বিশেষ সংবাদ

ঠাকুরগাঁওয়ে আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে

ঠাকুরগাঁওয়ে আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝোড়ো বাতাসে ঠাকুরগাঁওয়ে আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্য। ঘরে তোলার সময় ধানগাছ নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকার ফসলি মাঠে গিয়ে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে অনেক খেতে পাকা ও আধা পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। খেত থেকে পানি সরে না যাওয়ায় কেটে রাখা ধান নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া শীতকালীন আগাম সবজির খেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। সদর উপজেলার সালান্দর এলাকার কচুবাড়ী গ্রামের কৃষক আলী হোসেন বলেন, আকাশ ভালো থাকায় জমিতে পাকা ধান কেটে রেখেছিলাম শুকানোর জন্য। কিন্তু গত দুই দিন বৃষ্টি হওয়ায় এখন দুশ্চিন্তায় পড়েছি। সালান্দর এলাকায় সামিউল ইসলাম নামের আরেক কৃষক জানান, গত বছর ধানের ভালো দাম পাননি। এ নিয়ে হতাশায় ছিলেন। গত সপ্তাহ থেকে ধান কাটা শুরু হয়েছে। এর মধ্যে ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় দানা। সদরের রায়পুর এলাকার কৃষক বেলাল হোসেন বলেন, বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ইতিমধ্যে তাঁদের চরম ক্ষতি হয়ে গেছে। এক একর জমিতে আগে যেখানে প্রায় ৪০ মণ ধান পাওয়া যেত, এখন সেখানে ৩০ মণ করে আসতে পারে। ১২ বিঘা জমিতে আমনের আবাদ করেছেন সদর উপজেলার নতুনপাড়া এলাকার কৃষক মনসুর আলী। তিনি জানান, ইতিমধ্যে চার বিঘা জমির ধান ঘরে তুলেছেন। আট বিঘা জমির ফসল মাঠে আছে। ঝোড়ো বাতাসের কারণে তাঁর অধিকাংশ খেতের ধানগাছ নুয়ে পড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলায় চলতি বছর আমন ধান চাষ হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৬০ হেক্টর জমিতে। এর মধ্যে বিভিন্ন আগাম জাতের ধান আবাদ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝোড়ো বাতাসে যেসব খেতের ধানগাছ নুয়ে পড়েছে, সেসব ধান দ্রুত কাটার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি। বৃষ্টি আর না হলে ধানের

Read moreDetails

 বাগেরহাটে  সিভিল সার্জনের জয় বাংলা স্লোগান : ডিসি ও সিভিল সার্জনের প্রত্যাহার দাবিতে বিক্ষোভ

                                                                                                                                                                              এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানে উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল...

Read moreDetails

অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর ব্যুরো: দীর্ঘ ৩২ বছরের বৈষম্যের অবসান কল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত ৩ হাজার...

Read moreDetails

বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জনকে 

মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় সরকারের পক্ষে দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জনকে সরকারি আইন...

Read moreDetails

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধির নিয়োগ প্রত্যাহারের দাবি  

  ইমা এলিস নিউ ইয়র্ক: সালাহউদ্দিন নোমান চৌধুরীকে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও মিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার...

Read moreDetails

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য হলেন-মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন।

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন বলেন আমি প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান...

Read moreDetails

জাঁকজমক-পূর্ণ আয়োজন ছাড়াই পরীমণির জন্মদিন পালন

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণির জন্মদিন আজ। দেখতে দেখতে ৩২ বছরে পা দিলেন তিনি। এই বিশেষ দিনটি ঘিরে প্রতিবছর...

Read moreDetails

দেশে ফিরছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফিরছেন। গত ১৫ অক্টোবর সরকারি সফরে...

Read moreDetails

পদত্যাগ দাবি রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক সমঝোতায় সমাধান খুঁজছে সরকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজছে সরকার। এ বিষয়ে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে...

Read moreDetails

গণমাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের প্রচার না করার আহ্বান

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে...

Read moreDetails
Page 836 of 1899 1 … 835 836 837 … 1,899

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.