লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুলাই দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ২৬ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতার পুত্র চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনূর ইসলাম(৪০)।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ ফ ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। করবো সমবায় গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যের আলোকে...







