সরকারি তথ্য অনুযায়ী, সাইবার স্পেসে জুয়া, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য কঠোর শাস্তি আরোপ করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর ২০ ধারা অনুযায়ী, এই অপরাধে দণ্ডিত হলে দুই বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ড হতে পারে।
শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সরকারি তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সাইবার জুয়া ও প্রতারণার বিরুদ্ধে সজাগ থাকার জন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
এই অধ্যাদেশ কার্যকর হওয়ার পর থেকে সাইবার জুয়া ও প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।







