরদার করতে সম্প্রতি (২৯ মার্চ) হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি সই করেছে প্রতিষ্ঠান দুটি। বাংলাদেশের বৃহত্তম মোবাইল পেমেন্ট অপারেটর বিকাশ ৬ কোটি ৮০ লাখ মানুষকে মোবাইল আর্থিক সেবা দিচ্ছে এবং প্রতিটি পরিবারের প্রয়োজন পূরণ করছে। হুয়াওয়ে- এর অত্যাধুনিক ডিজিটাল ফাইন্যান্স সলিউশনের মাধ্যমে বিকাশের সেবা প্রদানে আরো গতিশীলতা আনছে। চুক্তিতে সই করেন- হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়ন ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং এবং বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর। ‘স্মার্ট ফিনটেক: ইনক্লুসিভ. ইনোভেটিভ. ইন্সপায়ারিং বাংলাদেশ’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর এই সহযোগিতার তাৎপর্য তুলে ধরেন। কামাল কাদীর বলেন, “২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে বিকাশ সবার জন্য আর্থিক অন্তর্ভুক্তি এবং সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের আবির্ভাবের এই সময়ে আমরা একটি ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম এবং স্মার্ট জাতি গঠনে ভূমিকা রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিকাশ ও হুয়াওয়ের যৌথ প্রচেষ্টার লক্ষ্য হলো আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে দারিদ্র্য দূর করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা।” ফিনটেক পণ্যের বিকাশের পর থেকে হুয়াওয়ে এশিয়া ও আফ্রিকার ৩০টিরও বেশি দেশে এর নিজস্ব প্ল্যাটফর্ম স্থাপন করেছে। হুয়াওয়ের ফিনটেক সেবা বিশ্বব্যাপী ৪০ কোটিরও বেশি মানুষ ব্যবহার করছে। প্যান জুনফেং, প্রেসিডেন্ট, হুয়াওয়ে সাউথ এশিয়া রিজিয়ন এবং সিইও, হুয়াওয়ে বাংলাদেশ বলেন, “বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভুক্তি ত্বরান্বিত করাই হলো হুয়াওয়ে এবং বিকাশের মধ্যে এই সমঝোতার অন্যতম লক্ষ্য।” তিনি আরও বলেন, “২০১৭ সাল থেকে হুয়াওয়ে মোবাইল মানি প্ল্যাটফর্মের সাহায্যে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতকে ডিজিটালাইজ করার জন্য বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এই প্ল্যাটফর্মটি ই-ওয়ালেট ও ন্যানো-লোনের মতো পরিষেবা দিচ্ছে, যা সাধারণ মানুষের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে এবং উদ্ভাবন নিয়ে আসছে। ভবিষ্যতে আমরা বাংলাদেশের আরও বেশি মানুষকে ক্ষমতায়ন এবং ডিজিটাল অর্থনীতির সুবিধা গ্রহণ করার জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে আমাদের এই সহযোগিতা আরও জোরদার করবো।” ইউএনডিপি বাংলাদেশের সহকারী প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান তার বক্তব্যে এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অবদান তুলে ধরেন। তিনি বলেন, “এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে আছে ‘স্মার্ট ফিনটেক, অন্তর্ভুক্তি, উদ্ভাবনী এবং অনুপ্রেরণা’ এই ধরনের ধারণা। আমাদের প্রেক্ষাপটে এই শব্দগুলোর গুরুত্ব অনেক। আমি মনে করি, হুয়াওয়ে এবং বিকাশ উভয়েই বিষয়টি উপলব্ধি করে এর বাস্তবায়নে কাজ করছে। ভবিষ্যৎ সহযোগিতামূলক এই সমঝোতা উদ্যোগটি বাস্তবায়নে আরও সহায়ক হবে।” ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ সুজান ভাইজ বলেন, “এসডিজি আমার কাছে একটি ভিশন। এসডিজি হলো সেই গন্তব্য যেখানে আমরা ২০৩০-এ পৌঁছাতে চাই এবং এক্ষেত্রে আমরা সঠিক পথেই আছি। আমি মনে করি যে, স্মার্ট ফিনটেক সেই গন্তব্যে পৌঁছানোর জন্য একটি কার্যকরী মাধ্যম।”
Read moreDetailsসংবাদ বিজ্ঞপ্তি পবিত্র রমজান মাসজুড়ে রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে নতুন ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ফুড ও গ্রোসারি ডেলিভারি...
Read moreDetailsগ্রাহকদের জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরো উন্নত ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে আইকনএক্স লিমিটেডের সাথে চুক্তি সই করেছে গ্রামীণফোন। ফলে এখন থেকে গ্রামীণফোনের প্রিমিয়াম গ্রাহকরা লে মেরিডিয়ান ঢাকা’র মেম্বারশিপ প্রোগ্রাম লে রয়্যালে বিশেষ সুবিধা পাবেন। সম্প্রতি লে মেরিডিয়ান ঢাকায় এই দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় জিপি স্টার গ্রাহক এবং গ্রামীণফোনের কর্মীরা লে রয়্যালের বার্ষিক মেম্বারশিপ গ্রহণের ওপর ১৫ শতাংশ, লে মেরিডিয়ান ঢাকায় ৫০ শতাংশ এবং অন্যান্য নির্ধারিত প্রিভিলেজ পার্টনারদের সেবার ওপর ৫৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। সেই সাথে তাদের জন্য থাকছে এক বিশেষ কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড। অনুষ্ঠানে গ্রামীণফোনের মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্টের প্রধান ফারহা নাজ জামান এবং আইকনএক্স লিমিটেডের পরিচালক তাসনুভা ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। ভ্রমণ কিংবা খাওয়াদাওয়া থেকে শুরু করে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বনামধন্য পণ্য এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে সেবা গ্রহণে জিপি স্টার গ্রাহকরা যেন সেরা সব অফার উপভোগ করতে পারেন – তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। দেশের বাইরে বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রে গ্রাহকদেরক অনন্য অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এবারে লে রয়্যাল মেম্বারশিপ সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। এ নিয়ে গ্রামীণফোনের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের উপর যারা আস্থা রেখে আসছেন, সেই সকল প্রিমিয়াম গ্রাহকদের সেরা মানের সুবিধা ও সেবা দিতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। লাইফস্টাইল পার্টনার হিসেবে গ্রাহকদের বিলাসবহুল ট্যুর ও উন্নত হোটেলে থাকার ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে আমরা এবার আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল ব্র্যান্ডটির সাথে পার্টনারশিপ করেছি।’ আইকনএক্স লিমিটেডের পরিচালক তাসনুভা ইসলাম বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করেই লে রয়্যালের সেবার ধরন নির্ধারিত হয়। গ্রামীণফোন ও লে রয়্যাল উভয়ের বিশেষ গ্রাহকদের জন্য এ পার্টনারশিপ নিঃসন্দেহে প্রিমিয়াম সেবা উপভোগের সুযোগ তৈরি করবে।’
Read moreDetailsসংবাদ বিজ্ঞপ্তি ঢাকা, ৩০ মার্চ ২০২৩: প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে তার বাসা থেকে গভীর রাতে তুলে নেওয়া, ৩০ ঘন্টা পর...
Read moreDetailsএই প্রশ্নের উত্তরে অনেকেই বলবেন ব্রাহ্মধর্মের অনুসারী ভাই গিরিশচন্দ্র সেন-এর কথা। তবে কেউ কেউ এ বিষয়ে ভিন্নমতও পোষণ করেন কারন...
Read moreDetailsশিক্ষার্থীদের মেধা বিকাশ ও তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান লাভের সুযোগ তৈরি করতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। আজ (২৮ মার্চ) চুয়েট ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করে প্রতিষ্ঠান দুটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। হুয়াওয়ের পক্ষ থেকে এর দক্ষিণ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ঝাং চেং (জাস্টিন); দক্ষিণ এশিয়া জনসংযোগ বিভাগের কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার নাজিয়া সামান্থা ইসলাম এবং চুয়েট থেকে এর রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির; ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক ও প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের পরিচালক প্রফেসর ড. কাজী দেলোয়ার হোসেন সহ অন্যান্য অনুষদ সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রথম পর্যায়ে চুয়েটের অনুষদ সদস্যদের সার্টিফাইড ইন্সট্রাক্টর হিসেবে গড়ে তোলার জন্য এই আইসিটি একাডেমির মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে, এই অনুষদ সদস্যরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন। চুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “আমাদের ক্যাম্পাসে একটি আইসিটি একাডেমি প্রতিষ্ঠার উদ্দেশে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার সাথে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। বর্তমান প্রেক্ষাপটে ক্রমবর্ধমান বিশ্বের সাথে তাল রেখে সঠিক দক্ষতাসম্পন্ন জনবল তৈরি করার জন্য ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি যে, এই একাডেমি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যত বিশ্বের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” সাউথ এশিয়া এন্টারপ্রাইজ পার্টনার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর ঝাং চেং (জাস্টিন) বলেন,...
Read moreDetailsছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি মিয়া খান। তিনি প্রতিদিন ১২ কিলোমিটার বাইকে ট্রাভেল করেন তার তিন মেয়েসহ। জানেন কেন? তিনি...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob