রাজধানী ঢাকা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১২ জন নারী কবি কে কবি সংসদ বাংলাদেশ প্রদান করলেন অগ্নিকন্যা সম্মাননা ২০২৪

৯ মার্চ, শনিবার বিকাল ৩ টায় ঢাকার কমলাপুর কবি জসীম উদদীন এর বাড়িতে কবিসংসদ এর উদ্যোগে অগ্নিকন্যা সম্মাননা ২০২৪ পদক...

Read moreDetails

১৯৭১ সালের ৯ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে মজলুম জননেতা মওলানা ভাসানীর জনসভার ১ দফা ১ দাবি স্বাধীনতার বিকল্প নাই

প্রেস বিজ্ঞপ্তি ১৯৭১ সালের ৯ মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে মজলুম জননেতা মওলানা ভাসানীর জনসভায় তিনি পশ্চিম পাকিস্তানির উদ্যেশ্যে বলেন আমাদের...

Read moreDetails

নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করেন প্রধানমন্ত্রী: সাঈদ খোকন

সংবাদ বিজ্ঞপ্তি নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার (৯ মার্চ) দুপুরে পুরান ঢাকার ওয়ারীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারীর অগ্রগতী অনেক দূর এগিছে। আজ থেকে বিশ বছর আগে নারীদের সামাজিক প্রেক্ষাপট কেমন ছিলো; আজ কোন অবস্থানে রয়েছে। এখন প্রধানমন্ত্রী শ্রদ্ধাঞ্জলী দিতে গেলে দেখবেন সেখানে নারীদের রাখেন, আজ থেকে ত্রিশ বছর আগে এ দৃশ্য দেখা যেত না। এভাবে চিকিৎসা, ট্রাফিক ব্যবস্থা, অর্থনীতিসহ সব সেক্টরে নারীদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী দেখিয়েছেন বাস্তবে নারী-পুরুষে কোনো ভেদাভেদ নেই। নারীরাও যে পারে এটা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারীর অগ্রযাত্রা, নারীকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। বিদেশের সঙ্গে কিভাবে সম্পর্ক ঠিক রেখে দেশকে এগিয়ে নিতে হয় তা প্রধানমন্ত্রী দেখিয়েছেন। আমাদের দেশের কোথাও খনিজ সম্পদ পাওয়া গেলে বড় দেশের চাপ ম্যানেজ করে কিভাবে উত্তোলন করতে হয় এটা শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কেউ ভালো জানে না। কতো চমৎকার সবকিছুকে সুন্দরভাবে তিনি ম্যানেজ করতে পারেন। আগামী শত বছরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এমন ডাইনামিক নেতৃত্ব দেশে আসবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের ওই সংসদ সদস্য। তিনি বলেন, 'জননেত্রী শেখ হাসিনা প্রায় ৪৫ বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন, পঞ্চমবারের মতো এবং চারবার একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক বদলে যাওয়া দেশের নাম বাংলাদেশ। এমন কোনো দিক নেই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বদলে যায়নি। প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর বৈদেশিক নীতি কতো চমৎকার। দ্বিতীয় কেউ এমন পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। দেশ আজ প্রতিবেশী ভারতের চেয়েও এগিয়ে গেছে। ২০১৫ সালেই আমরা পাকিস্তানকে ছাঁড়িয়ে গেছি। এক সময় আমরা কেউ থাকবো না, কিন্তু আমাদের কর্মময় জীবন থাকবে। আমাদের নেত্রী যা রেখে যাচ্ছেন সেসব থাকবে। দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে গেলেন, বৈদেশিক সম্পর্ক কিভাবে গড়ে তুললেন; একটা অনুন্নত দেশকে কিভাবে উন্নয়নশীল দেশে হিসেবে গড়ে তুললেন। শত বছর পরেও প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গবেষণা হবে। এ সময় মোহাম্মদ সাঈদ খোকন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাই তাঁর স্মৃতি সংরক্ষণ করার জন্য মহাবিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মমতাজ বেগমের সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবেদা বেগমের সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলে।###

Read moreDetails

বিজিএমইএ‍‍`র নির্বাচনে ভোট পড়েছে ৮৯ শতাংশ

পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৫টা...

Read moreDetails

সংস্কার শেষে খুলেছে পোস্তগোলা সেতু, যান চলাচল শুরু

সংস্কারকাজ শেষে ঢাকার অন্যতম প্রবেশপথ বুড়িগঙ্গা নদীর ওপর পোস্তগোলা সেতু খুলে দেওয়া হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল থেকে ওই সেতু...

Read moreDetails

আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায় নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙিনায়

প্রেস বিজ্ঞপ্তি আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায় নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙিনায় আইএলও কনভেনশন ১৯০ ও কর্মক্ষেত্রে যৌন...

Read moreDetails

জন্মদিনে ভালোবাসায় সিক্ত আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা আজগর নস্কর

  মোঃ ইব্রাহিম হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক...

Read moreDetails

‘৭ মার্চ ভাষণের আগে বঙ্গবন্ধু বলেছিলেন আজ আমি আমার মনের কথা বলবো’

সংবাদ বিজ্ঞপ্তি 'আগে ৭ মার্চে পাড়া-মহল্লায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে বাজানো হতো। এখন অনেকটা কমে গেছে। যুগের পরিবর্তন ও মানুষের জানার আগ্রহ কম থাকায় এমনটি হচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, এই ভাষণই জাতিসত্ত্বার মূল। এই শেকড় থেকে যদি আমরা সরে যাই তাহলে আমাদের অস্তিত্ব বিলীন হওয়া সময়ের ব্যাপার মাত্র।' বৃহস্পতিবার (৭ মার্চ) পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এই আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে কবি নজরুল সরকারি কলেজ। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'আজ আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাস করছি; বাংলা ভাষায় কথা বলছি। দেশের অনেক নাগরিক সুবিধা ভোগ করছি। তার সবই সম্ভব হয়েছে দেশ স্বাধীন হয়েছে বলেই। তাই শেকড় থেকে কখনোই সরে যাওয়া যাবে না।' ৭ মার্চ ভাষণের স্মৃতিচারণ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, '৭ মার্চের আগের দিন বঙ্গবন্ধুর রাজনৈতিক সহকর্মীরা চিরকুটে লিখে দিয়ে যাচ্ছিলেন কি বিষয়ে বক্তব্য দিতে হবে। বঙ্গবন্ধু চিরকুটগুলো আমার বাবার (অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফ) হাতে দিয়ে বলেছিলেন আমি যখন বক্তব্য দিতে মঞ্চে উঠবো; তখন এই চিরকুট আমার হাতে দিবি। পরে যখন বঙ্গবন্ধু বক্তব্য দিতে উঠলেন তখন বাবা চিরকুটগুলো তাঁর হাতে দেন। তখন বঙ্গবন্ধু বাবাকে বলেন, 'এই চিরকুটগুলো তোর কাছে রাখ। আজ আমি মনের মতো কথা বলবো। বঙ্গবন্ধুর সেই মনের কথাই ৭ মার্চের ভাষণ। সেই বক্তব্যই ছিলো বাঙ্গালীর কাছে স্বাধীনতার বার্তা, এই বক্তব্যের মধ্যেই ছিলো যে তোমরা প্রস্তুত হও দেশ স্বাধীন করতে। যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হবে এটাই ছিলো মূল বক্তব্য।' পুরান ঢাকার মানুষ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ১৯৭০ এর ঐতিহাসিক নির্বাচনে পুরান ঢাকার কোতয়ালি-সূত্রাপুর আসন থেকে নির্বাচন করে বঙ্গবন্ধু বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। ঢাকাবাসী তাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭৩ সালের নির্বাচনেও কোতয়ালি-সূত্রাপুর থেকে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরে জাতির জনক রাষ্ট্রপতি হওয়ার পরে এই আসন থেকে আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ উপ-নির্বাচনে জয়ী হন। ১৯৬৫ সনে আমার বাবা জাতির জনকের একান্ত সহকারী হিসেবে নিয়োগ লাভ করেন এবং জাতির জনকের জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর সাথে ছিলেন, পাশে ছিলেন। ছায়ার মতো জাতির জনকের সঙ্গে ছিলেন। জাতির জনক এবং তাঁর পরিবারের সঙ্গে আমার পিতার সম্পর্ক অল্প বয়স থেকে। আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ আমেনা বেগমের সভাপতিত্বে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ ফকির প্রমূখ বক্তব্য দেন।###

Read moreDetails

অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে: সাঈদ খোকন

সংবাদ বিজ্ঞপ্তি দেশে ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, সরকার সার্বিকভাবে চেষ্টা করছে একটা নিরাপদ শহর নাগরিকদের উপহার দেওয়ার জন্য। এ ছাড়া আমি আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আপনাদের যে কোন সমস্যায় পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার দুয়ার সব সময় খোলা। আজ বুধবার (৬ মার্চ) দুপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদরঘাট শাখায় আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড’ বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা শহরের বিভিন্ন অগ্নিকাণ্ডের কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের এই শহর খুবই ঘনবসতিপূর্ণ। এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক বেড়েছে, কিন্তু সেই তুলনায় সেবাদানকারী সংস্থার সক্ষমতা বাড়াতে পারিনি। তবে সরকার খুবই আন্তরিক, সরকার চেষ্টা করে যাচ্ছে মানুষকে সেবা দিতে। মানুষের পাশে দাঁড়াতে। এরকম দূর্ঘটনার ক্ষেত্রে সচেতনতা খুবই জরুরি। কিন্তু আমাদের প্রবণতা হচ্ছে ভুলে যাওয়া। আমরা এসব দূর্ঘটনা না ভুলে সচেতন থাকলে অনেক ক্ষেত্রে পরিত্রাণ পাওয়া সম্ভব। সচেতনতার কথা কথা উল্লেখ করে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অগ্নিকাণ্ডের এই ধরণের ঘটনা যখন ঘটে তখন একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। যে মারা যায় সে তো চলেই গেলো, পরিবারের সদস্যদের জীবযাত্রা থেমে যায়। বয়স্ক মা-বাবার চিকিৎসা, সন্তানদের পড়াশোনা সবকিছু ব্যাহত হয়ে যায়। সুতরাং আমরা সচেতন হলে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি। আমাদের সচেতনতা বৃদ্ধির জন্যই আজকের এই আয়োজন, ফায়ার সার্ভিসের এই মহড়া সচেতনতা বৃদ্ধির জন্য। এই সচেতনতার মাধ্যমে আপনার জন্য যেমন নিরাপদ জীবন নিশ্চিত করবেন, তেমনি আপনার আশেপাশের সবার জন্যই নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশ উন্নয়নের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের টেকসই উন্নয়নের মধ্যে থাকতে হবে। এই উন্নয়ন ধরে রাখতে হবে এবং এই উন্নয়নের ফলাফল ভোগ করতে হবে। সেজন্য আমাদের জান-মালের নিরাপত্তা অত্যন্ত জরুরি। বক্তব্যের শুরুতে ঢাকার সাবেক এই মেয়র বেইলে রোডে অগ্নিকাণ্ডে নিহত সকলের প্রতি সমবেদনা জানান এবং তাদের রূহের মাগফেরাতের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদের সভাপতিত্ব করেন। এ ছাড়া অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া উপকমিটির সভাপতি এ বি এম সফিকুল হায়দার, সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও তদন্ত কমিটির প্রধান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের কো-চেয়ারম্যান কামাল হোসেন, বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের সভাপতি বাবুল হোসেন বাবু প্রমুখ বক্তব্য দেন।###

Read moreDetails

পাবনায় আড়াইশ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি

 ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পাবনা জেলার ৯টি উপজেলার প্রায় ২৫০জন নির্বাচিত কৃষিউদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত...

Read moreDetails
Page 40 of 96 1 … 39 40 41 … 96

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

Recent Comments

    Welcome Back!

    Login to your account below

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.