নতুন অভিজ্ঞতায় তোরসা // বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে উপস্থাপনা করলেও প্রথমবারের মতো নতুন অভিজ্ঞতার মুখোমুখি ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। নারীর সাহস, সত্য আর স্বর তুলে ধরার এক নতুন যাত্রায় দেখা যাবে তাকে। তোরসার উপস্থাপনায় ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট ‘শি’ আসছে অচিরেই। এই পডকাস্টে তোরসার অতিথি হয়েছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা, দেশের জনপ্রিয় র্যাম্প মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপিকা আজরা মাহমুদ, মডেল-অভিনেত্রী শাবনাজ সাদিয়া ইমি, অভিনেত্রী সারিকা সাবরিন, সুনেরাহ বিনতে কামাল, কনটেন্ট ক্রিয়েটর রাবা খান প্রমুখ। এ প্রসঙ্গে তোরসা বলেন, ‘মিস বাংলাদেশ হওয়ার আগে সরকারি, বেসরকারি বিভিন্ন চ্যানেল ও কর্পোরেট শো উপস্থাপনা করেছি। তবে এমন অভিজ্ঞতা এবারই প্রথম। আর মিস বাংলাদেশ হওয়ার পর এবারই প্রথম উপস্থাপনায়। শোটি উপস্থাপনা করার আগ্রহী হওয়ার কারণ হচ্ছে এটা নারীদের নিয়ে। তাছাড়া একই অঙ্গনের সবার সঙ্গে আলোচনার সুযোগ তৈরি। মিস বাংলাদেশ হিসেবে এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করাটা অন্যরকম ভালো লাগারও বটে। যে কারণে প্রস্তাব পেতেই লুফে নেই।’ যোগ করে তিনি আরও বলেন, ‘উপস্থাপনা করার জন্য অনেক প্রস্তাব আসে। কিন্তু এ ধরনের অনুষ্ঠান যে কেউ-ই পেলে লুফে নিবে। এটা যেহেতু অন্যরকম পরিকল্পনা সেই জায়গা থেকে আমার সঙ্গে যায়। যে কারণে যুক্ত হয়েছি। প্রচারে এলে দর্শক বুঝতে পারবে আসলে বিষয়টা কি।’ জানা গেছে, জেরিন তাসনিম রোজার স্ক্রিপ্টে আরিফ অপুর পরিচালনায় খালেদ সজীবের প্রযোজনায় ১৮ জুলাই থেকে কাহিনি ইউটিউব চ্যানেলে ‘শি’ পডকাস্ট শুরু হবে। বলা দরকার, গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের ভাগীদার তোরসাকে মাঝে মধ্যে অভিনয়ে দেখা যায়। গত কোরবানির ঈদে তাকে দুটি নাটকে দেখা গেছে। এরপর মাবরুর রশিদ বান্নাহর আলোচিত ওয়েব ফিল্ম ‘লাঞ্চ’-এ দেখা গেছে। শিগগিরই প্রচারে আসবে তার অভিনীত ভিন্ন ঘরানার আরও একটি নাটক ও ওয়েব ফিল্ম৷ এ নিয়ে আপাতত বিস্তারিত বলা নিষেধ পরিচালকের পক্ষ থেকে। তবে শিগগিরই ঘোষণা আসবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
Read moreDetailsখানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ মাস ধরে জলাতঙ্ক রোগ প্রতিরোধে ব্যবহৃত র্যাবিস ভ্যাকসিনের চরম সংকট...
Read moreDetailsচলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন খবর জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টার...
Read moreDetailsশিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বিভিন্ন জেলায় ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গণভবনকে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘর গড়ে...
Read moreDetailsআবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে...
Read moreDetailsঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি...
Read moreDetailsআলিফ হোসেন,তানোরঃ রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী)আসনের নির্বাচনী এলাকা ভৌগোলিক বৈচিত্র্যেঘেরা। গোদাগাড়ীতে পদ্মার ধু-ধু বালুচর, তানোরে ঠা-ঠা বরেন্দ্রভূমি। এই আসনের মানুষের প্রত্যাশাও একটু ভিন্নমাত্রার।...
Read moreDetailsসাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: সারাদেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং রাজধানীর মিটফোর্ড এলাকায় সন্ত্রাসীদের পাথর নিক্ষেপে ব্যবসায়ী লাল চাঁদ...
Read moreDetailsবিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৩...
Read moreDetailsওয়ানডে সিরিজের পুনরাবৃত্তি করল বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর জিতে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি। ৮৩ রানের দারুণ জয়ে তিন ম্যাচ সিরিজে...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob