দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি সাধারন জনগনের কাছে পৌছে দিতে পটুয়াখালীর দুমকি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভাও লিফলেটবিতরন করাহয়েছে। রবিবার বেলা ১১ টায় দুমকি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুমকি উপজেলা আওয়ামীলীগে সহ-সভাপতি শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, সহসভাপতি ও আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক মোঃ অসীম মৃধা। এসময় দুমকি উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলী, ওয়ার্ড আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের তিন শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে থানা ব্রীজ সংলগ্ন বাজারে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্বলিত লিফলেট বিতরন করেন এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা এবং জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট দিয়ে উন্নয়নের সাথে থাকার আহবান জানান। #
অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর
অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা...








