ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ ১৭ জানুয়ারী শনিবার ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে দিনাজপুরের সু-প্রতিষ্ঠিত অগ্নিলা নৃত্য নিকেতনের আযোজনে প্রতি বছরের মত এবারও ৪...
Read moreDetailsস্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বিরল এলজিইডি ইকো পার্কে।...
Read moreDetailsরংপুর ব্যুরো: রংপুরে অটোরিকশা চালক রবিউল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় মিঠু মিয়া (৩০), ইসমাইল হোসেন আবির (২০), নাসির মিয়া (৪৫) ও...
Read moreDetailsলিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি জামালপুরে শুরু হয়েছে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে শহরের জিলা স্কুল...
Read moreDetails--------------------- দয়াময় আল্লাহতাআলা স্থান কালের উর্ধ্বে মানব জ্ঞানের অতীত অচিন্তনীয় উর্ধ্ব জগতে তাঁর একান্ত সান্নিধ্যে দূরত্ত্বহীন নৈকট্যে উপনীত করে তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দান মেরাজ শরীফ। দয়াময় আল্লাহতাআলা তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামকে সাক্ষাত দানের মাধ্যমে সর্বসৃষ্টির উদ্দেশ্যে তাঁর প্রথম অতুলনীয় মহাপ্রকাশের চির গৌরবময় মহাউপলক্ষ পবিত্র ঈদে মেরাজ শরীফ। সত্য ও জীবনের উপলব্ধির জন্য অতি অপরিহার্য মৌলিক ঈমানী বিষয় ঈদে মেরাজ শরীফের মহান তাৎপর্য্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে আজ ঢাকা প্রেসক্লাব সম্মুখে সমাবেশ ও সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলার সাথে আমাদের প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মোবারক প্রত্যক্ষ সাক্ষাত মহান মেরাজ শরীফ সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহতাআলার সংযোগ ও বন্ধন এবং অসীম করুনার উৎস। আল্লামা ইমাম হায়াত বলেন, মহান মেরাজ শরীফ প্রিয়নবীর নিকট স্বয়ং আল্লাহতাআলার মহিমাময় প্রত্যক্ষ প্রকাশ এবং প্রিয়নবীর মাধ্যমে সমগ্র সৃষ্টির নিকট রহমতময় পরোক্ষ প্রকাশ। তিনি বলেন, আল্লাহতাআলা তাঁর অসীম ক্ষমতায় মহান প্রিয়নবীকে স্থান কালের উর্ধ্বে তাঁর পরম নৈকট্যে পৌঁছিয়ে তাঁর পবিত্র মহাসত্তার নূর ও তাজাল্লিতে মিলিত করে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো, জীবনের কেন্দ্র এবং সর্বজ্ঞান, সর্বগুণ ও সর্বকল্যাণের উৎসরূপে প্রকাশ করেছেন। আল্লামা ইমাম হায়াত বলেন, মেরাজ শরীফ মহান প্রিয়নবীর সাথে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতাআলার স্বয়ং প্রকাশ যা সমগ্র সৃষ্টির জন্য সত্য ও মুক্তির উৎস। তিনি বলেন, সঠিক পথে মেরাজ শরীফের শোকরিয়া ও উদযাপন না হলে জীবন মিথ্যার আধাঁরে নিমজ্জিত হবে। তিনি বলেন, ঈদে আজম ও ঈদে মেরাজ হুকুমগত বিধিবদ্ধ ঈদ নয় কিন্তু ঈমানী হৃদয়ের ঈদ-ঈমানী প্রাণের ঈদ-অসীম প্রেমের ঈদ, যার সাথে অন্য কোন আমলগত বিষয়ের তুলনা চলেনা, যা অন্য সব ঈদের উৎস। আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণাধিক প্রিয়নবী সাথে আল্লাহতাআলার প্রত্যক্ষ সাক্ষাত মেরাজ শরীফের মূল বার্তা আল্লাহতাআলার সাথে যুক্ত হওয়ায়ই অস্তিত্ব রক্ষা এবং সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহতাআলার সাথে যুক্ত হওয়ার মূল কেন্দ্র আল্লাহতাআলার প্রত্যক্ষ বন্ধন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম। আল্লাহতাআলার প্রকাশ মেরাজ শরীফ প্রাণাধিক প্রিয়নবীর মাধ্যমে সমগ্র মানবমন্ডলীর জন্য আল্লাহতাআলার অসীম করুণা ও সুরক্ষা এবং ভালোবাসা উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবীর ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা ও সব মানুষের দোজাহানের কল্যাণ ও মুক্তি সাধনাই ঈদে মেরাজ শরীফের অসীম শিক্ষা ও নির্দেশনা, যার বাস্তব রূপায়ণ সত্য ও মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত। আল্লামা ইমাম হায়াত বলেন, জীবনের দয়াময় স্রষ্টার গুণ-জ্ঞান-আলো রেসালাতের রহমতের ধারায় আলোকিত জীবন ও সকল মানুষের জন্য নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা-ভিত্তিক সর্বকল্যাণময় সর্বজনীন মানবতার রাষ্ট্র ও অখন্ড মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (Authority of life & state & world of humanity) গড়ে তোলার দিকদর্শন মহান মেরাজ শরীফ। পরিশেষে তিনি দুনিয়াব্যাপী মিথ্যা ও অবিচারের ধারক নানাবিধ অপশক্তির গ্রাসে রূদ্ধ সত্য ও বিপন্ন জীবনের মুক্তি সাধনায় মহান ঈদে মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শিক্ষা ও নির্দেশনার বাস্তবায়নে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সত্য ও মানবতায় বিশ্বাসী সকল মানুষের প্রতি আহ্বান জানান। সমাবেশে ঈদে মেরাজ শরীফ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দাবি জানান #আল্লামা_ইমাম_হায়াত।
Read moreDetailsরংপুর ব্যুরো: গাইবান্ধায় বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃধিনী উদ্ধার করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বলোরাম গ্রাম থেকে গত গত...
Read moreDetailsমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে “ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী তারুণ্যের নির্বাচনী ভাবনা ও প্রত্যাশা” শীর্ষক একটি আলোচনা...
Read moreDetailsমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে দিনদুপুরে গরু চুরির সময় হাতেনাতে সাহাব উদ্দিন (৩২) নামের এক চোরকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১৬...
Read moreDetailsলিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি: ভাষা ও স্বাধীনতা সংগ্রামের সৈনিক আব্দুস সোবহান উকিলের মেয়ে ডা. শাহিনা সোবহানের লেখা ৫টি বইয়ের...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob