লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ইসলামপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সাথে স্থানীয় এমপি এ,ই সুলতান মাহমুদ বাবু মত বিনিময় সভা করেছেন।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে স্থানীয় এমপির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
তিনি বলেন মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাঁদের সম্মান ও অধিকার রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিদ্ধ। এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের সমস্যার কথা শুনে সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম উদ দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ রফিকুল ইসলাম,ফুলু চৌধুরী,মোজাহারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান প্রমূখ বক্তব্য রাখেন। সভায় বীর মুক্তিযোদ্ধা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








