চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ০.৬৯ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।...
Read moreDetailsচেয়ারম্যানকে বিএনপি নেতার আল্টিমেটাম, ইউনিয়ন পরিষদে তালা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার আগে ওই ইউপি চেয়ারম্যান ফইজুলকে চেয়ার ছাড়তে সাত দিনের আল্টিমেটাম দেন বিএনপির এক নেতা। স্থানীয় ও গ্রাম পুলিশের ভাষ্য, এই আল্টিমেটামের পর বিএনপির নেতাকর্মীরাই তালা ঝুলিয়েছেন। সবশেষ গ্রাম পুলিশের মাধ্যমে সেই তালা ভেঙে দিয়েছে প্রশাসন। রোববার (১৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস ত্যাগ করার পর সেখানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা জানান, রোববার অফিস করেছিলেন ফাইজুল চেয়ারম্যান। দুপুরের দিকে তিনি অফিস ত্যাগ করে। এরপর একদল লোক এসে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি ইউপি পরিষদে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্যদের তালা ভাঙতে নির্দেশ দেন। এ ঘটনার আগে ও পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাম পুলিশের সুবেদার খাদেমুল ইসলাম বলেন, রোববার দুপুরের পর এক দেড়শ’লোক এসে চেয়ারম্যানের অফিসে তালা দেয়। যারা এসেছিলেন তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী। সম্প্রতি সময়ে ইউপি চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে চেয়ার ছাড়ার জন্য সাতদিনের সময় দেন ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ। এ সময় তিনি যুবদলকে ইউপি কার্যালয় ঘেরওয়ের নির্দেশ দেন। পরে এমন বার্তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটলো। তবে তালা দেওয়ার ঘটনায় বিএনপি কেউ জড়িত নয় বলে দাবি করেছেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহফুজার রহমান। তিনি বলেন, বিএনপির কেউ চেয়ারম্যানে কার্যালয়ে তালা দেয় নি। বরং আওয়ামী লীগের দোসর ওই চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনগণ এমনটা করেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পরিষদে এসে দেখি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়া। তবে নির্দিষ্ট করে কে বা কারা তালা দিয়েছে তা কেউ বলতে পারছেন না। স্থানীয়রা ও পরিষদের মেম্বাররা কর্মরত ওই চেয়ারম্যানের নামে কিছু অভিযোগ করেছেন। আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেব। চেয়ারম্যান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে তিনি আগের মতো পরিষদের কার্যক্রম চলিয়ে যাবেন। আমরা মূলত সাধারণ জণগণের বিষয়টি গুরুত্ব দেব। জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পাই
Read moreDetailsমোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মান্নান রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কার নেতৃত্বে হয়েছে সঠিক তথ্য তুলে ধরা আবেদন জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বরাবরে...
Read moreDetailsউত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের...
Read moreDetailsমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমরান হোসেন শামীমের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং...
Read moreDetailsবায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) : পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে অসংখ্য রোহিঙ্গাদের নামে ভূয়া জন্ম নিবন্ধনের অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের দেড়...
Read moreDetailsবেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে। সোমবার সকাল থেকে চলা...
Read moreDetailsপাচার করা অর্থে বিদেশে ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইনটেলিজেন্স সেল (সিআইসি)। রোববার (১৭...
Read moreDetailsশহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার নবাবগঞ্জের নুরনগর মিরের ডাঙ্গী নূরানী সংঘের উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob