অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরে ঈদের আনন্দ উপভোগ করতে মেলায় মানুষের উপচে পড়া ভীড়। বিকেলে থেকে বৃষ্টি না থাকায় মানুষ মেলায় বিভিন্ন জিনিস কেনা কাটা করতে ভীড় জমাতে থাকে।
সকালে বৃষ্টি উপেক্ষা করে ঈদুল আজাহা র জামায়াতে শরিক হয়েছেন মুসল্লিরা। নামাজ শেষ করে বৃষ্টির মধ্যে পশু কোরবানি দিতে হয়েছে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক পবিত্র ঈদুল আজাহা। দুপুরে রান্না করে খাওয়া দাওয়া শেষে বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছে।
রথযাত্রা উপলক্ষে মেলায় শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকমের পসরা নিয়ে বসেছে দোকানিরা। বসেছে হরেক রকম পণ্যের স্টল। রথ যাএা শেষ হলেও মেলা থাকবে আরো এক সপ্তাহ । মেলায় বেচা কেনা ভালো হয়েছে।
মেলায় বেচা কেনা করে দোকানিরা যেমন খুশী তেমনি ক্রেতারাও কিনে খুশী। সন্ধ্যার পর হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলা হয়ে উঠেছে উৎসব মুখুর। মেলায় সার্কাস, নাগরদোলা, শিশুদের জন্য বিভিন্ন আয়োজন। এ ছাড়াও হরেক রকম খাবারের দোকানেও প্রচুর ভীড় দেখা যায়। অনেককেই আবার মেলায় সেলফি তুলতেও দেখা যায়। শিশু কিশোর, যবক, বৃদ্ধ সকল শ্রেণির মানুষ কেনা কাটা করছে।
দোকানিরা জানায়, ঈদুল আজাহার কারনে আজ বেচা কেনা বেড়েছে ।






