প্রেস বিজ্ঞপ্তি নারী, শিশু ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় আগামী ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে তামাকজাত দ্রব্যের উপর অধিক হারে করারোপের দাবিতে মঙ্গলবার (১৪ মার্চ, ২০২৩) সকালে ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের সামনে সংহতি প্রকাশ করেছে ঢাকা আহ্ছানিয়া মিশনসহ তামাক বিরোধী সংগঠনগুলো। পরোক্ষ ধূমপানের স্বাস্থ্য ঝুঁকির কথা উল্লেখ করে বক্তারা বলেন, গর্ভবতী অবস্থায় পরোক্ষ ধূমপানের প্রভাবে সন্তান জন্মের ২৪ ঘন্টার মধ্যে মারা যাওয়া কিংবা মৃত সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা বাড়ে উল্লেখযোগ্য হারে। এমনকি, মায়ের বুকের দুধও হ্রাস পায়। কর্মসূচিতে বক্তারা জানান, শুধু নারীদের স্বাস্থ্য সুরক্ষাই নয়, তামাকজাত দ্রব্যের উপর অধিক হারে করারোপের মাধ্যমে প্রায় ১০ লক্ষ তরুণ-তরুণীকে তামাক ব্যবহার থেকে বিরত করা যাবে এবং প্রায় ৫ লক্ষ তরুণ-তরুণী অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে । এছাড়াও, কার্যকর করারোপের মাধ্যমে বাড়তি প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব। বিশ্বস্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বক্তারা জানান, বিশ্বের ১০০ কোটি মানুষ যারা ধূমপান করে তাদের মধ্যে ২০ কোটি নারী এবং প্রতি বছর প্রায় ২২ কোটি নারী তামাক সেবনের কারণে মারা যায়। এদের মধ্যে ৭১ শতাংশেরও বেশি নারী বাংলাদেশের মতো মধ্যম ও নিম্ন আয়ের দেশে বাস করে। এসব অঞ্চলে তামাকজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকিও বেশি। বিশ্বের অনেক দেশে নারীদের মধ্যে ধূমপানের হার বেশি পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি তামাকের কারণে সৃষ্ট পরিবেশের ক্ষতি তথা জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যূত মানুষের মধ্যে ৮০ শতাংশই হচ্ছে নারী। প্রতি বছর বিশ্বে ৮০ লাখ মানুষের মৃত্যু হয় তামাক গ্রহণের কারণে, শুধু বাংলাদেশেই ১ লক্ষ ৬১ হাজার। এরমধ্যে ১২ লাখ মানুষই প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের শিকার। এছাড়া ৮৫% হৃদরোগের ঝুঁকিও বাড়ায় পরোক্ষ ধূমপান। এমনকি নারীদের ক্যান্সার ও হৃদরোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা পুরুষের তুলনায় ২৫ শতাংশ বেশি। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী পরিচালক সাজেদুল কাইয়ুম দুলাল,...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ মার্চ ২০২৩ইং মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে...
Read moreDetailsভুল চিকিৎসায় জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের ক্রিটিকাল কেয়ার মেডিসিন অ্যান্ড...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি আসন্ন পবিত্র রমজান মাসে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এবং তৃতীয় লিঙ্গের সদস্যদের নিয়ে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন...
Read moreDetailsনারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের...
Read moreDetailsপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৩ মার্চ ২০২৩ সোমবার সকাল ৯ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গ্রাম পুলিশ...
Read moreDetails১১ই মার্চ, ২০২৩ নরসিংদীতে ঢাকা স্কুল অফ ইকোনমিক্স-এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রামের মাস্টার অব ইকোনমিকস (উদ্যোক্তা অর্থনীতি) এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট-এর শিক্ষার্থীদের নিয়ে শিল্প পরিদর্শন সম্পন্ন হয়েছে। এসময়, ছাত্ররা গ্রামের দরিদ্র মানুষের মধ্যে ক্ষুদ্রঋণের কার্যকারিতা মূল্যায়ন করার চেষ্টা করেছে। এসময়, উদ্যোক্তারা বলেন বর্তমান সরকারের আমলে গ্রামাঞ্চলে নারীর ক্ষমতায়ন অনেকাংশে বেড়েছে। তারা তাঁত কারখানা, জামাদানি পল্লী, সুতার ফ্যাক্টরি, বুটিক পল্লী পরিদর্শন...
Read moreDetailsলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা করতে অংশীদার নিয়ে কাজ করছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। আন্তর্জাতিক...
Read moreDetailsরাজধানীর বিভিন্ন এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের হাতে নানা ধরনের নাজেহালের শিকার হচ্ছে সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনার...
Read moreDetailsসপ্তাহের একেক দিন বন্ধ থাকে রাজধানীর একেক এলাকার মার্কেট ও দোকানপাট। তাই রাজধানীর কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob