বিশেষ সংবাদ

চোখের পানি আর আখেরি মোনাজাতে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা

চোখের পানি আর আখেরি মোনাজাতে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঘড়ির কাটায় বেলা সাড়ে ১১টা। সম্মিলিত কণ্ঠে আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা মাঠ। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মোনাজাতে নিজেদের হৃদয়ের আবেগ-অনুভূতি আল্লাহর কাছে তুলে ধরেছেন। আমিন, আমিন ধ্বনি আর চোখের পানিতে বুক ভাসিয়েছেন মুসল্লিরা। আর থেমে থেমে কান্নার আওয়াজে ছিল মুসলিম জাহানের সুখ, শান্তি সমৃদ্ধিসহ আল্লাহ তা’আলার রহমত ও পাপাচার থেকে ক্ষমা প্রার্থনার আকুতি জানান। শনিবার মহান সৃষ্টিকর্তার কাছে চোখের জলে নিজেদের পাপমুক্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর রুহিয়া রোডের পাশে লাল মেম্বারের ইটভাটা মাঠে জেলা তাবলীগ জামাতের সূরাহ সদস্যদের আয়োজিত তিন দিনব্যাপী ইজতেমা। এতে অংশ নেয় হাজারো মুসল্লি। মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদের মুকিম মাওলানা মোহাম্মদ উল্লাহ। এর আগে, বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ান শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে আগের দিন রাত থেকেই ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন এলাকার তাবলিগ জামাতের অনুসারীরা ও ইন্দোনেশিয়ার আট জন এবং ঢাকার কাকরাইল থেকে মাওলানা মুহাম্মদ উল্লাহ পরিচালনায় ১২জন প্রতিনিধি ইজতেমাস্থলে পৌঁছান। এ ছাড়া ভোর থেকে পিকআপ ভ্যান, থ্রি-হুইলার অটোরিকশা, কার-মাইক্রোবাসা, মোটরসাইকেলে যে যেভাবে পারেন ছোটেন ইজতেমাস্থলের দিকে। ইজতেমা মাঠের জনস্রোত ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডসহ সদর উপজেলার ২২ ইউনিয়ন ও ৫টি উপজেলার তাবলিগ জামাতের অনুসারীসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। মোনাজাতের সময় অনেককে মাঠের আশপাশের রাস্তা, অলি-গলি, বিভিন্ন বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবনের ছাদে অবস্থান করতে দেখা গেছে। আখেরি মোনাজাতে মুসল্লিদের আসা-যাওয়া নিরাপদ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ইজতেমা আয়োজক কমিটির সদস্যরা জানান, বিশ্ব ইজতেমার ওপর চাপ কমাতে জেলা ভিত্তিক আঞ্চলিক ইজতেমা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হলো এ ইজতেমা। গত বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার কার্যক্রম। কোরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ ও নবী-রাসুলের হুকুম-আহকাম মেনে চলার মধ্যেই ইহকাল ও পরকালে সুখ-শান্তি রয়েছে এমন আলোচনা করা হয়। তারা আরও জানান, ইজতেমায় রাজধানী ঢাকা ছাড়াও ইন্দোনেশিয়ার তাবলিগের জামাতের বিদেশি মেহমান ও মুরব্বিরা অংশ নেন। তাঁরা তিন দিনের এই ইজতেমায় ইমান-আমলের বয়ানের মাধ্যমে দ্বীনের দাওয়াতে উদ্বুদ্ধ করেন। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, ইজতেমা আয়োজকদের সঙ্গে কথা বলে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলেন। সবার সহযোগিতায় সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হয়েছে। সন্তুষ্টি লাভের আশায় হাজারো মানুষ আল্লাহর কাছে আর্জি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান

Read moreDetails

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)’র যৌথ উদ্যোগে ৫ অক্টোবর-২০২৪ ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন

"শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে 'বিশ্ব শিক্ষক দিবস' উপলক্ষ্যে ১৯২১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষের ঐতিহ্যবাহী দেশের সর্বপ্রাচীন...

Read moreDetails

মিরসরাইয়ে পূজা উদযাপন কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুগাপূজা উপলক্ষে মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। শনিবার উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া মুরাদপুর...

Read moreDetails

বৈধ আয় ছাপিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক যুগ্মসচিব নিশীথ কুমার সরকার

নিজেস্ব প্রতিবেদক (ঢাকা) নিশীথ কুমার সরকার নাটোর জেলার বগাতিপাড়া উপজেলার লোকমানপুর চিথলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। বর্তমানে তিনি ফ্লাট নং জে-৫,...

Read moreDetails

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত 

বেরোবি সংবাদদাতা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়েছে। আজ শনিবার (৫ই অক্টোবর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের...

Read moreDetails

লামায় বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা সভা 

সাহাব উদ্দিন রিটু, (লামা,বান্দরবান):"শিক্ষকের কণ্ঠস্বর,শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার" এই স্লোগানকে প্রতিপাদ্য করে লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।এলক্ষে উপজেলা প্রশাসন...

Read moreDetails

ভারত এদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করতে চায়  : অধ্যাপক হারুনুর রশিদ খান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, ভারত এদেশের সোনালী আঁশ পাট শিল্প ধ্বংস করেছিল। আজকে...

Read moreDetails

৭ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ আজ

সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে গঠিত কমিশনগুলোর কয়েক সদস্যের অতীত ভূমিকা নিয়ে আপত্তি বিএনপির। আলোচনা ছাড়াই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন...

Read moreDetails

গাজীপুর শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে শিল্পকারখানার উৎপাদন

গাজীপুর: দেশের বৃহৎ পোশাক শিল্পাঞ্চল গাজীপুরে গত কয়েকদিন ধরেই চলছে শ্রমিক অসন্তোষ। এ শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পোশাক শিল্প কারখানার শ্রমিকেরা বেতন-ভাতা...

Read moreDetails

চট্টগ্রাম বন্দরে এবার আরেক জাহাজে আগুন, নিহত ১

পাঁচ দিনের ব্যবধানে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) আরেকটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত...

Read moreDetails
Page 873 of 1899 1 … 872 873 874 … 1,899

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.