মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় ভাবে উৎপাদিত বাংলা মদ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে সোহাগ মন্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
অসুস্থ হয়েছেন আরো দুইজন।
আজ রোববার বেলা ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
নিহত সোহাগ মন্ডল উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের মৃত সামছুল মন্ডলের ছেলে।
অসুস্থ দুইজনের মধ্যে একজন হচ্ছেন নিহত সোহাগের ভাই সৈকত মন্ডল এবং অপরজন হলেন একই গ্রামের মৃত খটু শেখের ছেলে মজিবর রহমান।
স্থানীয়রা জানান সোহাগ সৈকত ও মজিবর রহমান প্রতিদিনের ন্যায় গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে বাংলা মদ সেবন করেন। কিন্তু তারা পরিমানের চেয়ে অতিরিক্ত মদ সেবন করায় অসুস্থ হয়ে পড়েন।
পরে তাৎক্ষনিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিক ইকবাল জানান শারীরিক অবস্থার অবনতি ঘটায় সোহাগ সৈকত ও মজিবরকে
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১০ টার দিকে সোহাগ মন্ডল মারা যান।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।
অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য গোবিন্দগঞ্জ উপজেলা মাদকের অভয়ারণ্যে পরিনত হয়েছে।








