সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)প্রতিনিধি:২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উপজেলার ৪টি কলেজ ও একটি ফাজিল মাদ্রাসার মোট ৭৮০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯৯ জন।বান্দরবানে প্রথম হয়েছে কোয়ান্টাম কসমো কলেজ।এ কলেজ থেকে ৭৮জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন এ প্লাস ও ৩৯ জন পেয়েছে এ গ্রেড।বান্দরবানের ১৩টি কলেজের মধ্যে শতভাগ পাশ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাশের তালিকায় (শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে) সপ্তম স্থান অধিকার করার গৌরব অর্জন করে এই শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার এইচএস পরীক্ষার প্রকাশিত ফলাফলে এসব তথ্য জানা যায়।
ফলাফল সুত্রে জানা য়ায়,কোয়ান্টাম কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় ৭৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।রবিবার প্রকাশিত ফলাফলে দেখা যায় এ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২৩ জন এ প্লাস (জিপিএ-৫.০০) ও ১০ জন এ গ্রেড,ব্যবসায় শিক্ষা বিভাগে ৫ জন এ প্লাস ও ৮ জন এ গ্রেড,মানবিক বিভাগে ১১ জন এ প্লাস ও ২১ জন এ গ্রেড পেয়ে শতভাগ পাস করে শিক্ষার্থীরা।
এদিকে উপজেলার ৪টি কলেজ ও একটি ফাজিল মাদ্রাসার মোট ৭৮০জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৯৯ জন, ফেল করেছে ৮১ জন। সরকারী মাতামুহুরী কলেজ থেকে বিভিন্ন বিভাগের ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৩৫জন,এর মধ্যে এ প্লাস পেয়েছে ১১জন। ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৪৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪২জন,এ প্লাস পায়নি কেউ। হেফাজতুর রহমান কলেজের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫ জন,এ প্লাস পায়নি কেউ। চাম্বি কলেজের ৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২৯ জন, এ প্লাস পেয়েছে ১জন।
ফলাফলের সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমা জানান, সব দিক থেকে এবারের ফলাফলে শতভাগ পাশ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাশের তালিকায় (শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে) সপ্তম স্থান অধিকার করে বান্দরবানের ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো কলেজ।
উল্লেখ্য,২০১৪ সাল থেকে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে এখন পর্যন্ত শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। বুয়েট, সরকারি মেডিকেল কলেজসহ সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এখানকার শিক্ষার্থীরা। এবার পরীক্ষা দিয়েছে ।
সংবাদ প্রেরক
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







