Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home /প্রবাসী খবর

আটলান্টার ফোবানা সম্মেলন সফল না ব্যর্থ?

admin by admin
September 8, 2025
in /প্রবাসী খবর, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডুলুথে ( আটলান্টা) ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) ৩৯তম সম্মেলন শেষ হয়েছে গত রোববার (৩১ আগষ্ট)। চরম অব্যবস্থাপনা,অনিয়ম আর দর্শকশ্রোতারা সীমাহীন হয়রানির শিকার হন সম্মেলনের দ্বিতীয় রাতে। পুলিশের গ্রেপ্তারের হুমকিতে লজ্জিত হয়েছেন শত শত দর্শকশ্রোতা। আয়োজকদের খামখেয়ালিপনায় মিলনায়তনের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত দর্শকশ্রোতার সমাগম হওয়ায় গুয়িনেট কাউন্টির ফায়ার মার্শাল শনিবারের অনুষ্ঠানে বন্ধ করে দেয়। টিকেট কেটেও ভেতরে প্রবেশ করতে পারেননি প্রচুর সংখ্যক দর্শকশ্রোতা। এসময় পুলিশ এসে সকল দর্শকশ্রোতাদের গ্রেপ্তারের হুমকি দিলে লজ্জিত হয়ে পড়েন সকলেই।

শুধু তাই নয়, রোববার তৃতীয় রাতে সময়ের অভাবে শিল্পী ও কলাকুশলীদের দফায় দফায় মাইক বন্ধ করে দেওয়া হয়। ফলে দু’টি গানের বদলে একটি কিংবা তিনিটির বদলে ২টি গান গাওয়ার সুযোগ পান তারা। শিল্পীরা অভিযোগ করেন তারা নির্দিষ্ট সময়ের জন্য অগ্রিম অর্থ প্রদান করে শ্লট কিনেছিলেন। হাজারো দর্শকের সামনে এভাবে মাইক বন্ধ করে দেওয়ায় তারা চরমভাবে অপমানিত বোধ করেন।

আটলান্টা থেকে ৩৫ মাইল দূরে ডুলুথ শহরের প্রাণকেন্দ্র গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে গতকাল শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় ৩৯তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম দিনের অনুষ্ঠান ছিল অত্যন্ত চমকপ্রদ। প্রথম দিনের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা হাজারো প্রবাসী বাঙালির পদচারণায় পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। কিন্তু বিপত্তি ঘটে শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে।

শনিবার (৩০ আগষ্ট) ভার্জিনিয়ার অপাজেয় বাংলার পরিবেশনায় হিন্দুদের জীবন গুরুত্বপূর্ণ,মুসলিমদের জীবন গুরুত্বপুর্ন এবং সকল মানুষের জীবন গুরুত্বপূর্ণ এ রকম একটি বিষয় শিল্পীদের পেছনের পর্দায় উঠে আসে। পরিবেশনা শেষে ৩৯তম ফোবানা সম্মেলনের আহবায়ক নাহিদুল খান সাহেল মঞ্চে উঠে বলেন ফোবানা একটি অরাজনৈতিক সংগঠন, এখানে কোন রাজনীতির কোন বিষয় আনা যাবে না বলে তিনি শিল্পীদের কটাক্ষ করেন। এত শিল্পীরা লাঞ্ছিতবোধ করেন। পরদিন রোববার এ বিষয়টি উঠে আসে ফোবানার বার্ষিক সাধারন সভায়। অপাজেয় বাংলার কর্ণধার শম্পা শ্রীসহ অনেকেই আহবায়কের কাছে এ বিষয়টির ব্যাখ্যা চান। এর উত্তরে তিনি পুনরায় রাজনৈতিক বিষয়ের কথা উল্লেখ করেন।

নাহিদুল খান সাহেল এক প্রশ্নের জবাবে এ প্রতিবেদককে জানান, রাজনৈতিক শ্লোগান দেখানো হয়েছিল এবং রাজনৈতিক ব্যক্তির ছবি ভিডিওতে। ফোবানা অরাজনৈতিক সংগঠন, যে কোন রাজনৈতিক শ্লোগান বা রাজনীতিবিদদের ছবি কেউ দেখালে তার বিরুদ্ধে কথা বলা আমার দায়িত্ব। অথচ জাতির জনক বঙ্গবন্ধুর ছবির প্রদর্শন করা হয়েছে। কিন্তু স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ছবি প্রদর্শিত না হওয়ায় জর্জিয়া বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা একটি প্রতিবাদ সভাও করেছেন বলে জানা গেছে। প্রতিবাদ সভা থেকে অবিলম্বে জর্জিয়া বিএনপির সভাপতি পদ থেকে তার পদত্যাগ দাবি করেছেন।

এদিকে ৩৯তম ফোবানার নির্বাহী কমিটির সাবেক চেয়ারপারসন মাসুদ রব চৌধুরীকে প্রশ্ন করা হয়, মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ্যে একজন শিল্পীকে অপমান করার ঘটনায় সাধারন সভায় আটলান্টা ফোবানার আহবায়ক সাহেল খানের বহিস্কারের দাবি উঠেছে এ ব্যাপারে আপনার মতামত কী? উত্তরে তিনি বলেন, এ কথা ঠিক নয়।

ফোবানার সাবেক নির্বাহী সচিব আবীর আলমগীর জানান, সাধারন সভা আমি পরিচালনা করেছি, এ তথ্য আমিই জানি না। আপনি কোথা থেকে এই তথ্য আবিস্কার করলেন। এ ধরণের ভুয়া তথ্য কে দিয়েছে জানি না।

আসন্ন ৪০তম ফোবানার নির্বাহী কমিটির নব নির্বাচিত চেয়ারপারসন রবিউল করিম বেলাল জানান, সাধারন সভায় এ রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শনিবার রাতে সাহেল খানের ঘোষনাও তিনি নিজ কানেই শুনেছেন। তিনি বলেন, সাধারন সভায় কোন সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না, কিন্তু সভার এ তথ্য আপনি কীভাবে পেলেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখন কোন সংবাদ প্রকাশ করা ঠিক হবে না বলে উল্লেখ করেন তিনি।

রোববার সন্ধ্যার পর থেকে কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে প্রবেশপথে জিম্মি করা হয় শত শত দর্শকশ্রোতাদের। গত আটত্রিশ বছরে যা ঘটেনি এবারে তাই ঘটছে আটলান্টার ৩৯তম ফোবানা সম্মেলনে। জর্জিয়ার সর্বস্তরের মানুষ এ সম্মেলনে কোন সাড়া দেয়নি। সবার অংশগ্রহণ না থাকায় আটলান্টার প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন আয়োজকদের পারিবারের সদস্য, আত্মীয়-স্বজন দোকান কর্মচারীদের সর্বস্তরে দায়িত্ব প্রদান করে চরম স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন তারা। যা এর আগে অন্য কোন ফোবানায় ঘটেনি।ফলে এবারের ফোবানা রুপান্তরিত হয়েছে তাদের পারিবারিক ফোবানা সম্মেলনে।

এবারের সম্মেলনে ছিল বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর বিশেষ সেবা সার্ভিস। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া এই বিশেষ সার্ভিসটি আয়োজন করেছে বলে প্রচারণা চালানো হলেও অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার কোন সদস্যদের সম্পৃক্তা খুঁজে পাওয়া যায়নি। মুলত সমিতির নাম ভাঙিয়ে এটি ছিল একটি মিথ্যা প্রচারণা। তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক ছিলেন আটলান্টাভিত্তিক সাহিত্য-সংস্কৃতিক সংগঠন ‘বাংলা ধারা’, কিন্ত গত ১০ বছরেও বাংলা ধারার কোন কর্মকান্ড দেখেনি আটলান্টাবাসী। আটলান্টা প্রবাসী বেশ কয়েকজন সচেতন বাংলাদেশি এ তথ্য জানিয়েছেন। এবারের সম্মেলনে উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে সর্বমোট ৭৪টি সংগঠন এবং সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন বলে ফোবানার নেতৃবৃন্দরা জানিয়েছেন।

গত বুধবার (৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ৩৯তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, আটলান্টা ফোবানা সম্মেলনে সব অনুষ্ঠান নিখুঁত ছিল না। কিছু অনিচ্ছাকৃত ভুল, সামান্য বিশৃঙ্খলা, অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থনা করছি। বিবৃতিতে তিনি ভুল, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেন।

 

নিমন্ত্রণ পায়নি আটলান্টার সাংবাদিকরা

 

আটলান্টার ৩৯তম ফোবানা সম্মেলনে এ প্রতিবেদকসহ নিউ ইয়র্ক ও অন্যান্য অঙ্গরাজ্য থেকে প্রচুর সংখ্যক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেও অফিসিয়াল কোন নিমন্ত্রণ পায়নি আটলান্টার সাংবাদিক শিকদার মনজিলুর রহমান, রুমি কবির, এ এইচ রাসেল খান ও নুর ভুইয়া।

 

৩৯ বছরেও সাংবাদিকদের বসার ব্যবস্থা হয়নি ফোবানা সম্মেলনে

 

৩৯ বছরেও সাংবাদিকদের বসার আলাদা কোন ব্যবস্থা হয়নি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে। সাংবাদিক, ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের বেশিরভাগ সময় দাঁড়িয়ে থেকে দায়িত্ব পালন করতে হয়। কেউ প্রথম কিংবা দ্বিতীয় সারিতে বসলে তাদের উঠিয়ে দেওয়া হয় অনুরোধে বা নিরাপত্তাকর্মীদের দ্বারা। এ বিষয়টি প্রতি বছরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও কেউ তা কর্ণপাত করেননি।

দ্বিতীয় দিনে শনিবার (৩০ আগস্ট) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ৩৯তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব মাহবুবুর রহমান ভুঁইয়া একজন সংবাদকর্মীকে চেয়ার ছেড়ে অন্যত্র যাবার অনুরোধ করেন। পরে তিনি করিডোরে ফ্লোরে বসেই কাজ করেন। সাংবাদিকদের অবমূল্যায়ন করে পৃষ্ঠপোষকদের পেছেনে ছুটতেই ব্যস্ত হয়ে পড়েন। এসময় অপর একজন কর্মী এসে ভার্জিনিয়ার জনৈক একজন পৃষ্ঠপোষককেও চেয়ার ছেড়ে অন্যত্র যেতে বলেন। তিনি বলেন আমিও একজন স্পন্সর। পাল্টা উত্তরে তিনি বলেন যারা ১০ হাজার ডলারের বেশি স্পন্সর করেছে এসব চেয়ার শুধু তাদের জন্য। বিতর্ক না বাড়িয়ে পরে তিনি ফিরে যেতে বাধ্য হন।

Post Views: 149

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
14

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
21

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
17

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

by admin
October 13, 2026
0
15

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার...

বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল

বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল

by admin
October 13, 2026
0
12

সালাম মাহমুদ: সাম্প্রতিক সময়ের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং আন্তর্জাতিক বাজারে দক্ষ মানবসম্পদ তৈরির এক অভিনব ব্যবসায়িক দর্শন উন্মোচনের মধ্য দিয়ে...

প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা

প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা

by admin
October 13, 2026
0
12

    বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :   গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ‘প্রমোট’ মহিলা হোস্টেলের সংস্কার ও উন্নয়নকাজে বিভিন্ন অসংগতির অভিযোগ উঠেছে। সরকারি এই কাজের ব্যয়, অনুমোদন ও নথিপত্রের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বি এম নকিবুল হাসান। তথ্য দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ইন্টারেস্ট শো করো না, ফোন রাখ।” সরকারি একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে। অনুসন্ধানে জানা যায়, প্রমোট মহিলা হোস্টেলের সংস্কার ও উন্নয়নকাজে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই অর্থের মূল উৎস, সংগৃহীত ভাড়া জমার ব্যাংক হিসাব এবং তা খরচে প্রশাসনিক অনুমোদন রয়েছে কি না—এ নিয়ে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। কাজের কারিগরি প্রাক্কলন ও বাস্তবায়নের পদ্ধতিতেও পাওয়া গেছে একাধিক অসংগতি। ২০২৫ সালে গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদের উদ্যোগে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসানকে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই কমিটির অনেক সদস্য কাজের বিষয়ে কিছুই জানেন না। কেউ কেউ দাবি করেছেন, তালিকায় তাদের নাম বা স্বাক্ষর থাকলেও উন্নয়নকাজের বিস্তারিত সম্পর্কে তাদের অন্ধকারের রাখা হয়েছে। কমিটিতে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস আক্তারের উপস্থিতি দেখানো হলেও তিনি জানান, ওই হোস্টেলের কোনো সভা বা কমিটিতে তার থাকার কথা নয় এবং তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। অন্যদিকে, মেরামত কাজের জন্য তৈরি করা এস্টিমেট নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীর স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে তা নেই। এমনকি কমিটিতে থাকা সহকারি প্রকৌশলীর নাম কেটে উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলামিন জানান, মাধ্যমিক শিক্ষা অফিসের অনুরোধে তিনি উপসহকারী প্রকৌশলীকে সহযোগিতার কথা বলেছিলেন, তবে কাজের কোনো অফিশিয়াল সার্কুলার বা রেজুলেশন তাকে দেখানো হয়নি। উপসহকারী প্রকৌশলী আতীকুর রহমানও স্বীকার করেছেন, স্যারের নির্দেশ পেয়ে শুধু স্বাক্ষর করেছেন। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী কাজের দরপত্র বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে শিক্ষা কর্মকর্তা নিজেই সবকিছু তদারক করছেন। গাইবান্ধা শহর থেকে নিজের গাড়িতে করে মিস্ত্রি ও শ্রমিকদের পলাশবাড়ীতে এনে দিনভর কাজ করিয়ে সন্ধ্যায় আবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনিক তদারকি এড়াতে কাজটিকে নিজের মতো চারটি ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা বি এম নকিবুল হাসান দাবি করেন, “এটি সরকারি অর্থায়নের কাজ নয়। হোস্টেলে বসবাসকারীদের ভাড়ার টাকা ইউএনও এবং আমার যৌথ ব্যাংক হিসাবে জমা থাকে। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সেই টাকা দিয়েই সংস্কারকাজ চালানো হচ্ছে।” তবে ২০২৫ সালের রেজুলেশন দিয়ে ২০২৬ সালে এসে নতুন কোনো অনুমোদন ছাড়া কীভাবে কাজ চলছে এবং সরকারি প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের অর্থ কোন বিধিবলে সরাসরি খরচ করা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। স্বচ্ছতার স্বার্থে ব্যাংক বিবরণী, খরচের অনুমোদনপত্র, প্রাক্কলন, কাজের আদেশ ও বিল-ভাউচার জনসম্মুখে প্রকাশের দাবি উঠেছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি অনুসন্ধানের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং শিক্ষা কর্মকর্তা নকিবকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন। তবে ইউএনওর নির্দেশ সত্ত্বেও সাংবাদিকদের তথ্য না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা।   উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মনজুর কাদির মুকুল বলেন তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার। সেখানে সাংবাদিকরা বাধ্য গ্রস্থ হলে সেটা দুঃখ জনক।  ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d