সাবেক এমপি দবিরুল ইসলাম আটক জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর রুহিয়া থানার প্রয়াত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের এক আওয়ামী লীগের নেতার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলার প্রধান আসামি তিনি। মামলার অভিযোগে জানা যায়, গত ১০ আগস্ট মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় ক্রয় করা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেয় এবং বাদীকে বেধড়ক পেটায়। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবকে সংসদ সদস্য দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু বলেন, আমার বিরুদ্ধে যে অন্যায় ও অত্যাচার করা হয়েছে। ন্যায় বিচারের আশায় মামলা দায়ের করেছি। এরআগে গত ১১ সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে। গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক রহিমা খাতুন কার জামিন আবেদন নামঞ্জুর করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য্য করেন। জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও
Read moreDetailsবন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সংগঠনের দায়িত্বশীল, কর্মী ও দেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয়...
Read moreDetailsসিলেট: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন, আদর্শ নীতি ও আদর্শবান লোকদের নেতৃত্বে...
Read moreDetailsলগি বৈঠার তান্ডবের মধ্যদিয়ে শেখ হাসিনা হত্যার রাজনীতি শুরু করেছিল মিরসরাই প্রতিনিধি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিরসরাইয়ে পথসভা করেছে বাংলাদেশ...
Read moreDetails‘ফ্যাসীবাদী সরকারের পতনের পরে অর্ন্তর্তিকালিন সরকার অনেক ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য কাজ শুরু করলেও সাধারণ মানুষকে স্বস্তি দিতে অগ্নিমূল্যের বাজারে এখনো...
Read moreDetailsগোপাল চন্দ্র রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, গত ১৭ বছর ধরে বিগত...
Read moreDetailsজসীমউদ্দীন ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদান ও হত্যার দুইটি মামলায় ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনের জামিন নামঞ্জুর করে গ্রেফতার দেখানো হয়েছে। এসময় উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে শোনা যায় এতো উন্নয়ন করলাম তাঁর পরেও জেলে যেতো হলো আমাকে। ৩০ সেপ্টেম্বর, সোমবার দুপুরে তাকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের তোলা হলে জামিন নামঞ্জুর করেন আদালতের বিচারক নিত্যানন্দ সরকার। বিষয়টি নিশ্চিত করেন বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত ১৭ আগস্টে সাবেক এমপিকে পুলিশ গ্রেফতার করেন। তখন থেকেই তিনি কারাগারে আছেন। এর পর ঠাকুরগাঁও রোডের ঘটনায় দুইজন বাদী হয়ে তার নামে দুইটি হত্যা মামলা দায়ের করেন। যেহেতু রমেশ চন্দ্র সেন আগে থেকেই গ্রেফতার ছিল তাই হত্যার দুই মামলায় আজকে তাকে পুনঃগ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ৮৪ বছর বয়স্ক এই মানুষটি ইস্পাইনাল কোডসহ নানা রোগের সমস্যায় ভুগছেন। এই অবস্থায় তিনি সরাসরি উপস্থিত থেকে ঘটনায় যুক্ত থাকার বিষয়টি সঠিক না। আমরা আদালতকে বলেছি এসব মামলায় তাকে মিথ্যাভাবে যুক্ত করা হয়েছে। আমরা তার জামিন চেয়েছিলাম। আদালত হত্যা মামলা বিবেচনায় তার জামিন নামঞ্জুর করেছেন। উল্লেখ্য- গত ৫ আগস্টে ঠাকুরগাঁও রোড এলাকায় ৪ জন নিহতের ঘটনায় রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামি করে গত ২১ আগস্ট রাতে সদর থানায় ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জাকির হোসেন। একই ঘটনায় ২ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলা হরিনারায়নপুর মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে জামায়াত নেতা মো. ফজলে আলম ওরফে রাসেদ ঠাকুরগাঁও বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। জসীমউদ্দীন ইতি
Read moreDetailsগণচীনের ৭৫তম বার্ষিকী উপলক্ষে চীনের জনগনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেন, বিগত ৭৫ বছরে,...
Read moreDetailsপিরোজপুর: পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামীলীগ সরকার ইসলাম বিদ্বেষী। শুধু আল্লামা...
Read moreDetailsআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী গ্রেপ্তার হয়েছেন। আলোচিত-সমালোচিত এই সাবেক সংসদ সদস্যকে মৌলভীবাজার থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর)...
Read moreDetails[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob