স্টাফ রির্পোটার \ “প্রতিবন্ধিতা অন্তভুর্ক্তিমূলক সমাজ গড়ে, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এবারের এই প্রতিপাদ্যকে সামন রেখে দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস—২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (এসপিইউএস) এর উদ্যোগে ও টার্নিং পয়েন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং এ্যামপ্লিফাইচেইঞ্জ এর অর্থায়নে র্যালী বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ—পরিচালক মোঃ আব্দুল মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সভাপতি তানজিদা পারভীন সিমা ও সাধারন সম্পাদক হালিমা খাতুন এবং সিডিডি’র ফিল্ড কো—অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে উন্নয়নের মূল ে¯্রাতধারায় সম্প্রীক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







