গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সোমবার হরতালের সমর্থনে মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। গত ২৭ মার্চ রবিবার রাত ৯টার দিকে শহরের কাচারি বাজার এলাকায় রেজিস্ট্রি অফিসের সামনে থেকে তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন যুব ইউনিয়নের সাধারণ স¤পাদক রানু ইসলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেস সরকার ও বাস মার্কসবাদী নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ সোমবার হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোটের। হরতালের সমর্থনে রবিবার রাত ৯টার দিকে নেতা-কর্মীরা ১ নং রেলগেট থেকে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের গানাসাসের সামনে পৌঁছালে প্রথম দফায় পুলিশ বাঁধা দেয় ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে। পরে নেতাকর্মীরা আবারো একত্রিত হয়ে মিছিল নিয়ে শহরের কাচারি বাজারের রেজিস্ট্রি অফিসের সামনে গেলে মিছিলে হামলা চালায় পুলিশ। এ সময় তিনজন নেতাকর্মীকে আটক করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের আটক করা হয়েছে। তবে তাদের লাঠিপেটা করা হয়নি।
জেলা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জানে আলম মিনা
মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্যপদসহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে...







