রংপুর বিভাগীয় প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ধাক্কায় রিফাত (১৭) ও বাদশা (১৬) নামে মোটরসাইকেলের আরোহী দুই যুবক নিহত হয়েছে। আজ ৪ অক্টোবর সোমবার বিকাল ৫টার দিকে বিরামপুর পৌরসভার জোয়ালকামড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বিরামপুর পৌরসভার সারঙ্গপুর এলাকার জিয়ারুল হকের ছেলে রিফাত ও ইসলামপাড়া গরুহাটি এলাকার ইউনুস আলীর ছেলে বাদশা। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, সোমবার বিকাল ৫টার দিকে পৌরসভার জোয়ালকামড়া এলাকায় সড়কে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়।
জাতিসংঘ ঘোষণাপত্রের আর্টিকেল ২৬ অনুযায়ী শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি
সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষা মানুষের মৌলিক মানবাধিকার। অথচ বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে সরাসরি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। তাই শিক্ষাকে...








