Sunday, October 11, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

আন্দোলনের বার্তা ঘরে ঘরে

admin by admin
March 20, 2023
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সারা দেশের ২৫০০ সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঢাকায় এনে মতবিনিময় করেছে বিএনপি। মতবিনিময় শুরু হয় গত ২৩ ফেব্রুয়ারি, শেষ হয় ১৬ মার্চ। ১০ দিনের রুদ্ধদ্বার এ মতবিনিময় সভায় মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিরা নানা ইস্যুতে তাদের মতামত তুলে ধরেন।

বিপরীতে হাই কমান্ড থেকে পেয়েছেন নানা দিকনির্দেশনা। দলটির দায়িত্বশীল একাধিক নেতা বলছেন, এ ধরনের মতবিনিময় সভা চলমান আন্দোলন কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে।

নগর-মহানগরের সীমা ছাড়িয়ে ১০ দফার দাবিতে সরব হবে সাধারণ মানুষ। ‘তত্ত্বাবধায়ক সরকার’-এ দাবি নতুন করে গ্রাম-গঞ্জের ঘরে ঘরে পৌঁছে দিয়ে সরকারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে চায় বিএনপি।

চেয়ারম্যানদের তৃণমূলে সক্রিয় আন্দোলন গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন হাই কমান্ড। তৃণমূলের ক্ষোভ-অসন্তোষ দূর করার সুযোগ মেলায় সুফল মিলবে আন্দোলন-কর্মসূচিতে। তারাও সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যেতে চান না তারা।

কেন্দ্রীয় নেতারা বলছেন, জনপ্রতিনিধি হিসেবে এলাকায় সাধারণ মানুষের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ ব্যক্তি, আছে আলাদা গ্রহণযোগ্যতা ও সর্মথক। মাঠ পর্যায়ের আন্দোলন-কর্মসূচিতে নেতৃত্ব দেন, তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়বে।

সাধারণ মানুষের আন্দোলনে সম্পৃক্ত হতে সাহস পাবে। দলের অভ্যন্তরীণ কোন্দল আর কমিটি গঠনে অনিয়মের অভিযোগও জানান কেউ কেউ। তাদের উদ্দেশ্য হাইকমান্ড বলেন, ‘এখন দুঃসময় তাই বিবাদ ভুলে আন্দোলন-সংগ্রামে থাকতে হবে, দাবি আদায়ে সোচ্চার করতে হবে।’ তৃণমূলে দ্রুত দ্বন্দ্ব ও মতবিরোধ মিটিয়ে ফেলতে আহ্বান জানান।

দলীয় সূত্রমতে— কার্যত এ মতবিনিময়ের আয়োজন করা হয় তৃণমূলের গুরুত্বপূর্ণ ও জনসম্পৃক্ত নেতাদের আরও সক্রিয় করতে। ১০ দিনের রুদ্ধদ্বার এ মতবিনিময় সভায় সাবেক-বর্তমান মিলে অংশ নেন ২ হাজার ৩৬৭ জন চেয়ারম্যান। তাদের মধ্যে বক্তব্য দিয়েছেন ৩৫৭ জন।

তৃণমূল থেকে রাজধানীর গুলশানে এসে শীর্ষ নেতৃত্বের দেখা পেয়ে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে পেরে ভীষণ উজ্জীবিত তৃণমূলের প্রতিনিধিরা। তাদেরই একজন রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চিংমরম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ৭৪ বছরের আজিজুল হক।

তিনি বলেন, ‘আমার মন এমন হয়ে গেছে যে, এক বিন্দু রক্ত থাকলেও তা দিতে রাজি আছি দলের জন্য।’ নাটোর সদরের তেবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার বলেন, ‘এ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা সবাইকে সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব।’

কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘আমাদের উনারা নির্দেশ দিয়েছেন, দলের সঙ্গে সব সময় থাকতে এবং দলের জন্য কাজ করতে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত সঙ্গে থাকতে বলেছেন। আমরাও প্রতিশ্রুতি দিয়েছি, জীবন দিয়ে হলেও এ সরকারকে হটিয়ে তত্ত্বাবধায়ক সরকার এনে নির্বাচনে যাব।’

বাগেরহাট উপজেলার ৪ নং ইউনিয়ন পরিষদের সাবেক এক চেয়ারম্যান বলেন, ‘মামলা-হামলায় তৃণমূলের নেতাকর্মীরা জর্জরিত। তাদের ব্যবসা-বাণিজ্য, প্রতিষ্ঠান-পরিবার বিপর্যস্ত। সরকারি দলের দমনপীড়নে জীবন অতিষ্ঠ। এমন সময়ে নেতাদের পাশে থাকতে হবে।’

তিনি বলেন, ‘এখন কঠিন কর্মসূচি দিতে হবে। দেয়ালে পিঠ ঠেকে গেছে। সরকারের পতন ছাড়া বিকল্প নেই। তারা কেন্দ্রীয় নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার কথা বলেছেন।

দলীয় সূত্রমতে, দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ‘সরকার পতন’ একদফা দাবিতে বৃহত্তর আন্দোলন গড়তে চাইছে বিএনপি। এতে সাধারণ মানুষসহ সব পক্ষের ব্যাপক অংশগ্রহণ আশা করছে দলটি।

সম্প্রতি ইউনিয়ন থেকে থানা, জেলা ও মহানগরে পর্যায়ক্রমে যে পদযাত্রার কর্মসূচিগুলো করা হয়, এর উদ্দেশ্য সাধারণ মানুষকে কাছে টানা। এ লক্ষ্যে সারা দেশের ২০০১ সাল থেকে এখন পর্যন্ত দলীয় সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের ঢাকায় এনে মতবিনিময় করা হয়।

প্রতিটি সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সরাসরি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছেন। চলতি মাসে উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন।

১০টি মতবিনিময় সভায় উপস্থিত থাকা দুই নেতার সঙ্গে আলাপকালে জানা যায়, বিএনপির শীর্ষ নেতৃত্ব জনপ্রতিনিধিদের একটি বার্তা দিয়েছে, সেটি হলো এ সরকারকে ক্ষমতা থেকে হটাতে হবে। তা না হলে দলের অস্তিত্ব বিপন্ন হবে, দেশের মানুষেরও সংকট আরও বাড়বে।

এ বার্তার সঙ্গে সবাই একমত পোষণ করেছেন। রাজধানীতে সরকারবিরোধী বৃহত্তর আন্দোলন কীভাবে সফল করা যায়, সে কৌশল ঠিক করতে শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন।

দলের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্য নিয়ে মতবিনিময় হলেও তা কতটা সফল হয়েছে, তা নিয়ে সংশয় আছে। কারণ, প্রতিটি মতবিনিময়ের আগে দলের শীর্ষ নেতারা সামনের আন্দোলনের কর্মসূচি ও কৌশল নিয়ে চেয়ারম্যানদের মতামত জানতে চেয়েছেন।

কিন্তু বেশিরভাগ চেয়ারম্যানই সুনির্দিষ্ট করে মতামত বা পরামর্শ দিতে পারেননি। বেশিরভাগের বক্তব্যে দলের স্থানীয় নেতৃত্ব ও সাংগঠনিক বিষয়ে ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করেন। অনেকে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।

অবশ্য বিএনপির নেতারা মনে করেন, মতবিনিময় সভায় মাঠপর্যায়ের জনপ্রতিনিধিরা সাংগঠনিক বিষয় নিয়ে অভিযোগ, ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করলেও এটিও দলের কাজে লাগবে। কারণ, এর মধ্য দিয়ে মাঠের একটি চিত্র ফুটে উঠেছে। এখন সাংগঠনিক দুর্বলতা বা ক্ষোভ-অসন্তোষ দূর করার সুযোগ মিলল। এ বিষয়ে শীর্ষ নেতৃত্ব উদ্যোগী হলে আন্দোলন-কর্মসূচিতে এর সুফল মিলবে।

জানতে চাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান বলেন, ‘চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যানদের মতবিনিময় সভায় সবাই আন্দোলনের প্রস্তুতির কথাই বলেছেন। তারা বলেছেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। নির্বাচনে গিয়ে কোনো লাভ হবে না।’

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আন্দোলনের পটভূমি জেলা-উপজেলা ও বিভাগীয় পর্যায়ে এরই মধ্যে তৈরি হয়েছে। চেয়ারম্যান পদে যারা দায়িত্ব পালন করেন, তাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা অনেক বেশি। তৃণমূল পর্যায়ে তারা আন্দোলনের বার্তা ছড়িয়ে দেবেন। তারা নিজেরাও উদ্ধুদ্ধ হয়েছেন বেশ।’

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘সবার বার্তা একই। কথা বলতে সুযোগ দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। গ্রামে-গঞ্জে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এর থেকে মুক্তি চায়। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চান। এটিই তৃণমূল প্রতিনিধিদের বার্তা।’

Post Views: 235

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

by admin
October 11, 2026
0
2

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি...

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি

by admin
October 9, 2026
0
13

মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধ টাঙ্গাইলের মধুপুরে মুহূর্তের ঝড়ে কলা ও পেঁপে বাগানের...

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

by admin
October 7, 2026
0
21

  কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

by admin
October 7, 2026
0
242

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জন এবং আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যেকোনো ধরনের...

একনেকে যে ১৩ প্রকল্প অনুমোদন পেলো

একনেকে যে ১৩ প্রকল্প অনুমোদন পেলো

by admin
October 7, 2026
0
68

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।...

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য পতিত দোসররা কাজ করছে: রিজভী

নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার জন্য পতিত দোসররা কাজ করছে: রিজভী

by admin
October 7, 2026
0
33

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত দোসররা নানাভাবে...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

      রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

      October 11, 2026
      বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

      বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

      October 11, 2026
      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d