তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি ডান-বাম নিয়ে বহুবার জোট গঠন করেছে। কিন্তু শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের...
Read moreDetailsস্টাফ রিপোর্টার গ্রামীণফোন স্টার গ্রাহকদের জন্য গ্লোরিয়া জিনস-এ থাকছে বিশেষ সুবিধা। প্রতি শুক্রবারে গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে কফি প্রেমীরা এক কাপ কমপ্লিমেন্টারি কফি খেতে পারবেন; অথবা উপভোগ করতে পারবেন ১০ শতাংশ ছাড়! সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এমওইউ -তে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন গ্লোরিয়া জিন’স কফিজের অপারেশনসের মহাব্যবস্থাপক এনামুল কবির এবং গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ। এ উপলক্ষে গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশান ২ -এর গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে ২৫ জন নির্বাচিত জিপি স্টার গ্রাহকদের জন্য ‘ব্রুইং এক্সপেরিয়েন্স’ সেশন আয়োজন করে ব্র্যান্ড দু’টি। এ আয়োজনে অংশগ্রহণকারী জিপি স্টার গ্রাহহকরা অভিজ্ঞ বারিস্তাদের কাছ থেকে কফি বানানো ও পরিবেশনের সম্পর্কে জানতে পারেন এবং এ বিষয়ে পেশাদার বারিস্তাদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভ করেন। প্রত্যক্ষ প্রশিক্ষণের মাধ্যমে তারা বিভিন্ন কফির বিন ও স্বাদ নিয়ে আলাদা করে জানার সুযোগ পান এবং বিভিন্ন ধরনের কফির স্বাদ লাভ করেন। গ্রামীণফোন গ্রাহকদের জন্য ভবিষ্যতেও এ ধরনের আরও উদ্যোগ গ্রহণ করবে। এ পার্টনারশিপের ফলে, প্রথম ২৫ জন জিপি স্টার গ্রাহক ফ্রি এক কাপ কফি খেতে পারবেন; অন্যদিকে, সকল জিপিস্টার গ্রাহক প্রতি শুক্রবার গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এ নিয়ে গ্রামীণফোনের প্রিমিয়াম সেগমেন্টের হেড অব মার্কেটিং সাব্বির আহমেদ বলেন, ‘আড্ডা জমাতে কফির কোনো তুলনা হয় না। আমাদের জীবনে আড্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাতে এক কাপ কফি থাকলে আড্ডা আরও সহজেই জমে যায়। গ্লোরিয়া জিন’সের সাথে এক্সক্লুসিভ বারিস্তা ট্রেইনিং সেশনের মাধ্যমে আমরা আমাদের কফিপ্রেমী জিপিস্টার গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তুলতে চাই।’ গ্লোরিয়া জিন’স কফিজের অপারেশনসের মহাব্যবস্থাপক এনামুল কবির বলেন, ‘গ্রামীণফোন ও গ্লোরিয়া জিন’স কফিজের মধ্যে এ পার্টনারশিপ এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এর মাধ্যমে, প্রথমবারের মতো আমরা বারিস্তা ট্রেইনিং -এর আয়োজন করেছি। এছাড়াও, আমাদের আউটলেটে জিপি স্টার গ্রাহকরা ‘ফ্যান্টাস্টিক ফ্রাইডে’র বিশেষ সুবিধা উপভোগ করবেন। আমরা মনে করি, এ পার্টনারশিপ আমাদের ভবিষ্যতে একসাথে কাজ করার আরও সুযোগ তৈরি করবে।’ গ্লোরিয়া জিন’স কফিজের এ সুবিধা পেতে জিপি স্টার গ্রাহকদের আউটলেটে উপস্থিত থাকতে হবে। প্রত্যেক জিপিস্টার গ্রাহক শুধুমাত্র শুক্রবারেই এক কাপ কমপ্লিমেন্টারি কফি খেতে পারবেন; তবে, যতোবার ইচ্ছে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। ‘স্টারকফি’ টাইপ করে ২৯০০০ নাম্বারে সেন্ড করে গ্রাহকরা কমপ্লিমেন্টারি কফি উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে, তাদের গ্লোরিয়া জিন’স কফিজের আউটলেটে প্রেরিত বার্তার রিপ্লাই দেখাতে হবে। ১০ শতাংশ ছাড় উপভোগে গ্রাহকদের বাড্ডা শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক১,’ ধানমন্ডি শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক২,’ গুলশান ১ শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক৩’ এবং গুলশান ২ শাখার জন্য টাইপ করতে হবে ‘ফ্যান্টাস্টিক৪’ এবং সেন্ড করতে হবে ২৯০০০ নাম্বারে। ---------
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিস¤পন্ন পরমাণু বিজ্ঞানী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী...
Read moreDetailsতরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবসময়ই ট্রেন্ডি ও উদ্ভাবনী কিছু নিয়ে আসতে চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বখ্যাত কার্বোনেটেড...
Read moreDetailsএশিয়ার প্রথম ইন্টিগ্রেটেড ভিসকোস রেয়ন প্রোডিউসার (উৎপাদনকারী) এপিআর ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনীর ১৭তম সংস্করণে এর অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত সমাধানগুলো প্রদর্শন করবে ভিসকোস রেয়ন উৎপাদনকারী এশিয়া প্যাসিফিক রেয়ন (এপিআর) ১৭তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। প্রদর্শনীটি আজ থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে স্থানীয় টেক্সটাইল ও পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্লোবাল সাপ্লায়ারদের সাথে সরাসরি সাক্ষাৎ করার এবং বিভিন্ন ডিজিটাল সমাধান ও উদ্ভাবন সম্পর্কে জানার সুযোগ পাবে। এপিআর এশিয়ার প্রথম ইন্টিগ্রেটেড ভিসকোস রেয়ন প্রোডিউসার (উৎপাদনকারী), যারা প্ল্যান্টেশন থেকে ভিসকোস ফাইবার উৎপাদন করছে। এপিআর একটি ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠান এবং সম্পদ-ভিত্তিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিয়ে গঠিত রয়্যাল গোল্ডেন ঈগল (আরজিই) গ্রুপের সদস্য। এপিআর ইন্দোনেশিয়ার রিয়াউয়ের পাংকালান কেরিনসিতে অবস্থিত মিলে পরিবেশ-বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি অত্যাধুনিক উৎপাদন সুবিধা ও উদ্ভাবনের সমন্বয় করে বার্ষিক প্রায় ২,৪০,০০০ টন ভিসকোস স্টেপল ফাইবার উৎপাদন করে। এছাড়া, এপিআর ইন্দোনেশিয়ার প্রথম ভিসকোস উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে ভিসকোস স্টেপল ফাইবার সংক্রান্ত সুইস-ভিত্তিক সার্টিফিকেশন সংস্থা ঐক্যটেক্স কর্তৃক সাসটেইনেবল টেক্সটাইল প্রোডাকশন (এসটিইপি) সার্টিফিকেশন অর্জন করেছে। এপিআরের জন্য দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক বাংলাদেশ এবং এর পরিমাণ মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ। কোম্পানিটি বিশ্বব্যাপী ২০টিরও বেশি দেশে রপ্তানি করছে, যার মধ্যে প্রধান রপ্তানি বাজারগুলো হল তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশ। এপিআর প্রদর্শনীতে তাদের সুতা এবং তন্তুর নমুনা প্রদর্শন এবং সরবরাহ করবে। সুতা আমদানি করার ক্ষেত্রে দর্শনার্থীরা তাদের প্রয়োজন সরাসরি উৎপাদনকারীদের জানাতে পারবেন। এছাড়াও, এপিআর এর এপিআর২০২৩ এজেন্ডার অধীনে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে, যার মধ্যে থাকবে: ভিসকোস উৎপাদনে ফাইবারের দায়িত্বশীল সোর্সিং। এপিআর২০৩০ লক্ষ্যের মধ্যে আরও রয়েছে ভিসকোস স্টেপল ফাইবারের প্রতি টন উৎপাদনের ক্ষেত্রে ৫০ শতাংশ কার্বন নিঃসরণ কমানো, মিলের জ্বালানির ক্ষেত্রে শতভাগ নবায়নযোগ্য ও পরিবেশ-বান্ধব জ্বালানির ব্যবহার, কার্যক্রম পরিচালনা ও রিকভারি সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সমাধানের উন্নয়নে বিনিয়োগ এবং ভিসকোস উৎপাদনে ২০ শতাংশ ওয়েস্ট কম্পোজিশনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে টেক্সটাইল পুনঃব্যবহারের উদ্ভাবন ত্বরাণ্বিত করা। ভিসকোস-রেয়ন হল অ্যাক্রেলিক, পলিয়েস্টার, নাইলন এবং অন্যান্য পেট্রোলিয়াম-ভিত্তিক সিন্থেটিক কাপড়ের একটি বিকল্প, যা সম্পূর্ণ বায়োডিগ্রেডেবল। বিশ্বজুড়ে ফ্যাশন ব্র্যান্ডগুলো অ-জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক উপকরণ ব্যবহারের দিকে ঝুঁকছে, যে কারণে ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে ভিসকোস-রেয়নের সমন্বিত বার্ষিক প্রবৃদ্ধির হার (সিএজিআর) ৪ শতাংশ বৃদ্ধি পাবে। তুলার মতো আরামদায়ক ও সিল্কের মতো মসৃণ ভিসকোস-রেয়ন অত্যন্ত স্বাচ্ছন্দ্যদায়কভাবে গায়ে জড়িয়ে যাবে এবং এর ডিজাইনও বেশ আকর্ষণীয়। এশিয়া প্যাসিফিক রেয়নের মার্কেটিং অ্যান্ড ডাউনস্ট্রিম ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তপন সান্নিগ্রাহি বলেন, “বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেক্সটাইল খাতে অন্যদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের ভিএসএফ (ভিসকোস-স্টেপল ফাইবার) ব্যবসা আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে সম্প্রসারণ করবে। গ্রাহকদের টেকসই ভিসকোস নিয়ে চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে, একইসাথে যেমন পণ্যের মান নিয়ন্ত্রণ করা হবে, পাশাপাশি, বিভিন্ন ধরনের পণ্য থাকবে এবং দামও হবে প্রতিযোগিতামূলক।” ---------
Read moreDetailsবসন্ত ও ভালোবাসা দিবসের রঙিন উদ্যাপনে মাতোয়ারা প্রেমিক-প্রেমিকারা। অনেকেই প্রিয়জনকে সঙ্গী করে বেরিয়ে পড়ছেন ঘরের বাইরে। এমন বিশেষ দিনে সঙ্গীর...
Read moreDetailsবাাংলাদেদশর জীবন তবো খাদি আবার া সুপারব্র্যান্ড তিদসদব স্বীকৃতি পপল পেটলাইফ। অসাোনয অবোন রাখার স্বীকৃতি তিদসদব পসরা ব্র্যান্ডগুদলাদক পুরস্কৃি...
Read moreDetailsমানুষ ও সমাজের প্রয়োজনে আবারও পাশে এসে দাঁড়িয়েছে গ্রামীণফোন। এখন বাংলাদেশ থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়ায় ফ্রি কল করে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারবেন। গ্রামীণফোন নেটওয়ার্কে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে তুরস্ক ও সিরিয়ার কলের ক্ষেত্রে কোনো কলচার্জ প্রযোজ্য হবে না। গত প্রায় এক শতাব্দীর মধ্যে তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে; সর্বক্ষণ চলছে উদ্ধার তৎপরতা। ভয়াবহ এ ভূমিকম্পের খবর সর্বত্র পৌঁছানো মাত্রই সারাবিশ্ব থেকে তুরস্ক ও সিরিয়ায় অবস্থানরত প্রিয়জনদের সাথে যোগাযোগের চেষ্টা করছে মানুষ। মানুষকে প্রয়োজনে কানেক্ট করায় বিশ্বাস করে গ্রামীণফোন। আর এ বিশ্বাসের ধারাবাহিকতায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে তুরস্ক এবং সিরিয়ার আইএসডি আউটগোয়িং কল করার চার্জ ফ্রি করে দিয়েছে, যাতে সবাই তাদের প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন। ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে; একইসাথে, ভূমিকম্পের ভয়াবহতা থেকে যারা বেঁচে ফিরছেন, তাদের গল্প যেমন মর্মাহত করেছে তেমনি নতুন আশার সঞ্চার ও করছে। ভয়াবহ এ ভূমিকম্প নিয়ে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার, দিয়েছে প্রয়োজনীয় সহায়তা। দেশের সর্বস্তরের মানুষ সমবেদনা জানিয়েছেন। দায়বদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে, দেশের টেলিকম ইন্ডাস্ট্রি থেকে প্রথম এমন উদ্যোগ গ্রহণ করলো গ্রামীণফোন।
Read moreDetailsপ্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন, ৩৩ ওয়াটের সুপারভুক চার্জিং, আলট্রা-লিনিয়ার স্টেরিও স্পিকার, ৮জিবি পর্যন্ত র্যাম সহ আরও অনেক দুর্দান্ত...
Read moreDetailsবেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ সম্পর্কের ক্ষেত্রে দুজনই পোড় খাওয়া। বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালের সেপ্টেম্বরে। এরপর কত ভাঙা,...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob