জীবন আচার্য্য জেলা প্রতিনিধি যশোর - যশোরের অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদের জন্য নেতা নির্বাচিত হয়েছে।গণতান্ত্রিক নিয়মে ভোটের মাধ্যমে...
Read moreDetailsজসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকসহ তার আত্মীয়-স্বজন বলে জানা গেছে। এ নিয়ে প্রধান শিক্ষক লুৎফর রহমানের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মাধ্যমে বিদ্যালয়টিতে 'পরিবারতন্ত্র' তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ওই বিদ্যালয়টিতে কর্মরত ৪ জন শিক্ষক-কর্মচারী বাইরের। বাকিরা সকলেই প্রধান শিক্ষক লুৎফর রহমানের নিকটাত্মীয়। দীর্ঘ ৩০ বছর ধরে এই স্কুলে থাকা প্রধান শিক্ষক লুৎফর রহমান ক্ষমতার অপব্যবহার করে এমন নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ আছে। সম্প্রতি, নিয়োগবিধির ব্যত্যয় ঘটিয়ে দুই আত্মীয়কে চতুর্থ শ্রেণির পদে চাকরি দেন লুৎফর রহমান, যা বাতিলের দাবি জানিয়ে ঠাকুরগাঁও আদালতে মামলা করেছিলেন বিদ্যালয়টির সাবেক সভাপতি বেলাল উদ্দীন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলার হরিপুর সদর ইউনিয়নের তোররা বাজারে অবস্থিত তোররা বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালে এটি এমপিওভুক্ত হয়। নিজের আধিপত্য বিস্তারের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান শিক্ষক নিজের ভাই, স্ত্রী, মামাশ্বশুর, ভাইয়ের ফুফুশাশুড়ি ও ভাগ্নেসহ আত্মীয়দের বিভিন্ন পদে নিয়োগ দেন। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারি মিলিয়ে মোট ২১ জন কর্মরত আছেন। এরমধ্যে ১৭ জনই প্রধান শিক্ষকের পরিবার ও নিকট আত্মীয় স্বজন। এরা হলেন- সহকারী প্রধান শিক্ষক মহসিন আলী লুৎফর রহমানের চাচাতো ভাই, সহকারী শিক্ষক মোছা. পারভীন আকতার প্রধান শিক্ষকের স্ত্রী, সহকারী মৌলভী আবেদ আলী লুৎফর রহমানের চাচাতো চাচা, সহকারী শিক্ষক মসলিম উদ্দিনও চাচাতো ভাই, সহকারী শিক্ষক মোছা.সাবিনা খাতুন চাচাতো বোন, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন আপন চাচাতো ভগ্নিপতি, কম্পিউটার শিক্ষক জসিমউদদীন চাচাতো ভাই, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আমিনুল ইসলাম মামাশ্বশুর, সহকারী শিক্ষক জসিম উদ্দিন চাচাতো বোনের চাচা শ্বশুর, সহকারী শিক্ষক মোছা. হোসনেয়ারা বেগম লুৎফর রহমানের চাচাতো ভাইয়ের ফুফু শাশুড়ি, সহকারী শিক্ষক আলাউদ্দিন ভাগ্নে, অফিস সহকারী ইউসুফ লুৎফর রহমানের চাচাতো ভাই, পিয়ন আব্দুস সালাম লুৎফর রহমানের ভাগ্নে, চতুর্থ শ্রেণির এমএলএস মসিউর রহমান প্রধান শিক্ষকের বোনের ছেলে, অফিস সহায়ক কাঞ্চন লুৎফর রহমানের ছোট ভাই এবং পরিচ্ছন্নতাকর্মী আকতারুলও নিকটাত্মীয়। এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান এ প্রতিবেদককে বলেন, আমি যা করেছি নিয়ম মেনে করেছি। একই পরিবারের প্রার্থী নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে এ প্রতিবেদককে জানান, তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন তিনি। 'তোররা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান এ প্রতিবেদককে জানান, তারা নীতিমালা ও নিয়মনীতি মেনে নিয়োগ দিয়েছেন কিনা তা আমরা খতিয়ে দেখবো। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read moreDetailsএস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: পরিত্যক্ত জমিতে বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করে সাফল্য পেয়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনয়নের ডাঙ্গাপাড়া...
Read moreDetailsডোমারের সাবেক এমপি ও সাবেক ওসির নামে মামলা দায়ে গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ বিএনপির নেতা কর্মীদের উপর হামলা...
Read moreDetails৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন সাবেক এই প্রধান শিক্ষক। জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা শূন্য করে ৪০ থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন মো. আব্দুর রহমান নামে এক অভিভাবক। দুদকে অভিযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক। নাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও সরকারি বালক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, সাবেক এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় ১৯৯৪ সালে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০২৪ সালের ১৬ ই জানুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে বসে এবং ৫ ই মে পর্যন্ত দায়িত্ব পালন করেন। তাই এ তিন মাসের ব্যবধানে বিদ্যালয়ের ফান্ড থেকে এত টাকা উত্তোলন করাকে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন প্রতিষ্ঠানটির অনেক শিক্ষক । বিভিন্ন তথ্য মতে জানা যায়, বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড হতে ৪০ হতে ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন সাবেক এই প্রধান শিক্ষক। বিদ্যালয়ের সবগুলো ফান্ড এখন প্রায় শূন্য। বিদ্যালয়ের মাস্টার রোলের কর্মচারী ও মসজিদের ইমাম-মোয়াজ্জেনের বেতন দিতে পারছেন না বর্তমান প্রধান শিক্ষক। খোঁজ নিয়ে দেখা যায়, পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় সততা প্রিন্টিং প্রেস,তাতীপাড়ায় বুক সেন্টার ও চৌরাস্তায় অবস্থিত ডেকোরেশনের দোকানে বিদ্যালয়ের নামে কয়েক লাখ টাকা বকেয়া রয়েছে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক মতাহার উল আলম বলেন, তিনি ফান্ডের টাকা থেকে কাজ করার কথা বলেছেন৷ তবে আমাকে ভাউচার জমা দেননি৷ আমি যখন চার্জ বুঝে পায় তখন বিভিন্ন ফান্ডে প্রায় ৮ লাখ টাকা পেয়েছি। ফান্ডে টাকা কম থাকায় মাষ্টার রোলে কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছেনা৷ আর বিদ্যালয়ের কেনাকাটার অনেক বকেয়া রয়েছে বিভিন্ন দোকানে। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ফান্ডিং বাড়ানোর জন্য৷ প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের বিরুদ্ধে আনা টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের তোপের মুখে বর্তমান প্রধান শিক্ষক মতাহার উল আলমের আদেশে একজনকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি ইন্টারনাল অডিট টিম গঠন করা হয়েছে। অডিট টিম আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাক্তন প্রধান শিক্ষক দায়িত্বে আসার পর ক্ষমতা নেওয়া থেকে বর্তমান প্রধান শিক্ষকের নিকট ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত ব্যাংক স্টেটমেন্টের ভিত্তিতে সকল আয় ব্যায়ের হিসাব বের করার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় বর্তমান পিআরএল ভোগ করছেন। অভিযুক্ত সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ অভিযোগটি সত্য না। আমি বিদ্যালয়ের অনেক গুলো কাজ করেছি। বিদ্যালয়ের রাজা স্যার এসব বিষয়ে সবকিছু অবগত রয়েছেন৷ তাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন৷ দুদকের জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহসিন মুনাবীল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগটি হেড অফিসে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে৷ বিদ্যালয়টির সভাপতি ও জেলা প্রশাসক মাহবুবর রহমান বলেন, আর্থিক লেনদেনের বিষয়ে আমাদের কাছে প্রতিষ্ঠানের কোন ফাইল আসেনা। সে কারনে এ বিষয়ে জানার বা বলার কোন সুযোগ নেই৷ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমাদের কেউ জানাননি বা অভিযোগ করেননি। শুনেছি তিনি অবসরে চলে গেছেন।তবে অভিযোগের সতত্যা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব৷
Read moreDetailsমোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল...
Read moreDetailsনিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জের বিশিষ্ট নাট্যজন সদ্য প্রয়াত বাহাউদ্দিন বুলু স্মরণে সমকাল থিয়েটারের উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল...
Read moreDetailsলক্ষ্মীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন লক্ষ্মীপুরের যুবক পারভেজ হোসেন (২২)। দীর্ঘ ১ মাস ৮ দিন মৃত্যুর...
Read moreDetailsকক্সবাজার: কক্সবাজারে পৃথক স্থানে পাহাড় ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ঝিলংঝা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকায়...
Read moreDetailsকক্সবাজার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘স্বৈরাচার পতনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বিতীয় স্বাধীন...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob