লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি \ জামালপুরের
ইসলামপুর উপজেলার চরগোয়ালীনি ইউনিয়নের হরিণধরা দশআনি
নদী থেকে অজ্ঞাত (৫৫) বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার
করেছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায়
মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে
ইসলামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে
গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এই বিষয়ে ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের এসআই মোঃ সুরুজ
আলী জানান, খবর পেয়ে আমি ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে
স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেছি। সুরতহাল
প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য
পিবিআইয়ের সহায়তা চাওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন রয়েছে।
ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু
সরিষাবাড়ি প্রতিনিধিঃ সরিষাবাড়ির সীমান্তবর্তী ভূঞাপুরের নলিন বাজার পার হওয়ার পর ছিনতাইকারীর কবলে পড়ে এক গৃহবধু মৃত্যু হয়েছে। তিনি সিএনজি...








