লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে দুই যুবককে কারাদন্ড দিয়েছে নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে পৌর এলাকার বেপারীপাড়া মোড়ে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করেন ।
এ সময় মাদক সেবন করা অবস্থায় মো: ইমরান (২৩) এবং রামু রাজভরকে(২৪) হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রামু রাজভরকে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদ›ড এবং মো: ইমরান হোসেনকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।...








