মোহাম্মাদ সোহেল(টাংগাইলে)জেলা প্রতিনিধি; বুধবার(১৫মার্চ) সকালে টাংগাইলের বাসাইল পৌর-এলাকা কুমারজানী থেকে,হত-পা মুখ বাধা অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চালকের...
Read moreDetailsইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাব থেকে দেড় কোটি টাকা (১ লাখ ৪৬ হাজার...
Read moreDetailsএফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। গত ১৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে গত ১১-১৩ মার্চ আগারগাঁওয়ের বিআইসিসিতে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩- এর অংশ হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরাণ্বিত করতে এ সামিটের আয়োজন করা হয়। সামিটের বিভিন্ন সেশনে দেশ-বিদেশ থেকে আগত ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা অংশ নেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এছাড়া, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি। হুমায়ুন রশীদ ইলেক্ট্রোমেকানিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ব্যবসার সাথে ৪০ বছর ধরে জড়িত। এছাড়া, ব্যবসায়ে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তিনি কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন (সিআইপি) স্বীকৃতি অর্জন করেন। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। হুমায়ুন রশীদ বলেন, “দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সংগঠন হতে এ পুরস্কার অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছি। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশবান্ধব জ্বালানি ও জ্বালানি-সাশ্রয়ী বিভিন্ন সমাধান নিয়ে কাজ করছি আমরা। এ স্বীকৃতি আমাদের লক্ষ্যপূরণের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে।”
Read moreDetailsন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট (এনআইএলজি) গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর জন্য এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) স্থানীয়করণের কর্মপদ্ধতি ও টুল বিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ কর্তৃক যৌথভাবে তৈরি করা এই টুলটি সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা পর্যায়ে এসডিজি অর্জন এর লক্ষ্যে কার্যক্রম অন্তর্ভুক্ত করতে সাহায্য করবে। জার্মান সরকারের অর্থায়নে ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স (আইসিআইসিএফ)’ প্রকল্পের সহায়তায় হিসেবে কর্মশালাটি আয়োজিত হয়। আইসিআইসিএফ প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জিআইজেড বাংলাদেশ। এনআইএলজি, বুয়েট এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সদস্যরা স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও পৌরসভা থেকে অংশগ্রহণকারী ত্রিশ জনের জন্য এই টুল এবং ট্রেনিং ম্যানুয়্যাল উপস্থাপন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি কো-অর্ডিনেটর সেল এবং ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), স্থানীয় সরকারের জন্য প্রণীত এই এসডিজি স্থানীয়করণ টুলের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর মোঃ আখতার হোসেন। এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম, যুগ্মসচিব (এসডিজি বিষয়ক) প্রধানমন্ত্রীর কার্যালয়; মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), ঢাকা বিভাগ এবং জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড. ফেরদৌস আরা হোসাইন। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং এনআইএলজি’র সহযোগিতায় আইসিআইসিএফ প্রকল্পটি স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন বিবেচনায় রেখে এসডিজি স্থানীয়করণের জন্য একটি পদ্ধতি ও টুল প্রণয়নে সহায়তা করছে। প্রকল্পটির মাধ্যমে কয়েকটি সিটি কর্পোরেশন ও পৌরসভায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন সংগ্রহ এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনায় নারী ও ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা অন্তর্ভুক্ত করতে সাহায্য করছে। এসডিজি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্পৃক্ত করতে, এসডিজি-অন্তর্ভুক্ত জলবায়ু প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়ায় সবার অন্তর্ভুক্তির জন্য একটি টুল ও পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা পুরনের জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছ থেকে ট্রেনিং হ্যান্ডবুক সম্পর্কে পরামর্শ ও মতামত গ্রহণ করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় প্রেক্ষাপট অনুসারে প্রকল্প পরিকল্পনার মাধ্যমে কীভাবে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে সে সম্পর্কে জানতে পারে্ন। একইসাথে তৈরিকৃত ট্রেনিং হ্যান্ডবুকের বিভিন্ন মডিউল নিয়ে আলোচনা হয় এবং এক্সেল ভিত্তিক মনিটরিং টুলের ব্যবহার পদ্ধতিও দেখানো হয়। এই টুলটি এসডিজি লক্ষ্যমাত্রার ক্ষেত্রে স্থানীয় সরকারের অর্জন মূল্যায়ন করার জন্য তৈরি করা হয়েছে। কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রিন্সিপাল কো-অর্ডিনেটর, মোঃ আখতার হোসেন বলেন, “এসডিজি লক্ষ্যমাত্রা কেবলমাত্র এই দেশের যুবকদের সক্রিয় অংশগ্রহণ এবং একটি ভলান্টারি পুল তৈরির মাধ্যমে অর্জন করা যেতে পারে, যেখানে এ বিষয়ে অভিজ্ঞরা যুবসমাজকে আরো দায়িত্বশীলভাবে এসডিজি বাস্তবায়নে জড়িত হওয়ার জন্য পথ দেখাতে করতে পারেন”। প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্মসচিব (এসডিজি বিষয়ক) মোঃ মনিরুল ইসলাম বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য মুল্যায়ন গুরুত্বপূর্ণ”। তিনি বাংলাদেশের স্থানীয় সরকার পর্যায়ের জন্য প্রণীত 39+1 লক্ষ্যমাত্রাকে গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য আহ্বান জানান। এনআইএলজি’র মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, এসডিজি অর্জনের জন্য প্রমাণ ভিত্তিক পদক্ষেপগুলো নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় স্তরের তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
Read moreDetailsনিজস্ব সবাদদাতা: নারায়ণগঞ্জের বন্দরে ওএমএস’র (সরকারি) আটা অবৈধভাবে বিক্রির চেষ্টাকালে ২২বস্তা (১১শ’কেজি)সহ বন্দর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার আরিফা বেগমের স্বামী...
Read moreDetailsহাজী মোঃ নুরুল কবির ভারত উপমহাদেশে কাশ্মীরকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি আর বাংলাদেশের সৌন্দর্যের লীলাভূমি বলা হয় চট্টগ্রাম অঞ্চলকে। তবে...
Read moreDetailsএস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় জলবায়ু পরিবর্তনতার প্রভাবে জিউধরা ইউনিয়নে অতিরিক্ত লবণাক্ততায় চলতি বোরো মৌসুমে একশ’ বিঘা...
Read moreDetailsতরমুজের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ রংপুর বিভাগীয় প্রতিনিধি: বিশ্বের মুসলিম সম্প্রদায়ের দরজায় কড়া নাড়ছে আত্নসংযমের মাস পবিত্র...
Read moreDetailsরংপুর বিভাগীয় প্রতিনিধি: বছরের পর বছর ধরে বিল পরিশোধ না করায় রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর বিভাগের আট জেলার ১৫টি...
Read moreDetailsঅমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর চাচকৈড় বাজারে প্রকাশ্যে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে কুপিয়ে এক যুবককে হত্যা করেছে। এ...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob