বিশেষ সংবাদ

চেয়ারম্যানকে বিএনপি নেতার আল্টিমেটাম, ইউনিয়ন পরিষদে তালা

চেয়ারম্যানকে বিএনপি নেতার আল্টিমেটাম, ইউনিয়ন পরিষদে তালা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার আগে ওই ইউপি চেয়ারম্যান ফইজুলকে চেয়ার ছাড়তে সাত দিনের আল্টিমেটাম দেন বিএনপির এক নেতা। স্থানীয় ও গ্রাম পুলিশের ভাষ্য, এই আল্টিমেটামের পর বিএনপির নেতাকর্মীরাই তালা ঝুলিয়েছেন। সবশেষ গ্রাম পুলিশের মাধ্যমে সেই তালা ভেঙে দিয়েছে প্রশাসন। রোববার (১৭ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অফিস ত্যাগ করার পর সেখানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্যরা জানান, রোববার অফিস করেছিলেন ফাইজুল চেয়ারম্যান। দুপুরের দিকে তিনি অফিস ত্যাগ করে। এরপর একদল লোক এসে অফিসে তালা ঝুলিয়ে দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম। এ সময় তিনি ইউপি পরিষদে দায়িত্বরত গ্রাম পুলিশ সদস্যদের তালা ভাঙতে নির্দেশ দেন।  এ ঘটনার আগে ও পরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাম পুলিশের সুবেদার খাদেমুল ইসলাম বলেন, রোববার দুপুরের পর এক দেড়শ’লোক  এসে চেয়ারম্যানের অফিসে তালা দেয়। যারা এসেছিলেন তারা  বিএনপির স্থানীয় নেতাকর্মী। সম্প্রতি সময়ে ইউপি চেয়ারম্যানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে চেয়ার ছাড়ার জন্য সাতদিনের সময় দেন ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ। এ সময় তিনি যুবদলকে ইউপি কার্যালয় ঘেরওয়ের নির্দেশ দেন।  পরে এমন বার্তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়ার ঘটনা ঘটলো। তবে তালা দেওয়ার ঘটনায় বিএনপি কেউ জড়িত নয় বলে দাবি করেছেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাহফুজার রহমান। তিনি বলেন, বিএনপির কেউ চেয়ারম্যানে কার্যালয়ে তালা দেয় নি। বরং আওয়ামী লীগের দোসর ওই চেয়ারম্যানের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনগণ এমনটা করেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পরিষদে এসে দেখি চেয়ারম্যানের কার্যালয়ে তালা দেওয়া। তবে নির্দিষ্ট করে কে বা কারা তালা দিয়েছে তা কেউ বলতে পারছেন না। স্থানীয়রা ও পরিষদের মেম্বাররা কর্মরত ওই চেয়ারম্যানের নামে কিছু অভিযোগ করেছেন। আমরা অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেব। চেয়ারম্যান দোষী হলে ব্যবস্থা নেওয়া হবে। তা না হলে তিনি আগের মতো পরিষদের কার্যক্রম চলিয়ে যাবেন। আমরা মূলত সাধারণ জণগণের বিষয়টি গুরুত্ব দেব। জনগণ যাতে নির্বিঘ্নে সেবা পাই

Read moreDetails

গোপালপুরে ফুটপাত দখলকারী ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা  

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মান্নান রোডে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ...

Read moreDetails

খুনীদের বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন রাজাপুর থানা থেকে হত্যার শিকার আবুল বাসারের মোবাইল উধাও, মামলা তুলে নিতে ১০ লাখ টাকার অফার দিলেন তদন্ত কর্মকর্তা!

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাউথপুরের আলোচিত আবুল বাশার হত্যা মামলার মূল আলমত ভিকটিমের ব্যবহৃত মোবাইল মামলার আইও...

Read moreDetails

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের...

Read moreDetails

৩৯তম মৃত্যুবার্ষিকীতে গভীরতম শ্রদ্ধা মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ জাতির অহংকার

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। আজকের তরুণরা অনেকেই কি জানে, দারুল উলূম দেওবন্দ পড়ুয়া মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশ ছিলেন আওয়ামী...

Read moreDetails

১৮ বছর পর ৩২৮ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

১৮ বছর আগে বরখাস্ত হওয়া দেশের ৩২৮ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই...

Read moreDetails

ভারত সফর বাতিল করল মার্কিন প্রতিনিধিদল

শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য...

Read moreDetails

হোয়াইট হাউসে বৈঠকে ট্রাম্প-জেলেনস্কি, যোগ দিচ্ছেন ইউরোপীয় নেতারাও

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (১৮ আগস্ট) বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। চলতি বছরের শুরুর দিকে হোয়াইট হাউসে...

Read moreDetails

গ্রেপ্তার সেই রিকশা চালক আজিজুর জামিন পেয়েছেন

ধানমন্ডি ৩২ নম্বর থেকে গ্রেফতার হওয়া সেই রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম...

Read moreDetails

জঙ্গি নাটক সাজিয়ে ৭ জনকে হত্যা সাবেক আইজিপিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি...

Read moreDetails
Page 515 of 1901 1 … 514 515 516 … 1,901

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.