বিশেষ সংবাদ

সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে আইটি প্রবণতা নিয়ে আলোচনা

বাংলা প্রেস রিলিজ     আজ (26 শে জানুয়ারি 2024) ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর উদ্যোগে উদ্যোক্তা অর্থনীতিবিদ ক্লাব আয়োজিত...

Read moreDetails

তানোরে ভুমিহীনদের স্বপ্ন গুড়িয়ে দিলো এসিল্যান্ড 

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে ভুমিহীন পল্লীর বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন প্রটেকশান ওয়াল গুড়িয়ে দেবার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার...

Read moreDetails

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের একচেটিয়া জয়

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা ইউনাইটেড লইর্য়াস ফন্ট্র নীল প্যানেল সমর্থিত...

Read moreDetails

সংরক্ষিত আসনে বর্তমান এমপিদের এবার সুযোগ দিচ্ছে না আ.লীগ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৬...

Read moreDetails

দিনাজপুরে ভাম্যমান আদালতে ধান ও চালের গোডাউনে জরিমানা 

এম,ডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুর হাকিমপুর উপজেলায় ধান ও চালের গোডাউনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। আজ বুধবার...

Read moreDetails

লক্ষ্মীপুরে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন।।

  মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা স‌ংবাদাতা যে ঠাণ্ডা, নদীর পাড়ে না আসলে বুঝতেন না ঠাণ্ডা কারে কয়। কয়দিন থাকি খুব কষ্ট করি থাকতেছি। সরকারের কম্বল পাইছি অন আরামে থাকতে পারমু।’ লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন থেকে কম্বল পেয়ে এভাবে নিজের অনুভূতি জানান উপজেলার চররমণী মোহন ইউনিয়নের মেঘনা নদী পাড়ের কর্মজীবী নারী আমেনা বেগম (৪৫)। শুধু আমেনা বেগম নয়, তার মতো শীতে কষ্ট পাওয়া মেঘনা নদী পাড়ের প্রায় দুই শত নর-নারী সরকারি সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তাদের কথায় ও আচরণে স্বস্তির ছাপ। আমেনা বেগমের মতো চলমান শীত মৌসুমে কনকনে ঠাণ্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন উপকূলীয় জেলালক্ষ্মীপুরের লাখোমানুষ। বিশেষ করে, নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষের কষ্ট ও ভোগান্তি বর্ণানাতীত। শীতবস্ত্র অভাবে তাদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। এ অবস্থায় চরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, জেলার মূল ভূ-খণ্ডসহ চরাঞ্চলের মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ শুরু করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন চরাঞ্চল, সরকারি আশ্রায়ণ প্রকল্প, হাট-বাজারে শীতবস্ত্র হস্তান্তর করা হচ্ছে। সদরের চররমণী মোহন, মহাদেবপুর, কুশাখালী, চরশাহী, উত্তর হামছাদী, আঁধার মানিক, দালাল বাজার ইউনিয়নের চরাঞ্চলের মানুষদের অগ্রাধিকার ভিত্তিতে শীতবস্ত্র সহায়তা দেওয়া হয়েছে। এই ইউনিয়ন গুলো ছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমেও শীতার্তদের সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন শীত শুরুর পর থেকে প্রায় প্রতিদিন অসহায় এসব শীতার্ত মানুষকে সরকারি সহয়তা শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে আসছেন। উপজেলার চররমণী মোহন ইউনিয়নে খোঁজ নিয়ে জানা গেছে, এই ইউনিয়নটির মেঘনা নদী তীরবর্তী চরাঞ্চলের কয়েকশ মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়েছে। চররমণী মোহন ইউনিয়নের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল জানান, মেঘনা নদী বেষ্টিত এই ইউনিয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনে পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মেঘনা নদীর চরাঞ্চলের এই এলাকার শীতার্ত মানুষ কম্বল পেয়ে সরকারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। দালাল বাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সোহেল জানান, কনকনে ঠান্ডা ও হিমেল বাতাস উপেক্ষা করে ইউএনও স্যার প্রায় দুইশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন বলেন, শীতে সরকারি বরাদ্দ পাওয়া কম্বল গুলো বিতরণ চলমান রয়েছে। আমরা গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছানো নিশ্চিত করছি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, চরাঞ্চলের শীতের তীব্রতা শহরাঞ্চলের তুলনায় অনেক বেশি। এজন্য আমরা চরাঞ্চলের শীতবস্ত্র সহায়তা পৌঁছে দিচ্ছি। এমনকি সরকারি ছুটির দিনেও সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি। শীতার্তদের কষ্ট লাঘবে সরকারের প্রচেষ্টার কমতি নেই। বরাদ্দ পাওয়া শীতবস্ত্র (কম্বল) প্রয়োজন অনুযায়ী সেগুলো বিতরণ করা হচ্ছে।

Read moreDetails

অগ্রিম বুকিং দিয়ে লুফে নিন স্যামসাং মোবাইল বাংলাদেশের পক্ষ থেকে দুর্দান্ত সব অফার

বিশ্বের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত স্মার্টফোন গ্যালাক্সি এস২৪ আলট্রার অগ্রিম বুকিং শুরু  নিজেদের সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টে সর্বাধুনিক সংযোজন গ্যালাক্সি এস২৪...

Read moreDetails

নীলফামারী শিশু পরিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সরকারী শিশু পরিবার (বালক)  বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা  অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া...

Read moreDetails

জিয়াউর রহমান ও কোকোর রুহের মাগফিরাত কামনা বগুড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

আল আমিন মন্ডল বিপ্লব (বগুড়া) থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু-সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার বাদযোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজা উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, জিসাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাইসুল হাসান রিয়ন, যুবদল ও অঙ্গদলের মধ্যে মোকারম হোসেন ঝিনু, আরমান হোসেন রিপন, শামীম আহম্মেদ, আব্দুল মান্নান’সহ অঙ্গদলের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লীগন প্রমূখ। এছাড়াও কারাবন্দী এবং কারামুক্ত সহ সকল নির্যাতিত নেতা-কর্মীদের সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। 

Read moreDetails
Page 1134 of 1898 1 … 1,133 1,134 1,135 … 1,898

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.