লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে জামালপুরের ইসলামপুর যমুনার দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জামালপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সোমবার দিনব্যাপী উপজেলার বেলগাছা ইউনিয়নের চরাঞ্চলের একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোটাররা যেন নির্বিগ্নে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মন্নিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম), ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








