নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের
অভিযোগের ঘটনার তদন্ত করেছেন জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনূস ফারুকী। ১৯
জুন সোমবার সকাল ১১টায় স্ব-শরীরে গিয়ে তিনি ওই তদন্ত কাজ সম্পন্ন করেন। এ
সময় শিক্ষা অফিসার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি
ফয়েজউদ্দিন আহমদ লাভলু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল জাব্বার এবং
অভিযোগের বাদী ম্যানেজিং কমিটির সাবেক অভিভাবক সদস্য আনোয়ার হোসেনসহ
অন্যান্য সদস্য ও শিক্ষকমন্ডলীরাও উপস্থিত ছিলেন। তদন্ত পর্যালোচনা শেষে
শিক্ষা অফিসার ইউনূস ফারুকী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,বিগত দিনের
কর্মকান্ড থেকে প্রতীয়মান হয় গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয় একটি
স্বনামধন্য বিদ্যাপীঠ। ক্ষুদ্র মত পার্থক্যের কারণে হয়তো নিজেদের মধ্যে
ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে। আশা করি অচিরেই তাদের ভুল বুঝা বুঝি
নিস্পত্তি করে প্রতিষ্ঠানের স্বার্থে সবাই মিলে মিশে কাজ করবে। তাদেরকে
সময় বেধে দেয়া হয়েছে স্কুল কমিটি নিয়ে আদালতে যে মামলা বিচারাধীন রয়েছে
বাদী সেই মামলা প্রত্যাহার করে নিলেই বিষয়টি সহজ হয়ে যাবে। এ ব্যাপারে
বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ
বলেন,জেলা শিক্ষা অফিসার তার নিয়মের তদন্ত করে গেছেন। এখানে কে কি চিন্তা
ভাবনা নিয়ে কাজ করছে জানিনা তবে আমি প্রকৃত অর্থে চাই বিদ্যালয়টি তার
আগের ঐতিহ্যে ফিরে আসুক। লেখা-পড়ার মান বাড়ুক। সকলে মিলে মিশে
সৌহার্দ্য-সম্প্রীতি বজায় বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই
আমার আসা। এক কথায় আমি প্রতিষ্ঠানের উন্নয়ন চাই। ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক আব্দুল জাব্বার বলেন,আমি বরাবরই বিদ্যালয়ের ভাল চেয়েছি এবং ভাল
করার চেষ্টা করছি কিন্তু আমাকে কিছু লোক সেই ভাল কাজ করতে বাধাগ্রস্থ
করছে। এই প্রতিষ্ঠানের ভাল করতে গিয়ে আমার স্কুলের এক ছাত্রীর আত্নহত্যার
মামলার আসামীও হতে হয়েছে আমাকে। অনেক চেষ্টা করা হয়েছিল আমাদেরকে
হ্যারেজমেন্ট করার জন্য। সত্যিকার অর্থেই আমি বিদ্যালয়ের ভাল চাই
সারাজীবন ভাল করারই চেষ্টা করবো।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







