তরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সবসময় ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিতে নতুন সব ফিচার নিয়ে আসার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায়,...
Read moreDetailsযদিও আসল নাম ছিল জাবাল-ই-তারেক। পরে ল্যাটিন ভাষার অজুহাত দিয়ে নামটা রাখা হয়েছে 'জিব্রাল্টার'। ল্যাটিন বা ইংরেজি ভাষার সবচেয়ে পঙ্গু...
Read moreDetailsআমি এতটা আবেগপ্রবণ হওয়ার জন্য নিজেকে ঘৃণা করতে শুরু না করা পর্যন্ত আমি বিশ্বের অনেক ট্র্যাজেডির জন্য কেঁদেছি। সম্প্রতি, আমি...
Read moreDetailsআজ ভয়াল ২৫ মার্চ। ১৯৭১ সালের এই কালরাতেই পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম গণহত্যার শিকার হয় স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষ। সেদিন রাতে রাজধানী...
Read moreDetailsপ্রতি বছরই পবিত্র রমজান মাসের চাঁদ দেখার অপেক্ষায় থাকেন বহু মানুষ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরু বা চাঁদ দেখার বিষয়ে...
Read moreDetailsঢাকায় পুলিশ হত্যা মামলার আসামি দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে আপনের বিশ্বস্ত দুই সহযোগীকে নজরদারিতে রেখেছে...
Read moreDetailsতরুণ প্রজন্মের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি সবসময় ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা নিশ্চিতে নতুন সব ফিচার নিয়ে আসার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায়,...
Read moreDetailsআজ ২৪ মার্চ, ২০২৩ শুক্রবার। ১০ চৈত্র, ১৪২৯। ০১ রমজান, ১৪৪৪ হিজরি। ২৩ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৩তম দিন।...
Read moreDetailsস্টাফ রিপোর্টার এখন থেকে গ্রাহকরা নিজেদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে ৩২টি সরকারি সেবার বিল পরিশোধ করতে পারবেন। সম্প্রতি নিরাপদ ও সুরক্ষিত পেমেন্ট পরিশোধের মাধ্যম নিয়ে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে স্মার্ট বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ও অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই)। ফলে বিভিন্ন সরকারি সেবার পেমেন্ট ‘ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)’ এর অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল মাধ্যমে গ্রহণ করা যায় এমন সেবা এবং ইউটিলিটি বিলসহ বিভিন্ন ধরনের সেবার বিল পরিশোধের সহজ ও কার্যকর পদ্ধতি হলো ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)। এ পদ্ধতিতে মোবাইল গ্রাহকরা তাদের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে বিভিন্ন সেবার বিল পরিশোধ করতে পারবেন। ফলে এখন সহজে ও ঝামেলা ছাড়াই সরকারি সেবা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে, বিল পরিশোধে গ্রাহকদের প্রত্যয়ন.জিওভি.বিডি পোর্টালের একপে পেমেন্ট গেটওয়েতে মোবাইল ব্যালেন্স নির্বাচন করতে হবে। মোবাইল নাম্বার ও ওটিপি দেয়ার পরে গ্রাহকের মোবাইল থেকে সার্ভিস ফি কেটে নেয়া হবে। এ সেবা ব্যবহারে প্রথমেই গ্রাহককে এনআইডি ভেরিফাই করার মাধ্যমে পোর্টালে প্রোফাইল তৈরি করতে হবে। এটুআই’র আইসিটি বিভাগের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের সমন্বিত উদ্যোগ একপে’তে সকল ব্যাংক ও এমএফএস সেবা যুক্ত করা হয়েছে, যেনো ২৩টি ইউটিলিটি বিলসহ বিভিন্ন পাবলিক সেবার বিল পরিশোধে পিটুজি (পারসন টু গভর্নমেন্ট) পেমেন্ট নিশ্চিত করা যায়।’ তিনি আরও বলেন, ‘গত দশকে এমএফএস সেবার প্রবৃদ্ধি ও এজেন্ট ব্যাংকিং সেবা সম্প্রসারিত হলেও প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১৮ শতাংশ (বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে) মানুষ ব্যাংকিং সুবিধার বাইরে রয়েছেন। সরকারি ইকোসিস্টেমে পিটুজি পেমেন্টের অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমরা মোবাইল অপারেটরদের সাথে নিয়ে ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সুবিধা চালু করেছি। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ, যা সময় ও ব্যয় সাশ্রয় করবে এবং ঝামেলা কমাতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। আমরা নাগরিকদের স্বাচ্ছন্দ্য বৃদ্ধিতে আরও বেশি সংখ্যক সরকারি সেবার জন্য এ সুবিধা চালু করতে আগ্রহী।’ গ্রামীণফোনের সিডিও সোলায়মান আলম বলেন, ‘এ সেবার মাধ্যমে সবাই যেনো আমাদের দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্ক কাভারেজের মাধ্যমে সহজে সরকারি সেবা গ্রহণের সুযোগ পায়, তা নিশ্চিতেই আমরা কাজ করছি।’ তিনি বলেন, ‘অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং আমাদের গ্রাহকদের জীবন সহজ করে তুলতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি, যা আমাদের মানুষের ক্ষমতায়ন ও সবাইকে তাদের প্রয়োজনীয়তার সাথে যুক্ত করার লক্ষ্যপূরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। এ উদ্যোগকে সম্ভব করে তোলার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগীতার জন্য আমি এটুআই এর প্রতি কৃতজ্ঞ।’ ------
Read moreDetailsচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডক্টর অব ফিলোসফি’র (পিএইচডি) গবেষণা প্রবন্ধগুলো যাচাই করা হয় বিভাগের পরিকল্পনা কমিটির সভায়। অথচ সেই সভায় সুপারভাইজার আর...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob