মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক...
Read moreDetailsসংবাদ বিজ্ঞপ্তি 'আগে ৭ মার্চে পাড়া-মহল্লায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে বাজানো হতো। এখন অনেকটা কমে গেছে। যুগের পরিবর্তন ও মানুষের জানার আগ্রহ কম থাকায় এমনটি হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, এই ভাষণই জাতিসত্ত্বার মূল। এই শেকড় থেকে যদি আমরা সরে যাই তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হওয়া সময়ের ব্যাপার মাত্র।' বৃহস্পতিবার (৭ মার্চ) পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'আজ আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করছি; বাংলা ভাষায় কথা বলছি। দেশের অনেক নাগরিক সুবিধা ভোগ করছি। তার সবই সম্ভব হয়েছে দেশ স্বাধীন হয়েছে বলেই। তাই শেকড় থেকে কখনোই সরে যাওয়া যাবে না।' ৭ মার্চ ভাষণের স্মৃতিচারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, '৭ মার্চের আগের দিন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মীরা চিরকুটে লিখে দিয়ে যাচ্ছিলেন কি বিষয়ে বক্তব্য দিতে হবে। বঙ্গবন্ধু চিরকুটগুলো আমার বাবার (অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ) হাতে দিয়ে বলেছিলেন আমি যখন বক্তব্য দিতে মঞ্চে উঠবো; তখন এই চিরকুট আমার হাতে দিবি। পরে যখন বঙ্গবন্ধু বক্তব্য দিতে উঠলেন তখন বাবা চিরকুটগুলো তাঁর হাতে দেন। তখন বঙ্গবন্ধু বাবাকে বলেন, 'এই চিরকুটগুলো তোর কাছে রাখ। আজ আমি মনের মতো কথা বলবো। বঙ্গবন্ধুর সেই মনের কথাই ৭ মার্চের ভাষণ। সেই বক্তব্যই ছিলো বাঙ্গালীর কাছে স্বাধীনতার বার্তা, এই বক্তব্যের মধ্যেই ছিলো যে তোমরা প্রস্তুত হও দেশ স্বাধীন করতে। যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে এটাই ছিলো মূল বক্তব্য।' পুরান ঢাকার মানুষ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ১৯৭০ এর ঐতিহাসিক নির্বাচনে পুরান ঢাকার কোতয়ালি-সূত্রাপুর আসন থেকে নির্বাচন করে বঙ্গবন্ধু বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। ঢাকাবাসী তাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৩ সালের নির্বাচনেও কোতয়ালি-সূত্রাপুর থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরে জাতির জনক রাষ্ট্রপতি হওয়ার পরে এই আসন থেকে আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ উপ-নির্বাচনে জয়ী হন। ১৯৬৫ সনে আমার বাবা জাতির জনকের একান্ত সহকারী হিসেবে নিয়োগ লাভ করেন এবং জাতির জনকের জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সাথে ছিলেন, পাশে ছিলেন। ছায়ার মতো জাতির জনকের সঙ্গে ছিলেন। জাতির জনক এবং তাঁর পরিবারের সঙ্গে আমার পিতার সম্পর্ক অল্প বয়স থেকে। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আমেনা বেগমের সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ ফকির প্রমূখ বক্তব্য দেন।###
Read moreDetailsসংবাদ বিজ্ঞপ্তি দেশে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সরকার সার্বিকভাবে চেষ্টা করছে একটা নিরাপদ শহর নাগরিকদের উপহার দেওয়ার জন্য। এ ছাড়া আমি আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আপনাদের যে কোন সমস্যায় পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার দুয়ার সব সময় খোলা। আজ বুধবার (৬ মার্চ) দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদরঘাট শাখায় আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড’ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা শহরের বিভিন্ন অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের এই শহর খুবই ঘনবসতিপূর্ণ। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় সেবাদানকারী সংস্থার সক্ষমতা বাড়াতে পারিনি। তবে সরকার খুবই আন্তরিক, সরকার চেষ্টা করে যাচ্ছে মানুষকে সেবা দিতে। মানুষের পাশে দাঁড়াতে। এরকম দূর্ঘটনার ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি। কিন্তু আমাদের প্রবণতা হচ্ছে ভুলে যাওয়া। আমরা এসব দূর্ঘটনা না ভুলে সচেতন থাকলে অনেক ক্ষেত্রে পরিত্রাণ পাওয়া সম্ভব। সচেতনতার কথা কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অগ্নিকাণ্ডের এই ধরণের ঘটনা যখন ঘটে তখন একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। যে মারা যায় সে তো চলেই গেলো, পরিবারের সদস্যদের জীবযাত্রা থেমে যায়। বয়স্ক মা-বাবার চিকিৎসা, সন্তানদের পড়াশোনা সবকিছু ব্যাহত হয়ে যায়। সুতরাং আমরা সচেতন হলে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। আমাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এই আয়োজন, ফায়ার সার্ভিসের এই মহড়া সচেতনতা বৃদ্ধির জন্য। এই সচেতনতার মাধ্যমে আপনার জন্য যেমন নিরাপদ জীবন নিশ্চিত করবেন, তেমনি আপনার আশেপাশের সবার জন্যই নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের টেকসই উন্নয়নের মধ্যে থাকতে হবে। এই উন্নয়ন ধরে রাখতে হবে এবং এই উন্নয়নের ফলাফল ভোগ করতে হবে। সেজন্য আমাদের জান-মালের নিরাপত্তা অত্যন্ত জরুরি। বক্তব্যের শুরুতে ঢাকার সাবেক এই মেয়র বেইলে রোডে অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি সমবেদনা জানান এবং তাদের রূহের মাগফেরাতের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদের সভাপতিত্ব করেন। এ ছাড়া অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া উপকমিটির সভাপতি এ বি এম সফিকুল হায়দার, সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও তদন্ত কমিটির প্রধান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের কো-চেয়ারম্যান কামাল হোসেন, বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের সভাপতি বাবুল হোসেন বাবু প্রমুখ বক্তব্য দেন।###
Read moreDetailsইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পাবনা জেলার ৯টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষিউদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত...
Read moreDetailsবেইলি রোডে গ্রীণ কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর পর অভিযান শুরু হয়েছে সমস্ত রাজধানী জুড়ে। ঢাকা মহানগর পুলিশ...
Read moreDetailsনারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দরের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের কমিটি গঠন নিয়ে বিতর্ক যেন এখনো পিছ ছাড়ছেনা। দিন যতই যাচ্ছে বিতর্ক ক্রমে...
Read moreDetailsনিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র বার্ষিক বনভোজন, সাধারণ সভা, আন্তর্জাতিক মাতৃভাষা...
Read moreDetailsবিজ্ঞান, প্রযুক্তি ও আইনসহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ ব্রিটিশ কাউন্সিলের গ্রেট স্কলারশিপ বৃত্তি পেতে এখন আবেদন করতে...
Read moreDetailsরাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে...
Read moreDetailsনিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পথচলা সারাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠন ‘বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ এর...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob