লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের ইসলামপুরে সামাজিক অবকাঠামো, টেকসই উন্নয়ন , স্বাস্থ্য সেবা,শিক্ষা, বেকারত্ব দূরীকরণসহ সার্বিক উন্নয়নে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রসাশন আয়োজনে শনিবার (৯মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু। তিনি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আগামী দিনের উন্নয়নের অগ্রযাত্রায় সকলের সহযোগীতা কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি রেজুওয়ানুল ইফতেকার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ সভাপতি জয়নাল আবেদীন,পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, অফিসার ইনচার্জ গাজী আব্দুল কাইয়ুম, প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ প্রমূখ বক্তব্য রাখেন। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি\ জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরি একতা বাজারে নির্ধারিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কাজের উদ্বোধনের...








