আমি একজন মেয়ে, একজনকে চার বছর ধরে ভালোবাসি। তার জন্য অনেক ভালো ছেলেকে বিয়ে করি নাই। সেও আমাকে ভালোবাসে। সে এখন বেকার স্টুডেন্ট , চাকরির চেষ্টা করতাছে। এখন দুইজনেই চাচ্ছি বিয়ে করতে যেহেতু দুই পরিবার মোটামুটি রাজি। কিন্তু এখন সমস্যা হচ্ছে কাবিনের টাকা নিয়ে। আমার বড়বোনের বিয়েতে কাবিন ছিল ২০ লাখ টাকা তাই আমার বিয়েতেও আমি একই চাচ্ছি। কিন্তু ছেলে এতে রাজি না। সে সর্বোচ্চ ৫ লাখ দিতে রাজি।দরকার হলে বিয়ে করবে না তাও এতো টাকা কাবিন করবে না। এখানে বলে রাখা ভালো আমাদের মধ্যে কোনোপ্রকার শারিরিক কিছু হয় নি। আর আমার নামে আমার বাবা ৪০ শতাংশ জমি গ্রামে আর ৫ শতাংশ সাভার লিখে দিছে। ছেলে আমাকে ভালোবেসে কিন্তু সে ২০ লাখ টাকা কাবিনে বিয়ে করতে পারবে না।দরকার হলে আমাকে ছেড়ে দিবে। আর পরিবার কাবিন কম করবে না যেহেতু আমার নামে সম্পত্তি আছে।
এখন আমি কি করবো? তাকে ছেড়ে দিবো নাকি কম কাবিনে তাকে বিয়ে করবো ??








