এইটাই আমার অহংকার –
————————————
তুমি নিশ্চিত থেকো তোমাকে আমার টানে আমার কাছে ফেরত আসতেই হবে,
এইটাই আমার সবচাইতে বড় অহংকার,
কারণ আমার চাইতে বেশি ভালোবাসা এই জগতের কারো কাছেই তুমি পাবে না।
আমি এমন করে তোমাকে ভালবাসি নি যে তুমি চাইলেই আমাকে ভুলে যেতে পারবে,
আমি তোমাকে এমন ভাবে ভালবেসেছি যতবার আমাকে ভুলতে চাইবে তার চাইতে বেশি মনে পড়বে।
শোনো,
আমি তোমাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখিনি,
আমি তোমাকে মায়া দিয়ে বেঁধে রেখেছি।
ভালোবাসা হয়তো একদিন ফুরিয়ে যায়,
কিন্তু মায়া কখনো ফুরায় না।
তুমি আমার মায়ায় আটকে গেছো,
এই মায়া থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না।
তুমি যার কাছেই যাও,
সে হয়তো তোমাকে অনেক কিছু দিবে,
কিন্তু আমার মতো করে তোমাকে ভরসা দিতে পারবে না।
আমি তো তোমাকে বলেছিলাম,
“তুমি ভেঙে গেলেও আমি আছি, তুমি হেরে গেলেও আমি আছি,
সবাই ছেড়ে গেলেও আমি তোমাকে ছাড়বো না।”
এই কথাটা কি আর কেউ তোমাকে বলতে পারবে বলো?
তুমি যখন খুব কষ্টে থাকবে,
যখন কাউকে বলতে পারবে না,
তখন তোমার বুকটা হঠাৎ করে আমার জন্য কেঁদে উঠবে।
কারণ তুমি জানো,
এই পৃথিবীতে একটা মানুষ আছে,
যে তোমার কষ্ট না বললেও বুঝে ফেলে।
সে আর কেউ না, সে আমি।
আমি তোমার উপর কোনো জোর করি না,
কোনো দাবি করি না।
আমি শুধু বিশ্বাস করি,
আমার ভালোবাসা এতটা সত্যি,
আমার দোয়া এতটা পবিত্র,
যে তুমি না চাইলেও তোমার মন তোমাকে
আমার কাছে টেনে আনবে।
মনে রেখো তোমাকে ফেরত আসতেই হবে,
এইটা আমার অভিশাপ নয়, এটা আমার অহংকার আমাকে নিয়ে।
আমি তোমাকে অভিশাপ দিতে পারি না,
কারণ আমি তোমাকে ভালোবাসি।
আমি শুধু ভরসা রাখি,
আমার এই মায়া, এই বিশ্বাস, এই ভালোবাসা
একদিন তোমাকে ঠিক আমার বুকে ফিরিয়ে আনবে।
আর যেদিন তুমি ফিরবে,
আমি তোমাকে একটা কথাই বলবো,
“দেখলে তো, আমি বলেছিলাম না?
তুমি আমার, তুমি আমারই থাকবে।
কারণ তোমাকে আমি ভালোবাসিনি,
আমি তোমাকে আমার করে নিয়েছি।”
কলমে-সন্দ্বীপ।
@highlight #motivation #facebookpost #followerseveryone কম দেখুন
মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণ ধসে প্রাণ গেল শ্রমিকের
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন একটি তোরণ ধসে বোরহান উদ্দিন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢালাইয়ের মাত্র...






