Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

আমি যেন এক অদ্ভুত বাধার সামনে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা এক মানুষ।

admin by admin
May 22, 2026
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, লাইফস্টাইল
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

 আমার স্ত্রী আমার চেয়ে পাঁচ বছরের ছোট—এখন ৩২। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। আমার সঙ্গে তার বিয়ে ২০১৭ সালে। মানুষ হিসেবে সে ভীষণ ভালো—ভদ্র, মিষ্টি একটি মানুষ। তবে তার বিয়ের আগে একজনের সঙ্গে সম্পর্ক ছিল। সেও তার সঙ্গে ঢাকা ভার্সিটিতে পড়ত, দুই বছরের বড় ছিল। তারা দু’জন দু’জনকে তখন খুব ভালোবাসত।

(এই কথাটা শুধু ভাবলেই আমার বুক কাঁপে—তবে সত্য যত কঠিনই হোক, সত্য তো সত্যই!)

সেই সময়ের দুই বছরের সম্পর্কের পর এক ভুল–বোঝাবুঝির মধ্যে দিয়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। তখন সে খুব ভেঙে পড়েছিল, ছেলেটিও নাকি পাগলের মতো কষ্ট পেয়েছিল। কিন্তু ইগোর জায়গা থেকে কেউ আর ফিরে যায়নি। তারপর সব শেষ…

এরপর আমার সঙ্গে তার পরিচয় হয় পারিবারিকভাবে। আমি সব কিছুই জানতাম। ছ’মাসের পরিচয়ে তার সুন্দর ব্যক্তিত্বের প্রেমে পড়ে আমরা বিয়ে করি। আমাদের ৯ বছরের সংসার। সে ভীষণ ভালো মানুষ, কিন্তু খুবই নীরব প্রকৃতির। আগের নাকি অনেক চঞ্চল ছিল, কিন্তু সেই ধাক্কার পর থেকে নীরব ও শান্ত হয়ে যায়।

এই ৯ বছরের সংসারে সে কোনোদিন তার প্রাক্তন সম্পর্কে কোনো কথা তোলে নাই, কোনো স্মৃতিও ধরে রাখে নাই, কখনো কোনো যোগাযোগ—এমন কিছু তো দেখি নাই, এবং তার প্রাক্তনও কোনোদিন তার সঙ্গে যোগাযোগ করেনি। আমার স্ত্রী আমার প্রতি, আমার পরিবার ও আপনজনদের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল। আমার প্রতি তার সব দায়িত্ব, যত্ন—সবই সে করে। সে আমার কাছে খুব প্রিয়। আমিও জানতাম, সে আমাকে খুব ভালোবাসে।

তার প্রাক্তনও ৩ বছর আগে বিয়ে করেছে। সে BCS-এ হয়েছে, এক জুনিয়র তার সেই পোস্ট শেয়ার দেওয়ায় , যে আবার তারই ফ্রেন্ড, তাকে আমি পরবর্তী তে মেসেজ দিলে জানায় যে সেই ছেলে টা বিয়ে করেছে। যদিও আমার স্ত্রীর প্রাক্তন, তবু বলতেই হয়—ছেলেটা ভীষণ মেধাবী ও ভালো ছেলে।

সবই ঠিক ছিল—কিন্তু গতকালের একটা ঘটনা আমার অস্তিত্বটা কাঁপিয়ে দিয়েছে।

আমি, আমার স্ত্রী, আর আমাদের একমাত্র ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রামে বেড়াতে গিয়েছিলাম এক মামার বাড়িতে। এটিই ছিল বিয়ের পর আমাদের প্রথম চট্টগ্রাম যাওয়া ,তো তিন দিনের মাথায়, মানে গতকাল সন্ধ্যায় হঠাৎ করে ওখানকার এক নামকরা হোটেলে বাফে খেতে গেলাম। ভেতরে ঢুকতেই দেখি—তার সেই প্রাক্তন ছেলেটা তার স্ত্রীকে নিয়ে বসে আছে।

আর তার প্রাক্তন—এই দিয়েই এসেছিল!

তখন আমার আর আমার স্ত্রীর মুখোমুখি হলো। পুরো ৯ বছর পর তাদের দেখা। আমার স্ত্রী পুরো চুপ করে প্রায় ১০ সেকেন্ড তাকিয়ে রইল, আর ছেলেটাও।

পুরো দৃশ্যটা মনে হলো—আমার চোখের সামনে এমন এক বাস্তবতা চলছে, যা আমাকে অসাড় করে দিল , মুহূর্ত টা এমন ছিলো যেন আমার চোখের সামনে এক নীরব সত্য দাড়িয়ে আছে , শব্দহীন চিৎকারের মতো…

অবশেষে ছেলেটা মলিন হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করল, “কেমন আছেন?”

কিন্তু তার দৃষ্টি যেন সংযত হতে চাইলেও কোথায় যেন সীমা ছাড়িয়ে যাচ্ছিল…

আমার স্ত্রী অস্ফুট স্বরে জানাল, ভালো ,তুমি?

সেও বলল, “হ্যাঁ, ভালো আছি।”

একটা চাপা অনুভূতি ভর করল আমার ভিতরে।

তারপর স্ত্রী হেঁটে চলে যেতে চাইলো। আমি আর তাকে থাকতে জোর করিনি।

গতকাল রাত—ঠাণ্ডা হাওয়ার মধ্যে অন্ধকারে দাঁড়িয়ে দক্ষিণ জানালার পাশে স্তব্ধ হয়ে দূরে চেয়ে থাকা সেই মানুষটা—আমার এত কাছের মানুষ হয়েও সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের মাঝে যেন একটা অদৃশ্য দেয়াল। যেটাকে আমি ভাবতাম নেই, অথচ সত্যিকারের সেই দেয়াল যেন কোথাও অবশিষ্ট ছিল—অদৃশ্য, কিন্তু পুরনো, প্রাচীন।

সারা রাত সে প্রায় চুপচাপ দাঁড়িয়েই কাটিয়ে দিল। বিছানায় আসতে বললে বলল, “শরীর খারাপ লাগছে।”

কিন্তু এই ‘খারাপ লাগা’—

এ কি শরীরের?

নাকি মনের গভীরে চাপা পড়ে থাকা পুরোনো কোনো ক্ষত আবারও জেগে ওঠার ব্যথা?

মানুষটা আজ আরও বেশি চুপচাপ।

আমি যেন সব বুঝে ফেলেও—মেনে নিতে পারছি না।

অদৃশ্য সবকিছু… অতীত… ফেলে আসা দিনগুলো…

ভাগ্যের খেলায় মানুষ ভালো থেকেও কেমন করে যেন সারাজীবন নিঃশব্দে ভোগে—

তিন প্রান্তে দাঁড়িয়ে থাকা তিনটা মানুষ!

জটিল, মিশ্র, অনাকাঙ্ক্ষিত, সূক্ষ্ম সব অনুভূতির জালে আটকে থাকা—

আমরা তিনজন—

অদৃশ্য ব্যথার ভিতর নিশব্দে বয়ে চলা তিন টি জীবন !

পাঠিয়েছেন

~ মেহরাবিন আক্তার মিতু

Post Views: 220

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
11

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
29

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
3

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
75

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
13

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

দৈনিক দেশের সংবাদ

02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

আমাদের অনুসরণ করো

প্রশাসক

    [wps_visitor_counter]

    [wps_visitor_counter]

    বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

    • /প্রবাসী খবর
    • অপরাধ
    • আইন/আদালত
    • আলোচিত নিউজ/ছবি
    • ইতিহাসের পাতায়
    • ইসলাম ধর্ম
    • কবিতা/ছড়া/সাহিত্য
    • করোনাভাইরাস
    • খুলনা বিভাগ
    • খেলা ধুলা
    • চট্টগ্রাম বিভাগ
    • চাকরি
    • জাতীয়
    • জেনেনিন আপনার রাশিফল
    • ঢাকা বিভাগ
    • তথ্যপ্রযুএি
    • নামাজের সূচি
    • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • ন্তর্জাতিক
    • প্রশাসন
    • বরিশাল বিভাগ
    • বাণিজ্য
    • বাংলাদেশ
    • বাংলাদেশের সকল ক্যাম্পাস
    • বিনোদন
    • বিভাগ সমূহ
    • বিশেষ সংবাদ
    • বিশ্ব
    • ভারত/কলিকাতা
    • মতামত
    • ময়মনসিংহ বিভাগ
    • রংপুর বিভাগ
    • রাজধানী ঢাকা
    • রাজনীতি
    • রাজশাহী বিভাগ
    • রুপচচাৃ/বিউটি পার্লার
    • লাইফস্টাইল
    • শিক্ষা
    • স।রাদেশ
    • সর্বশেষ
    • সাংবাদিক/মিডিয়া
    • সিলেট বিভাগ
    • স্বাস্থ্য
    • হিন্দু সহ অন্যান্য
    • হোম
    জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

    জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

    September 20, 2026
    রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

    রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

    September 20, 2026
    ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

    ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

    September 20, 2026
    • সম্পর্কিত
    • যোগাযোগ
    • শর্তাবলী
    • গোপনীয়তা নীতি
    • বিজ্ঞাপন দিন

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • বাংলাদেশ
    • করোনাভাইরাস
    • রাজনীতি
    • বিশ্ব
    • বাণিজ্য
    • বিভাগ সমূহ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • সিলেট বিভাগ
      • খুলনা বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • চাকরি
    • খেলা ধুলা
    • বিনোদন
    • মতামত
    • লাইফস্টাইল

    © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

    %d