বিভাগ সমূহ

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্নে পৌর বিএনপি'র সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সদস্য বাবু সুভাষ দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি এমপি প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌর শহরের যানজট নিরশনে আন্তরিকভাবে কাজ করব। দীর্ঘদিন ধরে জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া সময়ের দাবি।

Read moreDetails

বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলে বাগবাড়ীতে মানুষের ঢল

আল আমিন মন্ডল (বগুড়া)। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশমাতা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত ও নাযাতের জন্য বগুড়ার গাবতলীর উপজেলার বাগবাড়ী...

Read moreDetails

মাদ্রাসার অফিস কক্ষে অগ্নিসংযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাটের অভিযোগ

  দিনাজপুরের সুইহারী মাঝাডাঙ্গা দাখিল মাদ্রাসার অফিস কক্ষে অগ্নিসংযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। ওই মাদ্রাসা থেকে ইস্তফা দেয়া...

Read moreDetails

যুব, স্বাস্থ্য, ক্রীড়া ও কর্মসংস্থান: নীলফামারী–২ আসনে মিনহাজের স্বচ্ছতার নির্বাচনী ইশতেহার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী–২ আসনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক রাজনীতির অঙ্গীকার তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থী (ফুটবল প্রতীক)...

Read moreDetails

বিএনপি ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে-ইসলামপুরে জনসভায় সুলতান মাহমুদ বাবু

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুর -২ ইসলামপুর আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন,আগামী নির্বাচনে বিএনপি...

Read moreDetails

পলাশবাড়ীতে যুবদল নেতার উপর যুব জামায়াত কর্মীদের হামলার অভিযোগে থানা অবরোধ করে বিক্ষোভ

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৩ নং বরিশাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের  সাধারন সম্পাদক মশিউর রহমান রহমানের...

Read moreDetails

জামালপুরে যৌথ বাহিনীর মহড়া

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে শহরের...

Read moreDetails

গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় গৌরীপুর সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন মাঠে বাংলাদেশ দলিল লেখক সমিতির...

Read moreDetails

জামিরতলী আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত 

মোঃ কামাল উদ্দিন ,লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিরতলী দারুস সুন্নাহ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও...

Read moreDetails

দিনাজপুর সুইহারী আশ্রম পরিচালনা কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান সুইহারীস্থ ৩১ সদস্য বিশিষ্ট শ্রী শ্রী গৌরী গৌরাঙ্গ আশ্রম পরিচালনা কমিটি...

Read moreDetails
Page 282 of 1770 1 … 281 282 283 … 1,770

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.