১৫ জুলাই বায়তুল মোকাররম উত্তর গেইটে অনুষ্ঠিত সমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি বিতর্কিত ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল সংখ্যানুপাতিক নির্বাচন (চজ) পদ্ধতির প্রবর্তন অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে- কর্মসূচি: ১) ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে সকল থানায় “তৃণমূল প্রতিনিধি সম্মেলন” ২) সেপ্টেম্বর মাসব্যাপী সকল জেলা ও মহানগরে সমাবেশ এবং ওলামা সম্মেলন ৩) অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলসমূহের সকল শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে সমর্থন ঘোষণা করছি।
রামগড় প্রাচীন মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শনে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরি
মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি।...






